পুনরায় বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন

স্পোর্টস ডেস্কঃ মুমিনুল হক সরে দাঁড়ানোর পর পুনরায় বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে ফেরাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। আজ বৃহস্পতিবার (২ জুন) বোর্ড সভা শেষে এমনটা জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। গণমাধ্যমকে তিনি বলেন, ৩ জনের নাম এসেছিল। আমরা অধিনায়কের সঙ্গে একজন সহ-অধিনায়ক …

তুরস্ক সামরিক অভিযান চালাবে সিরিয়ায় : এরদোগান

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তরাঞ্চলে এসডিএফ নিয়ন্ত্রিত দুটি শহরকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হবে বলে গতকাল বুধবার (১ জুন) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানিয়েছেন। তুরস্ক অভিযান শুরু করার আগে যুক্তরাষ্ট্রের অনুমতির জন্য অপেক্ষা করবে না বলেও জানান তিনি। সংবাদমাধ্যম আলজাজিরার বরাত দিয়ে এরদোগান বলেন, আসন্ন এই সামরিক অভিযানে তুরস্ক উত্তর সিরিয়ার দুটি শহরে কুর্দি …

নেত্রকোণায় এই প্রথম নারী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের যোগদান

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি: নেত্রকোণায় এই প্রথম নারী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ যোগদান করেছেন। অঞ্জনা খান মজলিশ ১৯৭৭ সালের ০৯ অক্টোবর ঢাকা জেলার সাভার উপজেলার সম্ভ্রান্ত “খান মজলিশ” পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রেজাউর রহমান খান মজলিশ (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা) এবং মাতা শামীমা খান মজলিশ (গৃহিনী)। তিনি ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত মেধাবী …

আবার শিরোপা উৎসব মেসির আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্কঃ বছর না ঘুরতেই আবারও শিরোপা উৎসবে মাতলো লিওনেল মেসির দল আর্জেন্টিনা। ১৯৯৩ সালের পর আরেকটি ফাইনালিসিমায় মাঠে নেমে আবার শিরোপা জিতলো মেসির অদম্য দল। ইতালিকে দুই আন্তঃমহাদেশীয় সেরার লড়াইয়ে ৩-০ গোল ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিলো আর্জেন্টাইনরা। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর অবশেষে গত বছর জুলাইয়ে ব্রাজিলকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে কোপা …

যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওকলাহামা অঙ্গরাজ্যের তুলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ জুন) দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করছে। প্রতিবেদনে বলা হয়, রাইফেল ও হ্যান্ডগান নিয়ে তুলসা শহরের একটি হাসপাতালে সশস্ত্র এক ব্যক্তি হামলা চালায়। এতে প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া …

একনেকে অনুমোদন পেলো ২৬৬৫ কোটি টাকার ৯ প্রকল্প

সিএনবিডি ডেস্কঃ প্রায় ২ হাজার ৬৬৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গতকাল বুধবার (১ জুন) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দুই বছরের বেশি সময় পর সরাসরি একনেক মিটিংয়ে …

বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্কঃ গেল কয়েক দিন ধরে চলা বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। এখন পর্যন্ত ১৬ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে নিখোঁজ এই ১৬ জনের মধ্যে ১৪ জন মাটিচাপা পড়েছে এবং বাকি দুজন পানির স্রোতে ভেসে গেছেন বলে ধারণা করা হচ্ছে। টানা বৃষ্ট ও ভূমিধসে এই রাজ্যের …

লালমনিরহাটে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্যর যাবজ্জীবন কারাদণ্ড

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় অপর পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের জেল প্রদান করা হয়। আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরে বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক ও জেলা দায়রা জজ …

জনপ্রিয় কণ্ঠশিল্পী কেকের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন, চলছে পুলিশের তদন্ত

বিনোদন ডেস্কঃ ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৃষ্ণ কুমার কুন্নাথ না ফেরার দেশে চলে গেছেন। সংক্ষেপে কেকে নামেই যিনি ভারতসহ সমগ্র বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত। কলকাতার গুরুদাস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই সঙ্গীতশিল্পী। মৃত্যুকালে এই সঙ্গীতশিল্পীর বয়স হয়েছিলো ৫৪ বছর। কেকের প্রয়াণে সুরের ভুবনে নেমে এসেছে শোকের ছায়া। ইতোমধ্যে গায়কের মৃত্যুতে কলকাতার নিউ …

চাদে স্বর্ণখনিতে ভয়াবহ সংঘর্ষে ১০০ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ চাদে উত্তরাঞ্চলের স্বর্ণখনিতে শ্রমিকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১০০ শ্রমিক নিহত হয়েছেন এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (৩০ মে) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত ২৩ মে লিবিয়া সীমান্তের কাছে কৌরি বোগৌদিতে ঘটনার সূত্রপাত হয়। দুই …