রাশিয়া-ইউক্রেনের তৃতীয় দফা বৈঠকের ফলাফল

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা বৈঠক কোনো ধরণের উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। যদিও ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে পালানোর চেষ্টাকারী বেসামরিক নাগরিকদের নিরাপদ করিডোর দেওয়ার ক্ষেত্রে সামান্য অগ্রগতি হয়েছে। গতকাল সোমবার (৭ মার্চ) বেলারুশে দুই দেশের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, মানবিক …

সিরিয়ার ওপর ফের ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ আবারো সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ ঘটনায় অন্তত ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল পাঁচটার দিকে ইহুদিবাদী শত্রুরা লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। …

ইউক্রেনের কিয়েভসহ ৪ শহরে রাশিয়ার যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির চারটি শহরে ফের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। এই চারটি শহর হলো রাজধানী কিয়েভ, খারকিভ, মারিউপোল ও সুমি। একই সঙ্গে এসব শহরে মানবিক করিডোর চালু করারও ঘোষণা দেওয়া হয়েছে। এতে এসব শহরে আটকেপড়া সাধারণ মানুষদের নিরাপদে বের হওয়ার সুযোগ পাবে। রাশিয়ার সংবাদ মাধ্যম ইন্টারফেক্স জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে …

বিকেলে ৫ দিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ আজ সোমবার (৭ মার্চ) বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০১ ভিভিআইপি ফ্লাইটে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন। স্থানীয় সময় রাত পৌনে ১০টায় আবুধাবি আন্তর্জাতিক …

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ

সিএনবিডি ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জবাবে মস্কোর তেল-গ্যাসের ওপর আমেরিকা ও তার মিত্র দেশগুলোর অবরোধ আরোপের উদ্যোগে খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। আজ সোমবার (৭ মার্চ) বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় ৯ শতাংশ বেড়ে গেছে। সোমবার (বাংলাদেশ সময় সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত) …

জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতীয় ডেস্কঃ আজ সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ মার্চ) সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে প্রাণ …

আজ ৭ই মার্চ ‘জাতীয় ঐতিহাসিক দিবস’

সিএনবিডি ডেস্কঃ আজ ঐতিহাসিক ৭ই মার্চ, জাতীয় ঐতিহাসিক দিবস। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। সুদীর্ঘকালের আপোষহীন আন্দোলনের একপর্যায়ে ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে এক ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। যে ভাষণের মূলে ছিল এদেশের স্বাধীনতার ঘোষণা। …

ভোজ্যতেলের কৃত্রিম সংকট নিরসনে সাঁড়াশি অভিযানে নামছে সরকার

জাতীয় ডেস্কঃ অতি মুনাফার লোভী এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ভোজ্যতেল মজুত করছে। যাদের মধ্যে রয়েছেন-মিলার বা বড় বড় কোম্পানি, পাইকারি ও খুচরা বিক্রেতা। আর মূল্যবৃদ্ধি করতে মিল পর্যায়ে পরিকল্পিত ভাবে গত সপ্তাহ থেকে ভোজ্যতেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এই সুয়োগ কাজে লাগিয়ে একচেটিয়া ব্যবসা করতে পাইকারি ও খুচরা বিক্রেতারা বাজার থেকে তেল সরিয়ে ফেলেছেন। …

বিশ্ববাজারে তেলের দাম ১১৮ ডলার ছাড়িয়েছে

সিএনবিডি ডেস্কঃ আন্তর্জাতিক তেলের বাজারে এখন আগুন লেগে গেছে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে। সংকট চলতে থাকলে আগামী ৩ মাসের মধ্যে এর দাম ইতিহাসে প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১৫০ মার্কিন ডলার ছাড়াবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কাপ্রকাশ করেছেন। খবর-বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের খবর অনুসারে, শুক্রবার (৪ মার্চ) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের …

ইউক্রেন সেনাদের হাতে জিম্মি ৫ বাংলাদেশী

সিএনবিডি ডেস্কঃ ইউক্রেন সেনাদের হাতে ৫ বাংলাদেশী জিম্মি হয়েছেন বলে ঢাকায় রাশিয়া দূতাবাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সম্বলিত এমন খবর প্রকাশ করেছে। শুক্রবার ওই একটি ভিডিওতে দেখা যায়, জিম্মি ওই বাংলাদেশিরা তাদের উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন। ভিডিওতে রিয়াদুল মালিক নামে এক বাংলাদেশি তাদের উদ্ধারের আকুতি জানিয়ে বলেন, আমরা ইউক্রেনের একটি ক্যাম্পে আটক রয়েছি। এখানে …