শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটিতে ফের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। গতকাল রোববার (১৭ জুলাই) রাতে এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এটি সোমবার (১৮ জুলাই) থেকে কার্যকর হচ্ছে বলে স্থানীয় সংবাদমাধ্যম কলম্বো গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জরুরি অবস্থা নিয়ে একটি নোটিশ জারি করেছেন যেখানে …

ইউরোপে ভয়াবহ দাবানল, পর্তুগালে ২৩৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপে ভয়াবহ দাবানলে পুড়ছে তিনটি দেশ পর্তুগাল, ফ্রান্স ও স্পেন। দমকলবাহিনীর হাজার হাজার কর্মী আগুন নেভাতে কাজ করছেন। বেশ কয়েক দিন ধরেই এমন পরিস্থিতি চলছে। তবুও দাবানল কমার কোনো লক্ষণ নেই। আজ রোববার (১৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ৭ জুলাই থেকে ১৩ জুলাই …

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় জানালেন

শিক্ষা ডেস্কঃ দেশের বিভিন্ন জেলায় বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা এবং নভেম্বরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। আজ রোববার (১৭ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার এই তারিখ ঘোষণা করেন। এর আগে, গত ১৯ জুন …

৮ ই-কমার্স প্রতিষ্ঠানের ৭০৫ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

অর্থ-বানিজ্য ডেস্কঃ এবার বিদেশে ৮ ই-কমার্স প্রতিষ্ঠানের ৭০৫ কোটি টাকা টাকা পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। তদন্তে এমন ৮টি প্রতিষ্ঠানের দেশের টাকা পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তদন্তে জানা যায়, তারা হুন্ডির মাধ্যমে এ টাকা বিদেশে পাচার করেছে। শিগগিরই মানিলন্ডারিংয়ের মামলার অভিযোগপত্র দেওয়া হবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সিআইডি সূত্রে জানা গেছে, ই-অরেঞ্জ ২৩২ কোটি টাকা, আনন্দের বাজার …

গ্রিসে কার্গো বিমান বিধ্বস্তে ৮ আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিসের উত্তরাঞ্চলীয় কাভালা শহরের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। গতকাল শনিবার (১৬ জুলাই) ইউক্রেনভিত্তিক একটি কোম্পানির দ্বারা পরিচালিত এন্তোনভ-১২ কার্গোটি সার্বিয়া থেকে জর্ডানে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয় বিমানটি। গ্রিসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইআরটি জানায়, বিমানটি ১২ টন ওজনের মালামাল বহন করছিল।  ইঞ্জিনের ত্রুটি দেখা …

প্রথমধাপে মানবদেহে ট্রায়ালের অনুমতি পেলো ‘বঙ্গভ্যাক্স’

সিএনবিডি ডেস্কঃ দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করোনা টিকা বঙ্গভ্যাক্স প্রথমধাপে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের (ট্রায়াল) অনুমতি পেয়েছে। আজ রবিবার (১৭ জুলাই) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন গ্লোব বায়োটেকের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন। ড. মোহাম্মদ মহিউদ্দিনবলেন, আজ দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদনের বিষয়টি আমাদেরকে জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী …

শ্রীলঙ্কা নয় এবার আরব আমিরাতে হবে এশিয়া কাপ!

স্পোর্টস ডেস্কঃ চলতি বছর এশিয়া কাপের আয়োজক দেশ ছিল শ্রীলঙ্কা। অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার পরও এশিয়া কাপ আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ ছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে এবার এসএলসির সেক্রেটারি মোহন ডি সিলভা দিলেন ভিন্ন তথ্য। তার দাবি- শ্রীলঙ্কায় নয়, এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) তথ্য অনুযায়ী, ১৬ দিনের টুর্নামেন্টটি …

দেশজুড়ে ভ্যাপসা গরমসহ বইছে তাপপ্রবাহ

সিএনবিডি ডেস্কঃ দেশজুড়ে ভ্যাপসা গরমসহ বইছে  মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। দেশের ২৭ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে ঢাকা, …

বাংলাদেশ বিশ্বে ৪১তম ও দক্ষিণ এশিয়ায় ২য় বৃহৎ অর্থনীতির দেশ

ডিবিএন ডেস্কঃ সম্প্রতি কানাডাভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ভিজুয়াল ক্যাপিটালিস্ট আইএমএফের তথ্যের আলোকে পরিচালিত এক জরিপে জানা গেছে বাংলাদেশ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। শুধু তা-ই নয়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ২য়। ১০৪ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক জিডিপির ভিত্তিতে ১৯১ দেশের তালিকা প্রকাশ করে সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জিডিপির আকার ৩৯৭ বিলিয়ন বা ৩৯ হাজার ৭০০ কোটি …

কম্বোডিয়ায় ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার রাজধানী পনোমফেনে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু এভিনিউ’ নামে একটি সড়ক উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । আজ স্থানীয় সময় শনিবার (১৬ জুলাই) সড়কটি উদ্বোধন করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রদেশটির গভর্নর ও অন্যান্য ঊর্ধ্বতন …