আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

জাতীয় ডেস্কঃ  আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। করোনা পরিস্থিতির কারণে এবার দু’সপ্তাহ দেরিতে আজ শুরু হলো এ মেলা। এছাড়া এখনও পর্যন্ত যে সিদ্ধান্ত রয়েছে তাতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে কোভিড পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বইমেলার সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে ২২ বা ২৩ ফেব্রুয়ারি জানানো হবে। প্রকাশকরা …

অবশেষে অ্যাম্বাসাডর ব্রিজ ট্রাক চালকদের অবরোধ মুক্ত হলো

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে প্রায় এক সপ্তাহের অচলাবস্থা কাটিয়ে কানাডার আন্দোলনরত ট্রাকচালকদের মার্কিন সীমান্তবর্তী ‘অ্যাম্বাসেডর ব্রিজ’ থেকে সরাতে সক্ষম হয়েছে দেশটির পুলিশ। মার্কিন আমেরিকা ও কানাডার এক-চতুর্থাংশ পণ্য পরিবহন হয় অ্যাম্বাসাডর ব্রিজ দিয়ে। কিন্তু কানাডায় করোনা মহামারি ঘিরে টিকাগ্রহণ বাধ্যতামূলক করার বিরুদ্ধে আন্দোলনরত ট্রাক চালকদের অবস্থানের ফলে প্রায় এক সপ্তাহ ধরে এ পথে পণ্য পরিবহনে অচলাবস্থা …

ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ ঋতুরাজ বসন্ত

মোঃ মোস্তাফিজুর রহমানঃ “আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে এত পাখি গায়, আহা আজি এ বসন্তে বিশ্ব কবির সুরে সুর মিলিয়ে ফাল্গুনের হাত ধরে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এমন বর্ণিল সাজ। সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে এসেছে বসন্ত। বসন্ত মানে …

পাচঁ বছর দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতে পারে : বিদায়ী সিইসি

জাতীয় ডেস্কঃ আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয় আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন-“গত পাচঁ বছরে নির্বাচন কমিশনার হিসেবে কাজ করতে গিয়ে হয়তো ছোট-খাট কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তবে আমি এবং আমার কমিশন চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করতে।” বিদায়ী সিইসি বলেন, গত …

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নারায়ণগঞ্জ সিটির মেয়র আইভী

রাজনীতি ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে ওইদিন কাউন্সিলররাও নগর ভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নাসিক মেয়র আইভী বলেন, গত ১৮ বছর যেভাবে জনগণের সেবা করে আসছি, এবারও আগামী পাঁচ বছর দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জনগণের …

মাদক উদ্ধারের সময় পুলিশকে কুপিয়ে জখম

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে মাদক মাদক উদ্ধারের সময় পুলিশ ও তার সোর্সকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। আহত পুলিশ সদস্য আতিকুর রহমান রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মহানগরীর ডাঁশমারি এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে ঘটনাটি ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত পুলিশ সদস্য আতিকুর রহমানের …

ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস ডেস্কঃ এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হল চেলসি। এর আগে ২০১২ সালে প্রতিযোগিতাটির ফাইনালে খেললেও আসরে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল ইংলিশ দলটির। কিন্তু এবার আর হতাশ হতে হয়নি দলটিকে। শিরোপা জিতেই মাঠ ছাড়ে ব্লুজরা। আবুধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে শনিবারের ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে …

ইয়েমেনে জাতিসংঘের পাঁচ কর্মী অপহৃত

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে জাতিসংঘের পাঁচ কর্মী অপহৃত হয়েছেন। ফিল্ড মিশন শেষে এডেনে ফেরার পথে তারা অপহৃত হন। গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। ইয়েমেনে নিয়োজিত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি বলেন, ইয়েমেনে দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশ থেকে শুক্রবার ওই পাঁচ কর্মীকে অপহরণ করা হয়েছে। তাদের মুক্তি নিশ্চিত করতে …

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২১’র ফল প্রকাশ

শিক্ষা ডেস্কঃ আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে গড় পাসের হার …

ইয়েমেনে সৌদির গোয়েন্দা ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। বৃহস্পতিবার ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি জোটের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এক বিবৃতিতে জানায়, …