বরিশালে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

সিএনবিডি অনলাইন ডেস্কঃ বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন।  এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার (২০ জুলাই) দুপুরে বরিশাল-কুয়াকাটা সড়কে উপজেলার হ্যালিপেড মাঠ-সংলগ্ন সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার এসআই মো. শাহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসটি কুয়াকাটা থেকে বরিশালের দিকে আসছিল …

স্টোকসের বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের পরাজয়

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো নায়ক বেন স্টোকসকে ওয়ানডে ক্রিকেটে বিদায় জানাতে ডারহামে হাজির হয়েছিল হাজারো সমর্থক। মহানায়কের বিদায় বলেই কি না ইংল্যান্ড ছিল কিছুটা বিষণ্ন। স্টোকসের বিদায়ী ম্যাচে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬২ রানের জয় পেয়েছে সফরকারী প্রোটিয়ারা। ডারহামে টসে জিতে ব্যাটিংয় করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক কেশভ মহারাজ। আগে ব্যাট …

রনিল বিক্রমাসিংহেই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। আজ বুধবার (২০ জুলাই) দেশটির পার্লামেন্টে আইনপ্রণেতাদের ২২৫ ভোটের মধ্যে ১৩৪ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য জানায়। সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিক্রমাসিংহে। নির্বাচিত এ নেতা সদ্য সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের …

শ্রীলঙ্কার মতো দেউলিয়া হওয়ার সম্ভাবনায় আছে যে ১২ দেশ

আন্তর্জাতিক ডেস্কঃ   দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গেলে ঠিক কী হয়, তা শ্রীলঙ্কাকে দেখলেই বোঝা যাচ্ছে। তীব্র এই সংকট এবং এর জেরে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতা গোটা বিশ্বের সামনে শ্রীলঙ্কাকে একটা উদাহরণ হিসাবে সামনে নিয়ে এসেছে। আর এবার শ্রীলঙ্কার পর ১২টি দেশ এখন অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে। গত শনিবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য …

ওয়ানডে থেকে বেন স্টোকসের অবসর ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বেন স্টোকস ওয়ানডে ফরম্যাট থেকে আচমকা অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। গতকাল সোমবার (১৮ জুলাই) এক টুইট বার্তায় বিদায়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপজয়ী তারকা জানান, আজ মঙ্গলবার (১৯ জুলাই) ডারহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলবেন তিনি। বিদায়ের ঘোষণা দিয়ে টুইটারে স্টোকস লিখেছেন, আমি ডারহামে মঙ্গলবার ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে নিজের …

আজ থেকে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং

জাতীয় ডেস্কঃ আজ মঙ্গলবার (১৯ জুলাই) থেকে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাবে দেশ। এছাড়া সোমবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত এবং মসজিদে এসি ব্যবহার বন্ধসহআরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের …

পাকিস্তানে বরযাত্রীবাহী নৌকাডুবে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পূর্ব পাঞ্জাবে সিন্ধু নদীতে বরযাত্রী নিয়ে নৌকাডুবিতে নারী-শিশুসহ ২০ জন নিহত হয়েছে। গতকাল সোমবার (১৮ জুলাই) নৌকাটিতে শতাধিক যাত্রী নিয়ে এ ঘটনা ঘটে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম এসব তথ্য জানিয়েছে। সরকারের এক বিবৃতিতে জানা যায়, সাদিকাবাদ জেলার সিন্ধু নদীতে অতিরিক্ত যাত্রীবাহী নৌকাটি একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ডুবে যায়। যাত্রীদের বেশির ভাগই ছিল …

ভারতে রেলিং ভেঙে নদীতে বাস পড়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে একটি বাস নর্মদা নদীতে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আগরা-মুম্বাই হাইওয়ে হয়ে ইনদোর থেকে পুণে যাওয়ার পথে মহারাষ্ট্র সরকারের একটি বাস নদীতে পড়ে যায় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়। প্রতিবেদনে জানা যায়, বাসটিতে ৪০ জনের মতো যাত্রী …

আগামীকাল থেকে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং

জাতীয় ডেস্কঃ আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। এ ছাড়া ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত এবং মসজিদে এসি ব্যবহার বন্ধসহ আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বৈঠকে বলা হয়, …

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন হোল্ডার

স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য অলরাউন্ডার জেসন হোল্ডারকে ফিরিয়ে এনে ১৩ সদস্যের দল ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন হোল্ডার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় ক্যারিবীয়রা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে উইকেটশূন্য থাকার পর এবার ভারতের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন …