ছোট চাচাকে হারালেন ক্রিকেটার তামিম ইকবাল

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের ছোট ভাই এবং বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ছোট চাচা আকবর খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৩টায় মাত্র ৪৫ বছর বয়সে তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তামিম ইকবাল এক ফেসবুক পোস্টে চাচার মৃত্যুর বিষয়টি …

বিমানবন্দর গোলচত্বর এলাকায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বরের কাছে এক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন হলেন মো. রফিকুল ইসলাম (৪০) ও কাজল আক্তার (৩৫)। রফিকুল ইসলামের বাসা উত্তরার আজমপুর এলাকায়। আর কাজল খিলগাঁওয়ের বাসিন্দা। জানা গেছে, গতকাল বুধবার গভীর রাতে বিমানবন্দর গোলচত্বরের কাছের উত্তরামুখী ফুট ওভার ব্রিজের থেকে কিছুটা সামনে …

২২ ফেব্রুয়ারি থেকে খুলছে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষা ডেস্কঃ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে। দুই ডোজ করোনা টিকা নেওয়া থাকলে শিক্ষার্থীরা সশরীরে শ্রেণিকক্ষে পাঠ নিতে পারবেন, অন্যরা অনলাইন কিংবা টেলিভিশনের মাধ্যমেই ক্লাস করবেন। তবে প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আপতত বন্ধই থাকছে বলে এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে। আজ  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের …

প্রথমবারের মতো মদ নিয়ে বিধিমালা করলো সরকার

সিএনবিডি ডেস্কঃ প্রথমবারের মতো অ্যালকোহল বা মদ উৎপাদন, কেনাবেচা, পান করা, পরিবহন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে নিয়মনীতি স্পষ্ট করে বিধিমালা করেছে সরকার। এই বিধিমালায় ২১ বছরের কম বয়সীদের জন্য মদ নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে অ্যালকোহল বা মদ সেবন এবং ব্যবহারের জন্য সরকারের অনুমতি নিতে হবে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ …

কর্ণাটকে ছাত্রীরা হিজাব পরায় ফের কলেজে ঢুকতে পারলো না

আন্তর্জাতিক ডেস্কঃ এখন পর্যন্ত কর্ণাটক হাইকোর্টে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাকের অনুমতি দেওয়ার বিষয়ে যুক্তিতর্ক চলছে। আর তারই মধ্যে রাজ্যটির আরেকটি সরকারি কলেজে ছাত্রীদের হিজাব পরে শ্রেণিকক্ষে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। উত্তর কর্ণাটকের বিজয়পুরায় সরকারি পিইউ কলেজে আগে যেখানে হিজাব পরে ক্লাস করা গেছে, সেখানে আজ বুধবার থেকে ছাত্রীদের হিজাব পরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ …

চলতি মাসেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সিএনবিডি ডেস্কঃ দেশে চলমান মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান চলতি মাসেই খুলে দেয়ার আশা প্রকাশ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। সেইসঙ্গে স্কুল-কলেজ খুললে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। জ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে …

কক্সবাজারে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী নিহত হয়েছেন। নারী-শিশুসহ আহত হয়েছেন আরও ৪ জন। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন- উখিয়া টিএন্ডটি এলাকার ইমাম হোছন (৩৫), একই এলাকার নজির আহমদ (৬০)। তবে তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) …

বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ কমলো

সিএনবিডি ডেস্কঃ রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা সরানোর ঘোষণা দেয়ার পর পরই বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ কমে গেছে। গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, সামরিক মহড়া শেষে ইউক্রেন সীমান্তে মোতায়েন তার দেশের সেনাবাহিনীর একাংশকে প্রত্যাহার করা হবে। আর তার এ ঘোষণার পর পরই ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি ৩ ডলার ৮৪ সেন্ট কমে …

কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হত্যায় ৫ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মহামান্য আদালত। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারী) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন – মো. জসিম, সফিকুর রহমান, রুবেল হোসেন, নূর মিয়া ব্যাপারী ও তৌহিদুর রহমান। আর জুয়েল, মোক্তার হোসেন …

রমজান উপলক্ষে বাড়বে না চালের দাম : খাদ্য সচিব

সিএনবিডি ডেস্কঃ আসন্ন রমজানকে উপলক্ষ করে চালের দাম না বাড়ার নিশ্চয়তা দিয়েছেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সচিব এ নিশ্চয়তা প্রদান করেন। নাজমানারা খানুম জোর দিয়ে বলেন, আসন্ন রমজানে চালের দাম বাড়বে না বলে আশ্বস্ত করতে পারি। তার পরও প্রয়োজনে ওএমএস এর পরিমাণ …