মানবতাবিরোধী অপরাধে মৌলভীবাজারের ৩ জনের মৃত্যুদণ্ড

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ৭১ মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে মৌলভীবাজারের বড়লেখার আব্দুল আজিজ ওরফে হাবুলসহ তিনজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৯ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন, বিচারপতি আবু আহমেদ জমাদার ও কেএম হাফিজুল আলম। …

লাঞ্চের আগে তাইজুলের ঘূর্ণিতে বিপাকে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের আজ ৫ম তম দিন সকাল থেকে বেশ আগ্রাসী ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নে আর কুশল মেন্ডিস মিলে চড়াও হতে থাকেন সাকিব-তাইজুলদের ওপর। কিন্তু তাইজুল ইসলামের জোড়া আঘাতে সেই চাপ কাটিয়ে খেলার লাগাম আবার নিজেদের হাতে নিয়েছে টাইগাররা। লাঞ্চের আগে দুই উইকেট শিকার করেন তাইজুল। এরপর লাঞ্চ থেকে ফিরে আবারও লঙ্কান …

নিজ ক্যাম্পাসের ৭ম তলা থেকে লাফ দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

সিএনবিডি ডেস্কঃ রাজধানীর গ্রিনরোডে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির একটি ভবনের সাত তলা থেকে লাফ দিয়ে ইমাম হোসেন (২৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তেঁজগাও থানা পুলিশ ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রেখেছে। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা। জানা গেছে, আত্মঘাতী …

আসামে বন্যায় ৯ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত সাড়ে ৬ লাখ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের ২৭টি জেলায় বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন রাজ্যটিতে অবিরাম বর্ষণে ভূমিধসের কারনে এই ঘটনা ঘটেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নগাঁও জেলায় প্রায় ২ লাখ ৮৮ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কাচাড়ে ১ লাখ ১৯ হাজার মানুষ, …

বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বিইআরসি

সিএনবিডি ডেস্কঃ দেশে বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কারিগরি টিম। আজ বুধবার (১৮ মে) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানিতে এ সুপারিশ করে বিইআরসি’র কারিগরি টিম। এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রস্তাবিত ৬৫ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর প্রস্তাবের বিপরীতে ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করে কারিগরি …

দুই বছর পর ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার কারণে প্রায় দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল। ২০২০ সালের মার্চ থেকে বন্ধ থাকা ঢাকা-কলকাতা রুটের ৩টি যাত্রীবাহী ট্রেন আগামী ১ জুন থেকে ফের চালু হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া গতকাল মঙ্গলবার (১৭ মে) বার্তা সংস্থা টিএনএনের বরাতে এ তথ্য জানিয়েছে। সূত্রের বরাতে …

লিটন-মুশফিক লাঞ্চে গেলেন আশির ঘরে থেকে

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের আজ ৪র্থ তম দিনে আশির ঘরে থেকে লাঞ্চে গেলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে লিড নেওয়ার পথে রয়েছে বাংলাদেশ। আজ বুধবার (১৮ মে) সকাল থেকে ধীরগতিতে ব্যাটিং করেছে টাইগার দুই ব্যাটসম্যান। যার ফলে প্রথম সেশনে লিড নেওয়া হয়নি টাইগারদের। তবে বাংলাদেশ লঙ্কানদের থেকে আর মাত্র ১২ রানে …

‘অর্থনৈতিক আত্মহত্যা’ করতে ইউরোপকে বাধ্য করা হবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে যুদ্ধের পরিপ্রেক্ষিতে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে ‘অর্থনৈতিক আত্মহত্যা’ করতে ইউরোপকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল মঙ্গলবার (১৭ মে) প্রকাশিত এক প্রতিবেদনে আলজাজিরার মাধ্যমে জানা যায়, রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে দেশের জ্বালানিবিষয়ক প্রধান এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে আলোচনায় রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন। পুতিন …

আজ ১৭ই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

সিএনবিডি ডেস্কঃ আজ মঙ্গলবার (১৭ মে) জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও আওয়ামী লীগ সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালে এইদিনে বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে দেশের মাটিতে ফিরে আসেন। দিবসটি উপলক্ষে সারা দেশ জুড়ে …

তিন বছর পর চট্টগ্রামে তামিমের দাপুটে সেঞ্চুরি

স্পোর্টস ডেস্কঃ তিন বছর পর আবার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পেলেন তামিম ইকবাল খান। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে শতক পেয়েছিলেন এই টাইগার ওপেনার। এবার নিজের ঘরের মাঠ চট্টগ্রামে ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন বাঁহাতি এই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে নেমেই বেশ সাবলীল ব্যাট করছেন তামিম। ছন্দ ধরে রেখে তুলে নিয়েছেন সেঞ্চুরি। শতক হাঁকাতে …