আমি ভয় পেয়েছিলাম, তাই আল্লাহু আকবার বলেছিলাম : মুসকান

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিজেপিশাসিত কর্ণাটকের একটি কলেজে হিজাব পরিহিতা মুসলিম ছাত্রী মুসকানকে দেখে হিন্দুত্ববাদী যুবকরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে উত্যক্ত করার সময় ছাত্রীটি পাল্টা জবাব দেন ‘আল্লাহু আকবর’ শ্লোগান এর মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনি দৃশ্যপট নিয়ে ধারণকৃত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওটিতে দেখা গেছে, হিজাব পরে মুসকান যখন তার স্কুটি পার্কিং করে ক্লাসের …

অস্কার ২০২২ মনোনয়ন তালিকা প্রকাশ

বিনোদন ডেস্কঃ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪তম আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে। আমেরিকান অভিনেতা, লেখক ও গায়ক লেসলি অ্যালান জর্ডান ও অভিনেত্রী ট্রাসি এলিস রস গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে এই ঘোষণা দেন। হলিউডের ডলবি থিয়েটারে আগামী ২৭ মার্চ জানা যাবে বিজয়ীদের নাম। এই বছরের মনোনীতদের তালিকায় ‘অস্কারস টু হোয়াইট’ নামে সমালোচিত হওয়ার …

কলম্বিয়ায় প্রবল বর্ষনে হওয়া ভূমিধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ প্রবল বর্ষনের কারনে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ডস্কেব্রাদাস এলাকায় অন্তত ১৪ নিহত এবং কমপক্ষে ৩৫ জন গুরুতর আহত হয়েছে বলে মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় ইউনিটের তরফ থেকে (ইউএনজিআরডি) টুইট বার্তায় জানানো হয়, ভূমিধসে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। দুর্যোগের কবলে পড়ে আহত হয়েছেন আরও ৩৫ জন। এখনও নিখোঁজ রয়েছেন একজন। আর …

নাসিক মেয়রের দায়িত্ব নিলেন সেলিনা হায়াৎ আইভী

রাজনীতি ডেস্কঃ আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভীকে শপথবাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো নাসিক মেয়রের দায়িত্ব নিলেন তিনি। এদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী …

শতভাগ যাত্রী নিয়ে আজ থেকে ট্রেন চলাচল শুরু

জাতীয় ডেস্কঃ দেশে চলমান করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় এবং টিকা কার্যক্রম জোরদার হওয়ায় আজ বুধবার (৯ ফেব্রুয়ারী) থেকে সব আসনে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে রেল চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। কেননা সরকার টিকাদান কার্যক্রম জোরদার করেছে। আমরা …

একনেকে সাড়ে ৩৭ হাজার কোটি টাকার প্রকল্পসমূহ অনুমোদন

অর্থনীতি ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৭ হাজার ৫০৭ কোটি ২২ লাখ টাকা ব্যয়ের ১১টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ৩৬ হাজার ২৩ কোটি ৯১ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১ হাজার ৪৪৯ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৩ কোটি ৩৩ লাখ টাকা। অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে ৭টি …

জাতিসংঘে একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানাল চীন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন ছাড়াই  বিশ্বের বিভিন্ন দেশের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে রাশিয়া এবং চীন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি মার্কিন আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের একতরফা নিষেধাজ্ঞার কারণে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এবং ইরান, আফগানিস্তান ও …

করোনায় দেশে একদিনে ৪৩ মৃত্যু

সিএনবিডি ডেস্কঃ দেশে গেল ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) …

দায়েশের নেতাকে ধরিয়ে দিতে আমেরিকার এক কোটি ডলার পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা সানাউল্লাহ গাফারিকে ধরিয়ে দেয়ার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন সরকার। কোনো ব্যক্তি দায়েশের এই নেতার অবস্থান কিংবা এ সম্পর্কিত তথ্য দিতে পারলে তাকে এই বিপুল পরিমাণ অর্থ পুরস্কার দেয়া হবে। গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারী) মার্কিন পররাষ্ট্র দপ্তর গাফারিকে ধরিয়ে দেয়ার জন্য এ পুরস্কার …

দেশে শৈত্যপ্রবাহ কমে তাপমাত্রা বাড়তে পারে

সিএনবিডি ডেস্কঃ সারাদেশে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কমে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে শীতের প্রকোপ ক্রমান্বয়ে কমবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া দেশের কয়েকটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ বুধবারের মধ্যে শেষ হতে পারে। তা ছাড়া আগামী দুই-তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। …