গণমানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন; দলে দলে যোগ দিচ্ছে মানুষ

সিএনবিডি ডেস্কঃ আজ শনিবার (২৫ জুন) গণমানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। এক জমকালো আয়োজনে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে শুরু হওয়া বহুল প্রতিক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে অনুষ্ঠানে যোগদান করেন। জনসভায় যোগদান শেষে জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ তে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরে …

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্তে ৬ আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন আরোহী নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২২ জুন) সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার লোগান কাউন্টিতে এ ঘটনা ঘটে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) এক বিবৃতিতে বলা হয়, বিকেল ৫টার দিকে বেল ইউএইচ-ওয়ানবি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এটি বিনোদন অথবা ভ্রমণের জন্য ব্যবহার হতো। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি …

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত বাহাউদ্দিন নাছিম

সিএনবিডি ডেস্কঃ তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় আইসোলেশনে আছেন। গতকাল বুধবার (২২ জুন) করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসলেও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তার। সেই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাহাউদ্দিন …

২৩ জুন প্রাচীনতম ও ঐতিহ্যবাহী আওয়ামীলীগের গৌরবের ৭৩ বছর

সিএনবিডি ডেস্কঃ আজ ২৩ জুন দেশের প্রাচীনতম, ইতিহাস – ঐতিহ্যে আদর্শিক এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৩ তম জন্মদিন। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় আজকের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী মুসলিম লীগ নামে প্রথম আবির্ভাব ঘটে জনপ্রিয় ও ঐতিহ্যের …

ওয়েস্ট ইন্ডিজে নতুন টুর্নামেন্ট ফরমেটে ৬ উইকেট হারালেই অলআউট!

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নতুন একটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। চলতি বছরের ২৪ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে টুর্নামেন্টটির প্রথম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৬০ বল বা ১০ ওভারের এই টুর্নামেন্টটির নাম রাখা হয়েছে ‘সিক্সটি’। সিপিএলের দশম আসর মাঠে গড়ানোর আগেই …

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৯ জুলাই

আন্তর্জাতিক ডেস্কঃ আরব আমিরাতে আগামী ৯ জুলাই বৃহস্পতিবার ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে বলে দেশটির জ্যোতির্বিদেরা এক পর্যবেক্ষণের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার (২২ জুন) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে, জিলহজের প্রথম চাঁদ দেখা যেতে পারে আরব আমিরাতের স্থানীয় সময় ২৯ জুন (বুধবার) সন্ধ্যায়। আর আগামী ৩০ …

টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। আজ বুধবার (২২ জুন) এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এ তথ্য জানিয়েছে। আগামী ১৬ জুলাই থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং ২৪ জুলাই থেকে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। আর তাই …

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫০

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে নিহত বেড়ে ৯৫০ জন হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। আফগান গণমাধ্যমে দেখা গেছে বাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মৃতদেহগুলো মাটিতে পড়ে আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবি বলেন, দুর্গম পাহাড়ি …

আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সিএনবিডি ডেস্কঃ সৌদি আরবে মারা গেলেন আরও দুই বাংলাদেশি হজযাত্রী। গতকাল মঙ্গলবার (২১ জুন) মদিনায় মারা যান তারা। এ নিয়ে এবারের হজ মৌসুমে সৌদি আরবে মোট ৬ জন বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। মৃত হজযাত্রীরা ২ জন হলেন, মো. আবদুল জলিল খান …

সিরিজের দ্বিতীয় টেস্টে সেন্ট লুসিয়ায় সাকিব-তামিমরা

স্পোর্টস ডেস্কঃ  ওয়েস্ট ইন্ডিজের কাছে চার দিনের হারের পর হতাশাকে সঙ্গী করে এবার সেন্ট লুসিয়াতে গিয়েছে সাকিব আল হাসানের দল। আগামী শুক্রবার থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট সেন্ট লুসিয়ার মাঠে গড়াবে। আর এই টেস্টে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে ভেন্যুতে গিয়েছেন সাকিব-তামিমরা। সাদা পোশাকের লড়াই দিয়ে শুরু করা প্রথম টেস্টে ক্যারিবীয়দের কাছে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। দুর্বল …