শ্রীলংকায় বিক্ষোভকারীদের থেকে বাঁচতে নিজ গুলিতে এমপির আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বাইরে সরকার বিরোধী বিক্ষোভ চলার সময় বিক্ষোভাকারীদের হাত থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা। গতকাল সোমবার রাজধানী কলম্বোর উপকণ্ঠে বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়েন তিনি। এ সময় দুই বিক্ষোভকারীকে গুলি করেন। এতে ২৭ বছরের এক যুবক মারা যান এবং সরকারবিরোধী বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন। পরে …

কুমিল্লার চান্দিনায় এলডিপির মহাসচিবের ছোঁড়া গুলিতে দুই নেতা গুলিবিদ্ধ

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর ছোঁড়া গুলিতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকবলীগ দুই নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেদোয়ান আহমেদকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৯ মে) দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলা সদরের রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনের সামনে ওই ঘটনা ঘটে। ঘটনার পরপর রেদোয়ান আহমেদ …

ডেল্টা প্ল্যান বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার (৯ মে) সরকারি বাসভবন গণভবনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট (অপারেশন-১) শিজিন চেনের সাথে সাক্ষাতকালে বলেন, ‘ডেল্টা প্ল্যান বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ তাই আশা করছি ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকে (এডিবি) বাংলাদেশের পাশে থাকবে। এ ছাড়া আঞ্চলিক সহযোগিতা, কানেকটিভিটি, বাণিজ্য এবং জ্বালানি খাতে …

সব দেশেই তেলের দাম বেড়েছে, কিন্তু কেউ মুখ খুলছে না : বাণিজ্যমন্ত্রী

অর্থনীতিক ডেস্কঃ নেপাল, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে  বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ সোমবার (৯ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের উৎপাদকদের সঙ্গে বৈঠকের শেষে আয়োজিত সংবাদ সম্মেলেনের শুরুতে এ কথা বলেন তিনি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে উল্লেখ করে টিপু মুনশি বলেন, গত কয়েক দিন ধরে …

শক্তি সঞ্চয় করেছে ঘূর্ণিঝড় ‘অশনি’, মোড় নিতে পারে যেকোনো দিকে

সিএনবিডি ডেস্কঃ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ শক্তি সঞ্চয় করেছে এবং তা উপকূলের দিকে এগিয়ে আসছে। উত্তর-পশ্চিম দিকে ধাবমান ঘূর্ণিঝড় ‘অশনি’  যেকোনো দিকে মোড় নিতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, ‘অশনি’ বাংলাদেশে আঘাত হানার …

গাইবান্ধায় দর্শক মাতালেন নগরবাউল জেমস

বিনোদন ডেস্কঃ গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আয়োজিত স্টেজে  দেড় ঘণ্টাব্যাপী লাইভ কনসার্টে গাইবান্ধা মাতালেন নগরবাউল জেমস। গতকাল রবিবার রাত ১০ টার দিকে স্টেজে উঠেন জেমস। এরপর রাত সাড়ে ১২টা পর্যন্ত তিনি টানা গান পরিবেশন করেন। এর আগে, সন্ধ্যা থেকে স্থানীয় ও অতিথি শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। জেমস শুরু করলেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গানটি …

সিলেট বিকেএসপিতে একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), সিলেট এর নতুন একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ দু’টি স্থাপনার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। কমলাপুর স্টেডিয়ামের পর সিলেট বিকেএসপির ফুটবল মাঠে স্থাপিত হলো টার্ফ।ক উল্লেখ্য,  একসময় এই সিলেট বিকেএসপি-ই একাডেমির জন্য ব্যবহার করেছিল বাংলাদেশ ফুটবল …

ইউক্রেনে স্কুলে বোমা হামলার অভিযোগ, ৬০ জনের মৃত্যুর আশংকা

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের লুহানস্কের একটি স্কুলে এবার  রুশ বাহিনীর বোমা হামলায় ৬০ জন নিহত হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত রবিবার  ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, আক্রমণের ভয়ে বহু মানুষ ওই স্কুলটিতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু রাশিয়া স্কুল ভবনেও আক্রমণ চালিয়েছে। লুহানস্কের গভর্নর জানিয়েছেন, রাশিয়ার বিমান থেকে বোমা ফেলার পর স্কুলের বাড়ি ভেঙে …

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী

সিএনবিডি ডেস্কঃ আজ কবিগুরুর জন্মজয়ন্তী। ১২৬৮ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জম্মগ্রহণ করেন তিনি। সার্বজনীন এ কবি বাংলাভাষা সাহিত্যকে নিয়ে গেছেন বিশ্ব দরবারে। তাইতো নাগরিক মধ্যবিত্ত মননে আজও বাজে কবির অনিন্দ্যসুন্দর সব গান। আনন্দ, বেদনা, কিংবা বিরহ, ভালোবাসা প্রতিটি প্রকাশেই বাংলা ভাষাভাষির প্রাণের আশ্রয় রবীন্দ্রনাথ। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর.. আমার …

নিউ ইয়র্কে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে করোনা সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন গড়ে ১০ হাজারের বেশি মানুষ এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হচ্ছে, যা চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি। আন্তর্জাতিক গণমাধ্যম সুত্রে জানা গেছে, নিউ ইয়র্ক সিটিতে গেল সপ্তাহ ধরে করোনাভাইরাসে গড় শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। এদিকে, …