গাড়ি চাপায় নানী নাতীর মৃত্যু, ৬ সেনা সদস্য আহত

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ঢাকাগামী অজ্ঞাত গাড়ির চাপায় নানী নাতনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-নানী মর্তূজা বেগম (৬০) ও নাতী জান্নাত (৪)। এ সময় নিহতদের লাশ চাপা এড়াতে গিয়ে অপর একটি বাস সেনা বাহিনীর পিক আপ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে উল্টে খাদে পরে যায়। এসময় ৬ সেনা সদস্য আহত হন। নিহত মর্তূজা …

হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট মাদকপাচারের অভিযোগে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্কঃ মাদকপাচারের অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জোয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার রাতে দেশটির রাজধানী তেগুচিগালপায় সাবেক এই প্রেসিডেন্টের বাড়ি  ঘিরে ফেলে পুলিশ। সেখান থেকে হাতকড়া অবস্থায় হার্নান্দেজকে বের করে আনা হয়। খবর- বিবিসি, আলজাজিরা। এর আগে দেশটির আদালতের মুখপাত্র মেলভিন দুতার্তে জানান, হার্নান্দেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার হন্ডুরাসের রাজধানী …

সুরের জগতের নক্ষত্র বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকের মাতম

ডিবিএন ডেস্কঃ সুরের জগতের নক্ষত্র সুরকার বাপ্পি লাহিড়ী মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। সংবাদ সংস্থা পিটিআই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। সুস্থ হলেও সম্পূর্ণ …

৬৫৪ বীর নারী মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা

জাতীয় ডেস্কঃ ৬৫৪ বীর নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৬৫ জন এবং বাকি বীর নারী মুক্তিযোদ্ধাকে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে সম্মাননা দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট/সম্মাননা স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র দেওয়া হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন উপলক্ষে মহিলা …

‘অমর একুশে বইমেলা ২০২২’ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গণভবন থেকে (ভার্চ্যুয়ালি) যুক্ত হয়ে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২২’ উদ্বোধন করেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়ে ৩৮তম এ বইমেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং …

কানাডায় জরুরি অবস্থা জারি করলেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান মহামারি করোনার বিধিনিষেধের বিরুদ্ধে কানাডায় চলা আন্দোলন দমনে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত ৫০ বছরের মধ্যে এই প্রথম জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক ভাষণে ট্রুডো এ জরুরি অবস্থা জারি করেন। খবর- নিউ ইয়র্ক টাইমস। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে বিপজ্জনক উল্লেখ করে …

ইয়েমেনে অপহৃত ৫ জাতিসংঘ কর্মীর একজন বাংলাদেশী

ডিবিএন ডেস্কঃ ইয়েমেনে অপহৃত ৫ জাতিসংঘ কর্মীর মধ্যে একজন বাংলাদেশী বলে নিশ্চিত করেছে জাতিসংঘ সদর দপ্তরের বাংলাদেশ স্থায়ী মিশন। তিনি বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা এ কে এম সুফিউল আনাম। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায়। আগামী শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা ছিল জাতিসংঘের এই কর্মকর্তার। তার আগেই অপহরণের শিকার হন তিনি। সুফিউল আনাম গত দুই দশক …

রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১০০ ডলারে উন্নীত

সিএনবিডি ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করার পরিপ্রেক্ষিতেই এই দাম বৃদ্ধি হচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯৫.৫০ ডলারে বিক্রি হচ্ছে। অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দাম ৯৬.৫৪ …

মাটির দেয়াল চাপায় প্রাণ গেলো যুবকের

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে সোমবার (১৪ ফেব্রুয়ারি)নিজ বাড়িতে মাটির দেয়াল চাপা পড়ে বিপুল বর্মন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার দিন দুপুরে নিজ বাড়িতে মাটির ঘরের দেয়াল ভাঙতে গেলে এ দুর্ঘটনা শিকার হয় বিপুল। সে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি মাটিগাড়া গ্রামের কালীচরন বর্মনের ছেলে। প্রতিবেশীদের তথ্যমতে, পাকা বাড়ি …

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে এক যুবক নিহত এবং উভয়পক্ষের আরো ৫ জন আহত হয়েছেন। নিহত যুবকের নাম মিলন মিয়া (২৪)। তিনি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামের আজিজল হকের পুত্র। জানা গেছে, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ী গ্রামের আকবর আলী মাস্টারের সাথে ইটালুকান্দা গ্রামের খায়রুল ইসলামের …