কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রবিষয়ক উপদেষ্টা ও ফসল উদ্ভিদবিজ্ঞান অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুসারে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের (আচার্য) অনুমোদনক্রমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় …

ডিপিএলে ব্যাটিং তাণ্ডব সাকিব-সাব্বিরের

স্পোর্টস ডেস্কঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটিং তাণ্ডব দেখালেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান। অল্পের জন্য লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ফিফটির মালিক হননি সাকিব আল হাসান। তবে ব্যাট হাত আলো ছড়িয়েছেন সাব্বির রহমান। এই দুই ব্যাটারের দারুণ ইনিংসে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ২৯৩ রানের বিশাল সংগ্রহ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ডিপিএল সুপার লিগ পর্বের গুরুত্বপূর্ণ …

ফের এভারটনকে হারিয়ে সিটির ঘাড়ে লিভারপুলের নিঃশ্বাস

স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার সিটি ও লিভারপুল লিগের মাঝ থেকেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা করছে। সর্বশেষ এভারটনকে ২-০ গোলে হারিয়ে সিটির সঙ্গে লিগ জমিয়ে রাখল ইয়র্গেন ক্লপের শিষ্যরা। গতকাল রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ অ্যানফিল্ডে স্বাগতিকদের হয়ে গোল করেন অ্যান্ড্রু রবার্টসন ও ডিভোক ওরিগি। লিগ শিরোপা নিশ্চিত করতে শেষ পাঁচ ম্যাচ জিতলেই চলবে সিটির। তবে এক ম্যাচে …

ফের ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয়বারের মতো ইমানুয়েল ম্যাক্রোঁ ফের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে কট্টর ডানপন্থী মেরি লে পেনকে পরাজিত করে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ। আন্তরজার্তিক গণমাধ্যমের মতে, ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হন ম্যাক্রোঁ। অন্যদিকে মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪ শতাংশ …

ভবন নির্মাণে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিএনবিডি ডেস্কঃ অগ্নিনির্বাপণ ব্যবস্থা রেখে প্রতিটি ভবন নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (২৪ এপ্রিল) গণভবন থেকে যুক্ত হয়ে দেশে নতুন করে ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, প্রতিটি স্থাপনায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতে হবে। সেভাবেই বিল্ডিং স্থাপনা তৈরি  করতে হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে মাঝেমধ্যেই অগ্নিনির্বাপণের …

আইপিএল শেষেই ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝে বিশ্রামের উপায় নেই ক্রিকেটারদের। চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫ তম আসর আর আসর শেষেই ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এই সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা। এই সিরিজের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূচি অনুযায়ী আগামী ২৯ মে হবে আইপিএলের ফাইনাল এবং শেষ হওয়ার আটদিন …

নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণে শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। দেশটির রিভার্স প্রদেশে গতকাল শনিবার (২৩ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্থানীয় সরকারি কর্মকর্তা। দেশটির খনিজ সম্পদ রাজ্য কমিশনার গুডলাক ওপিয়াহ বলেন, একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণের তেল রাখার ডিপোতে আগুন ধরে …

শিল্পী সমিতির ইফতার মাহফিলে তারকাদের মিলনমেলা

বিনোদন ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটি ইফতার মাহফিলের আয়োজন করেছে। গেলো শুক্রবার (২২ এপ্রিল) মগবাজার কনভেনশন হলে আয়োজিত হয় এই ইফতার। প্রতি বছরের মতো এবারও এক সঙ্গে ইফতার করেছেন চলচ্চিত্র তারকারা। সেখানে উপস্থিত ছিলেন নানা প্রজন্মের তারকারা। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করতে দেখা যায় বরেণ্য চলচ্চিত্রাভিনেতা আলমগীরকে। প্রথমবারের মতো চলচ্চিত্র শিল্পী …

আইসিসির চেয়ারে বসলেন পিসিবির সাবেক সিইও

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম খানকে গুরুত্বপূর্ণ পদে বসালো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জেনারেল ম্যানেজার (মহাব্যবস্থাপক) হিসেবে তাকে নিয়োগ দিয়েছে আইসিসি। গেলো শুক্রবার (২২ এপ্রিল) ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। দীর্ঘ ৮ বছর দায়িত্ব পালন করার পর গত নভেম্বরে পদত্যাগ করেন আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালার্ডিস। তার …

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও ৪৩ জন। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। হামলার পর আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, কুন্দুজের ইমাম শাহিব জেলার একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক মানুষ নিহত হন। বিস্ফোরণে …