আফগানদের ১৯৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ ইতোমধ্যেই প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম টাইগার। আজ তাই টাইগারদের হোয়াইটওয়াশ মিশন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১টায় ম্যাচটি মাঠে গড়ায়। হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। দলীয় ১১তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১১ রানে ফজলহক ফারুকি তাকে সরাসরি বোল্ড করেন। শুরুর এই …

রাশিয়ার সাথে আলোচনায় বসছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন। গতকাল রোববার বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার  লুকাশেংকোর সাথে ফোনালাপের পর নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে দেয়া একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন জেলেনস্কি। তবে বেলারুশ সীমান্তে আলোচনার প্রস্তুতি চললেও ইউক্রেনের কিয়েভ ও কারকিভ শহরে সংঘাত অব্যাহত রয়েছে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) এই শান্তি আলোচনায় বসবে দুই …

শপথ নিয়েছেন বাংলাদেশের নতুন সিইসি ও কমিশনারগণ

জাতীয় ডেস্কঃ সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কর্তৃক শনিবার সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং ৪ নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেছেন। গতকাল রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল সাড়ে ৪টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাঁদের শপথবাক্য পাঠ করান। ওইদিন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম …

সেনাবাহিনীর পরমাণু ইউনিটকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেদের পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ন্যাটোর আক্রমণাত্মক বিবৃতির পর পুতিন এ নির্দেশ জারি করেছেন। খবর-রুশ বার্তা সংস্থা স্পুটনিক। বার্তা সংস্থা স্পুটনিকের প্রতিবেদনে বলা হয়, ন্যাটোর বিবৃতিতে রাশিয়াকে দেখে নেয়ার হুমকি দেওয়া হয়েছে। ন্যাটো বলেছে, উসকানি ছাড়াই ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে কঠিন মূল্য পরিশোধ করতে …

আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৭তম জন্মদিন

জাতীয় ডেস্কঃ সাতজন বীরশ্রেষ্ঠদের মধ্যে অন্যতম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ। ১৯৩৬ সালের এই দিনে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ। তার গ্রামের নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ ‘নূর মোহাম্মদ নগর’ করা হয়। সেই থেকে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে ‘নূর মোহাম্মদ নগর’। তাঁর জীবনী থেকে জানা যায়, তার বাবার …

আজ ডিএমপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী

অনলাইন ডেস্কঃ আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গৌরবময় সেবার ৪৬ বছর পেরিয়ে ৪৭ বছরে পদার্পণ করছে। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি ২০২২) পালিত হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৭তম প্রতিষ্ঠা দিবস। ‘শান্তি শপথে বলীয়ান’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট ডিএমপি সৃষ্টিলগ্ন থেকেই রাজধানীর জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব …

ইউক্রেনকে সহায়তা করতে অস্ত্র পাঠাচ্ছে ফ্রান্স : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্স ইউক্রেনকে সহায়তা করতে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পাঠাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক টুইটবার্তায় তিনি এ তথ্য জানান। জেলেনস্কি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শনিবার সকালে কথা বলার মাধ্যমে কূটনৈতিক ফ্রন্টলাইনে নতুন দিন শুরু হয়েছে। ফ্রান্সের অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম এখন ইউক্রেনের পথে। এদিকে শনিবার …

টেকনাফে ১৫ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গাড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মুল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা হয়নি। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা নাফনদীর বেড়িবাধ এলাকা থেকে এসব ক্রিস্টাল মেথ উদ্ধার করা …

সাড়ে ৩ হাজারের বেশি রুশ সেনা নিহত ও বন্দি ২০০ : ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার রুশ সেনা নিহত এবং ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। আর রাশিয়ার সামরিক বাহিনীর তীব্র আক্রমণের মুখে ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। মস্কোর সর্বাত্মক আক্রমণের মুখে প্রতিরোধের চেষ্ট করছে ইউক্রেনও। এছাড়া হামলায় রুশ বাহিনী এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে …

দেশের অধিকাংশ জায়গায় আজ বৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি …