“জয় বাংলা”কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত

জাতীয় ডেস্কঃ আজ রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার এক বৈঠকে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিসভায় বৈঠকে জয় বাংলাকে …

একুশে পদকপ্রাপ্ত কবি কাজী রোজী না ফেরার দেশে

সিএনবিডি ডেস্কঃ একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজী (৭৩) না ফেরার দেশে চলে গেছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই সংসদ সদস্য মারা যান। নানা শারীরিক জটিলতা নিয়ে গত ৩০ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কোভিড পজিটিভ হওয়ায় তাকে আইসোলেশন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছিল। …

কিংবদন্তী অভিনেতা এ টি এম শামসুজ্জামান চলে যাওয়ার ১ বছর

সিএনবিডি ডেস্কঃ দেশ বরেণ্য, জনপ্রিয়, কিংবদন্তী অভিনেতা এ টি এম শামসুজ্জামান, পাঁচ দশকের বেশি সময় দাপটের সঙ্গে অভিনয় জগতে ছিল যার পদচারণা। সেই কিংবদন্তী অভিনেতা গত বছরের আজকের তারিখে (২০ ফেব্রুয়ারী) পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান। দর্শকনন্দিত এই অভিনেতার আজ রোববার প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারী ফজরের নামাজের পর পুরান …

২০২২ সালের একুশে পদক পেলেন ২৪ বিশিষ্টজন

জাতীয় ডেস্কঃ দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২৪ বিশিষ্ট নাগরিককে ২০২২ সালের একুশে পদক প্রদান করা হয়েছে। আজ রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্টজনদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি …

ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঘূর্ণিঝড়টি কর্নওয়ালে আছড়ে পড়ার পর ইংল্যান্ডেের পশ্চিম অংশে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। নিহতদের মধ্যে- লন্ডনে, লিভারপুলে, হ্যাম্পশায়ারে, বেলজিয়ামে ও আয়ারল্যান্ডে একজন রয়েছেন। নেদারল্যান্ডসে গাছ উপড়ে পড়ে ৩ জনের প্রাণ …

অমর একুশে উপলক্ষে শহীদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা থাকবে : ডিএমপি

জাতীয় ডেস্কঃ অমর একুশে ফেব্রুয়ারি; জাতীয় শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য নিরাপত্তার …

কর্ণাটকে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় ৫৮ ছাত্রী বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল শুক্রবার ভারতের কর্ণাটকে শিবমোগা জেলায় হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় একটি স্কুলের ৫৮ ছাত্রীকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। ওই ছাত্রীরা হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করেছিল। তারপরই তাদের বহিষ্কার করা হয়। এদিকে স্কুল থেকে বহিষ্কার হওয়ার পরও নিজেদের দাবিতে অনড় ছাত্রীরা। তারা বলেন, হিজাব আমাদের অধিকার। আমরা মৃত্যুবরণ করতে রাজি। কিন্তু হিজাবের …

শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন

সিএনবিডি ডেস্কঃ এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন করে থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে সাপ্তাহিক ছুটি ছিল শুধু শুক্রবার, এখন শনিবারও ছুটি থাকবে। আর মাধ্যমিক স্তরে পরীক্ষামূলকভাবে এই নতুন কারিকুলাম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তবে প্রাথমিকে …

ভারতে বিয়েবাড়িতে কুয়ায় পড়ে শিশুসহ ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের কুশিনগর জেলায় এক বিয়ের বাড়িতে চলছিল আন্দন উৎসব। আনন্দমুখর কোলাহলে ভরা সেই বিয়ে বাড়িতে কুয়া ভেঙে পড়ে নারী, শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। খবর-আনন্দবাজার। আনন্দ বাজার তাদের প্রতিবেদনে জানিয়েছে, কুশিনগরের নেবুয়া নওরঙ্গিয়া গ্রামে একটি বাড়িতে চলছিল বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির উঠোনে সবাই …

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৯৪

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৯৪ জনে দাঁড়িয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটির রিও ডি জেনেরিও থেকে ৬৮ কিলোমিটার দূরে পাহাড়ের মধ্যে অবস্থিত পেট্রোপলিস শহরে মুষলধারে বর্ষণের কারণে বন্যা ও ভূমিধস দেখা দেয়। এতে রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে। পাহাড়ের …