লেবার পার্টি থেকে দ্বিতীয় বারের মতো বিজয়ী পুষ্পিতা গুপ্তা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ তথা মৌলভীবাজারের কৃতি সন্তান, বিশিষ্ট মানবাধিকার কর্মী পুষ্পিতা গুপ্তা, যুক্তরাজ্য লেবার পার্টি লন্ডনের রেডব্রিজ কাউন্সিলের সেভেন কিংস ওয়ার্ডে দ্বিতীয় বারের মতো নির্বাচনে অংশ গ্ৰহন করে বিশাল ব্যবধানে নির্বাচিত হয়। ৫ মে যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত শুরু হয়। শনিবার (৭ মে) প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমির হামিদ ভোট পান ৫১৫ , পুষ্পিতা গুপ্তা ১৭০৭ …

দক্ষিণ এশিয়ায় করোনা মোকাবিলায় শীর্ষে বাংলাদেশ

জাতীয় ডেস্কঃ বিশ্বে করোনা পরিস্থিতি মোকাবিলায় যে দেশগুলো সবচেয়ে ভালো করছে সম্প্রতি তার একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। জাপানভিত্তিক প্রতিষ্ঠান নিকেই এশিয়া প্রকাশিত ‘নিকেই কোভিড-নাইন্টিন রিকোভারি সূচক’-এ এই চিত্র উঠে এসেছে। প্রকাশিত সূচকে বিশ্বের ১২১টি দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে কাতার। …

কিউবার হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্কঃ কিউবার রাজধানী হাভানার পাঁচ তারকা হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ শনিবার (৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। বিবিসি’র ওই প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দেশটির ঐতিহাসিক পাঁচ তারকা হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণের …

দুই বছর পর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

ডিবিএন ডেস্কঃ আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর দেশের মুসলিম সম্প্রদায় তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছে। আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় রাজধানী ঢাকাসহ দেশের ধর্মপ্রাণ কোটি মানুষ ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে আজ ঈদের নামাজ আদায় …

পুতিনের আচরণকে নিকৃষ্ট বললেন পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন তার নিন্দা জানিয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন পুতিনের আচরণকে নিকৃষ্ট ধরনের বলে অভিহিত করেছেন। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কিরবি বলেছেন, ইউক্রেনে নিরপরাধ মানুষদের মাথার পেছনে গুলি করা হয়েছে। পিঠমোড়া দিয়ে তাদের হাত …

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। বুধবার (২৭ এপ্রিল) আনুমানিক বিকাল ৫ টায় পৌরশহরের প্রাণী সম্পদ হাসপাতালের সামনে  হেঁটে যাওয়ার সময় থ্রি হুইলার (পাগলু) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সালমুউদ্দিন জাতরু( ৮৩) নামে এক বৃদ্ধ দুর্ঘটনার শিকার হন। সাথে সাথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে …

আজ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী পবিত্র ‘লাইলাতুল কদর’

সিএনবিডি ডেস্কঃ আজ ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিনগত রাতে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী পবিত্র ‘লাইলাতুল কদর’ পালন করবে ধর্মপ্রাণ মুসল্লিরা। মহিমান্নিত এই কদরের রাতে নাজিল হয়েছিল মানব জাতির হেদায়েতের গ্রন্থ পবিত্র আল কোরআন। মুসলিম উম্মাহর জন্য এক অনন্য নেয়ামত এই কদরের রাত। ‘শব’ ফারসি ও ‘লাইলাতুন’ আরবি শব্দ, যার অর্থ রাত্রি। আর কদর অর্থ সম্মান …

১৪ দফা নির্দেশনা দিয়ে এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

শিক্ষা ডেস্কঃ এবারের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৪ দফা নির্দেশনা দিয়ে এসএসসি পরীক্ষা-২০২২’র সময়সূচি প্রকাশ করা হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষা- ২০২২ আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল বুধবার (২৭ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য …

বাংলাদেশে এখনো সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে আছে : সেতুমন্ত্রী

রাজনীতি ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে এখনো সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে আছে। সেই বিষ বাস্প থেকে জাতিকে উদ্ধার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চালিয়ে যেতে হবে। গতকাল বুধবার শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন …

ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবেশী দেশ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। খবর এনডিটিভির। আজ বুধবার (২৭ এপ্রিল) ভোরে তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার …