৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

জাতীয় ডেস্কঃ ৪০তম বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২১৯ জনকে নিয়োগ সুপারিশ করে চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার (৩০ মার্চ) এই ফল প্রকাশ করেছে পিএসসি। ফলাফলে জানানো হয়, ৪০তম বিসিএস পরীক্ষার বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৯৬৩টি পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপরাশি করা …

বিমসটেক সম্মেলনে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আহবান জানালেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ২০০৪ সালে সই হওয়া বিনা শুল্কে বাণিজ্য চুক্তিটি বাস্তবায়নের জন্য বিমসটেক ভুক্তদেশগুলোর নেতাদের প্রতি আহবান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৩০ মার্চ) এ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রথম বক্তা হিসেবে বঙ্গবন্ধুকন্যা জোটের সদস্য রাষ্ট্রগুলোকে দারিদ্র্য, জলবায়ু …

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার ফুটানিটাউন নামক বাজারে এ্যাম্বুলেন্সের ধাক্কায় আরিফুর রহমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টায় এ দূর্ঘটনা ঘটে। আরিফুর পাশ্ববর্তী হরিপুর উপজেলার চৌরঙ্গী রণহট্টা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মৃত আবুল কালাম আজাদের ছেলে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী মতে, জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় আরিফুর রহমান পীরগঞ্জ থেকে …

ইউরোপকে বিনামূল্যে গ্যাস দেয়া হবে না : মস্কো

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপকে বিনামূল্যে গ্যাস দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে যখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে এবং তেল-গ্যাসের দাম পরিশোধের পদ্ধতি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে তখন মস্কো এই ঘোষণা দিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, এটি পরিষ্কার যে, আমরা ইউরোপকে বিনামূল্যে গ্যাস দেবো না। …

পাকিস্তানে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে করোনার হানা

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানে প্রথম ওয়ানডের আগে করোনায় আক্রান্ত হলেন দুই অজি ক্রিকেটার। গতকাল সোমবার (২৮ মার্চ) করোনা আক্রান্ত হয়েছেন ইংলিশ ক্রিকেটার জশ ইংলিশ। তাকে ছাড়াই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলো অ্যারন ফিঞ্চের দল। তবে প্রথম ওয়ানডে শুরুর আগেই মঙ্গলবার (২৯ মার্চ) জানা গেল করোনায় আক্রান্ত হওয়ায় খেলতে পারবেন না স্পিনার অ্যাশটন অ্যাগার। এর আগে সীমিত ওভারের …

আজ ১৩তম দফায় ভাসানচরে যাচ্ছে আরও ১০৯৬ রোহিঙ্গা

জাতীয় ডেস্কঃ আজ মঙ্গলবার (২৯ মার্চ) ১৩তম দফায় ভাসানচরে যাচ্ছে আরও ১০৯৬ রোহিঙ্গা। আজ সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আসতে শুরু করেন। পরে ২০টি বাস তাদের চট্টগ্রামের উদ্দেশে নিয়ে যায়। সেখান থেকে তাদের ভাসানচরে নেওয়া হবে। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানান, এবার ১০৯৬ জন রোহিঙ্গা …

গণমাধ্যমকর্মীর বেতন মাসের প্রথম সাত কর্মদিবসের মধ্যে দিতে সংসদে বিল

জাতীয় ডেস্কঃ গণমাধ্যমকর্মীর বেতন মাসের প্রথম সাত কর্মদিবসের মধ্যে দেওয়ার বিধান রেখে ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ সংসদে তোলা হয়েছে। সংসদে তোলা প্রস্তাবিত আইনে গণমাধ্যমকর্মীদের বেতন পরিশোধ, ছুটি নির্ধারণ এবং দাবি নিষ্পত্তির জন্য প্রয়োজনে আদালত গঠনের বিধান রাখা হয়েছে। গতকাল সোমবার (২৮ মার্চ) তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এই বিলটি সংসদে উত্থাপন করেন। এরপর তা ৬০ …

পশ্চিমাদের উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে জোট বাঁধল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর আন্তর্জাতিক বাজারে সৃষ্ট তেলের সংকট নিরসনের জন্য আমেরিকা ও পশ্চিমারা যে আহ্বান জানিয়েছে তা উপেক্ষা করেছে সংযুক্ত আরব আমিরাত। আটলান্টিক পরিষদে দেয়া এক বক্তৃতায় দেশটির জ্বালানি মন্ত্রী সোহায়েল আল-মাজুরি বলেছেন, রাশিয়া হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। প্রতিদিন তারা এক কোটি ব্যারেল …

আজ সন্ধ্যায় ঢাকা মাতাবেন এ আর রহমান

সিএনবিডি ডেস্কঃ আজ মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আর রহমানের কনসার্ট। টানা তিন ঘণ্টা পারফর্ম করে ঢাকা মাতাবেন তিনি। তার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে হিন্দি ও বাংলা গানও পরিবেশন করবেন তিনি। এই সময়ে এ আর রহমান গাইবেন …

আজও দেশের ৭ বিভাগে ঝড়-বৃষ্টি হওয়ার পূর্ভাবাস দিল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ আজও দেশের ৭ বিভাগে ঝড়-বৃষ্টি হওয়ার পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অব্যাহত থাকতে পারে বয়ে যাওয়া তাপপ্রবাহ। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ হঠাৎ মেঘে ঢেকে যাচ্ছে। এরপরই শুরু হচ্ছে ঝড় বা কালবৈশাখী, সঙ্গে বৃষ্টি। গতকাল সোমবার (২৮ মার্চ) সবচেয়ে বেশি ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। এ …