একনেকে ১৫৭৪৪ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

অর্থনীতি ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২ প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৫ হাজার ৭৪৪ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১১ হাজার ৬৭৪ কোটি ৮৩ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৪ হাজার ৬৮ কোটি ৫৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ২০ …

চীনজুড়ে চলছে করোনার দাপট, শেংইয়াঙে শহরে লকডাউন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়ে চলছে। আজ মঙ্গলবার (২২ মার্চ) দেশটিতে নতুন করে ৪ হাজার ৭৭০ জন আক্রান্ত হয়েছে। আর বাণিজ্যিক কেন্দ্র শেংইয়াঙে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল সোমবার রাত থেকে সেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে কর্তৃপক্ষ অব্যাহত লকডাউনের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সঙ্কট তৈরির বিষয়ে সতর্ক করেছে। এর কারন স্বরূপ কর্তৃপক্ষ …

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে মৃত্যু বেড়ে ১০

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে  মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় তল্লাশি অভিযানের তৃতীয় দিনে আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। এরমধ্যে একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। আজ মঙ্গলবার সকালে বন্দর উপজেলার মদনগঞ্জ শাহ সিমেন্ট এবং হরিহপুর এলাকা  থেকে এই দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জনে। এখনও নিখোঁজ রয়েছে দুইজন। …

ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশসহ পশ্চিমবঙ্গে কোন প্রভাব ফেলবে না : আবহাওয়া অফিস

অনলাইন ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’ শক্তিশালী হয়ে ওঠার পর দুর্বল হয়ে পড়েছে। এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উপকূল এলাকায় ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। তবে ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশসহ পশ্চিমবঙ্গে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে মঙ্গলবার সন্ধ্যানাগাদ দুর্বল অবস্থায় মিয়ানমারের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানিয়েছে, …

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ আজ সোমবার (২১ মার্চ) পটুয়াখালীর পায়রাতে বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড কর্তৃক নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের প্রথম আলট্রা সুপার-ক্রিটিক্যাল প্রযুক্তির তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করে নিতে বর্ণিল সাজে সাজানো হয় এই জনপদ। এর আগে গত ২০১৬ সালের ১৪ অক্টোবরে এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন …

বাইডেনসহ যুক্তরাষ্ট্রের ১৩ কর্মকর্তার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্কঃ বাইডেনসহ যুক্তরাষ্ট্রের ১৩ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। গতকাল ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেনের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান, কেন্দ্রীয় গোয়েন্দা …

আজ মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন প্রেসিডেন্ট জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ বুধবার (১৬ মার্চ) মার্কিন কংগ্রেসে ভার্চ্যুয়ালি ভাষণ দেবেন। রাশিয়ার প্রচন্ড হামলার মুখে পড়ায় তিনি এ ভাষণ দিতে যাচ্ছেন। কংগ্রেসের হাউস ও সিনেট সদস্যদের কাছে পাঠানো এক চিঠি থেকে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সিএনএন প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি ও সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার …

কিয়েভে জেলেনস্কির সঙ্গে দেখা করবেন ৩ দেশের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতিনিধি হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করতে মঙ্গলবার কিয়েভে যাচ্ছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী। চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই সফরের উদ্দেশ্য হলো ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতায় সমগ্র ইউরোপীয় ইউনিয়নের দ্ব্যর্থহীন সমর্থন নিশ্চিত করা। এ ছাড়া এই সফরে ইউক্রেন এবং ইউক্রেনীয়দের …

ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্কঃ আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ’র। সংক্ষিপ্ত এক সফরে ঢাকা আসছেন তিনি। তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন। সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রিন্স ফয়সাল। এ সময় বিনিয়োগের বিষয়টি আগ্রহে থাকবে ঢাকার। এ ছাড়া …

না ফেরার দেশে ‘ছুটির ঘণ্টা’ খ্যাত নির্মাতা আজিজুর রহমান

বিনোদন ডেস্কঃ দেশ ও বিদেশে বহুল আলোচিত, বিখ্যাত সিনেমা ‘ছুটির ঘণ্টা’র নির্মাতা আজিজুর রহমান আর নেই। সোমবার রাতে কানাডার টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ষীয়ান এই চলচ্চিত্র নির্মাতা শেষ নিশ্বাষ ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবৎ আজিজুর …