চলে গেলেন বাংলাদেশের প্রথম ওয়ানডে খেলা সাবেক খেলোয়াড় সামিউর রহমান

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ দিন ধরে ব্রেইন টিউমারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সামিউর রহমান সামি। গত মঙ্গলবার সকাল পৌনে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অসুস্থ ছিলেন দেড় বছর ধরেই। ব্রেনে টিউমার ধরা পড়েছিল, ডিমেনশিয়ায়ও (স্মৃতিভ্রষ্টতা) ভুগছিলেন। হাসপাতাল-বাড়িই করতে হচ্ছিল বেশ। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় …

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৪৭

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোশত ও কুনার প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। গত শনিবার আফগানিস্তানে এই বিমান হামলা চালায় পাকিস্তান। দুই প্রদেশে বিমান থেকে রকেট ও গোলাবর্ষণ করেছিল পাকিস্তানের সামরিক বাহিনী। গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এর পর থেকেই আফগানিস্তান …

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সিএনবিডি ডেস্কঃ আজ ১৭ই এপ্রিল (রোববার) ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র …

ঠাকুরগাঁওয়ে নদীতে গৌসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যুর হয়েছে এবং আরও ২ শিশুকে জীবত অবস্থায় উদ্ধার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কহড়পাড়া কেরানি মার্কেট এলাকার মো. মনসুর …

২০০১ থেকে ২০০৬ বাংলাদেশের পিছিয়ে যাওয়ার ৫ বছর : জয়

রাজনীতি ডেস্কঃ ২০০১ থেকে ২০০৬ সাল ছিল বাংলাদেশের পিছিয়ে যাওয়ার ৫ বছর। সিন্ডিকেটের মাধ্যমে সবকিছু ছিল হাওয়া ভবনের দখলে।বিএনপি জামাত জোটের ২০০১ থেকে ২০০৬ শাসনামলে রাস্তা, ব্রিজ – কালভার্ট, সরকারি ভবন এর সব কাজ থেকেছে অসম্পূর্ণ – কাজের নামে হয়েছে হরিলুট আর ভাগাভাগি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক …

কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্কঃ গত ৫ বছর আগে অর্থাৎ ২০১৭ সালের পর এই প্রথম মার্কিন পরমাণু শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনকে কোরীয় উপদ্বীপে মোতায়েন করা হয়েছে। উত্তর কোরিয়া পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বিমানবাহী রণতরী মোতায়েন করল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা গতকাল স্থানীয় সময় …

ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বৃদ্ধি

অর্থ ও বানিজ্য ডেস্কঃ দেশের বাজারে সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৮৪৯ টাকা হয়েছে। স্থানীয় বুলিয়ান মার্কেটে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাজুস। গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে স্বর্ণের এই নতুন …

ভারতে ট্রেনের নিচে চাপা পড়ে ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে মাঝপথে থামানো একটি ট্রেন থেকে নামার পর একজন নারীসহ ৫ জন অপর একটি ট্রেনের নিচে পড়ে নিহত হয়েছেন। গত সোমবার  দিবাগত রাতে অন্ধ্রপ্রদেশে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন এবং তিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাজ্যটির রাজধানী অমরাবতী থেকে প্রায় ৯০০ …

লোহাগাড়ায় মাত্র ১৫ দিনের ব্যবধানে ৫ জনের আত্মহত্যা

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় গেল ১৫ দিনের ব্যবধানে ৫ জন নারী-পুরুষের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এত স্বল্প সময়ের মধ্যে ৫ জনের আত্মহত্যার ঘটনা সচেতন নাগরিকদের মাঝে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, এসব আত্মহত্যার নেপথ্যে পারিবারিক কলহ, মানসিক বিপর্যয়, ঋণের বোঝা সইতে না পারা, প্রেমে বাধা ইত্যাদি কারন ভুমিকা রাখছে। সর্বশেষ গতকাল সোমবার (১১ এপ্রিল) …

দেশের ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ ঢাকাসহ দেশের ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সিলেট, ময়মনসিংহ ও রংপুরের কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা চট্টগ্রামের বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়োহাওয়াসহ বজ্রবৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। …