ইরানের ভূমিকম্পে কেঁপে ওঠল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্কঃ  ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় এ ভূকম্পনটি আঘাত হানে। ৩০ সেকেন্ড ধরে চলা এ ভূমিকম্পে কেঁপে ওঠে ইরানের দক্ষিণাঞ্চলসহ আরব আমিরাতের অনেক এলাকা। খবর রয়টার্স। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৫ বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলেও জানায় ইএমএসসি। …

ইউক্রেনকে আরো ২৭ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে আরো ২৭ কোটি ডলারের অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে ইউক্রেনকে পাঠানো আমেরিকার হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস-এর চারটি ইউনিট ধ্বংস করার পর এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউস বলেছে, তারা নতুন করে ইউক্রেনকে আরো ২৭ কোটি ডলারের বাড়তি অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে যাতে মধ্যম পাল্লার রকেট সিস্টেম …

মিডিয়ার সামনে বিএনপি নেতাদের হাস্যকর তর্জন-গর্জন বৃদ্ধি পাচ্ছে : কাদের

রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজপথের শক্তি যত হ্রাস পাচ্ছে মিডিয়ার সামনে তাদের নেতাদের হাস্যকর তর্জন-গর্জন ততই বৃদ্ধি পাচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও বিএনপি নামক রাজনৈতিক দলটি দুর্যোগ-দুর্বিপাক ও সংকটে জনগণের পাশে না দাঁড়িয়ে সংকটকে পুঁজি করে ষড়যন্ত্রে লিপ্ত হয়। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে পরিস্থিতিকে ভয়াবহতার দিকে ঠেলে দিতে সব …

খাদ্যশস্য রপ্তানিতে রাশিয়া-ইউক্রেনের চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্কঃ গোটা বিশ্বকে খাদ্য সংকট থেকে বাঁচাতে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে চুক্তি সই করেছে রাশিয়া ও ইউক্রেন। চুক্তি অনুযায়ী আজ শনিবার (২৩ জুলাই) থেকেই জাহাজ চলাচল শুরু। গতকাল শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইস্তাম্বুলে ঐতিহাসিক এ চুক্তি সই করে দুই দেশের প্রতিনিধি দল। রাশিয়ার হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী …

দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

সিএনবিডি ডেস্কঃ আজ শনিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং …

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকের রহস্যময় বার্তা

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে মুশফিক-সাকিব কেউই থাকছেন না। নতুন অধিনায়কের অধীনে নতুন পুরনোর সংমিশ্রণে দল সাজিয়েছে বাংলাদেশ। এদিকে বিশ্রামের কথা বলা হলেও মাহমুদউল্লাহ আর মুশফিকের দলে না থাকা নিয়ে আছে নানা গুঞ্জন। তবে দলে না থাকলেও হজ পালন শেষে দেশে ফিরে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন মুশফিক। শনিবার (২৩ জুলাই) ফেসবুকে একটি বার্তা দিয়েছেন মুশি। …

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ৪

সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগের মূলহোতা আজিমসহ চারজনকে আটক করেছে র‌্যাব-৭। গতকাল শুক্রবার (২২ জুলাই) রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনার সাথে সম্পৃক্ত এখনো আরো ২ জনকে আটকের চেষ্টা চলছে। র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো …

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭ জন। গতকাল শুক্রবার (২২ জুলাই) সকালে সিরিয়ার দামেস্কের কাছে এ ঘটনা ঘটেছে বলে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গোলানের দিকে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে ৩ জন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া …

মারা গেছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া

জাতীয় ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ফজলে রাব্বী মিয়ার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা …

প্রথমবারের মতো খোলাবাজারে ডলারের দাম ঠেকল ১০৩ টাকায়!

সিএনবিডি ডেস্কঃ যা আনুষ্ঠানিক দর হিসেবে প্রতি ডলারের মূল্য ৯৩ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে প্রতি ডলার বিক্রি করছে প্রায় ১০০ টাকারও বেশি দামে। আর খুচরা বাজারে প্রথমবারের মতো রেকর্ড মূল্য প্রতি ডলার বিক্রি হয়েছে ১০৩ টাকায়। মানি চেঞ্জার ব্যবসায়ীরা দাবী করছেন যে ঈদুল আজহার পর থেকে ডলারের চাহিদা …