আজ ১৩৮ ইউপিতে চলবে ভোট গ্রহণ

সিএনবিডি ডেস্কঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হচ্ছে। ২০ জেলার ২৪টি উপজেলার ১৩৮ ইউপিতে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, ১৩৮টি ইউপির মধ্যে মাত্র ৯টিতে ইভিএমের মাধ্যমে ভোট হবে। অন্যগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত …

শাহজালাল বিমানবন্দরে জুসের প্যাকেটে পাওয়া গেল ২২ স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদকঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২কেজি ৫৫২ গ্রাম ওজনের ২২ পিস স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ দল। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা। স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের সহকারি রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম। তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ …

চট্টগ্রামে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, ৫ ‘চিহ্নিত সন্ত্রাসী’ গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী মশিউরের আস্তানায় ব্যাপক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৭ এর একটি দল। এ সময় পাঁচ চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাব সদস্যদের গুলিবিনিময় হয়েছে। গত শনিবার রাত সোয়া ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় বলে উল্লেখ করে র‌্যাব। …

কওমি শিক্ষার্থীদের টিকাদান শুরু আজ

শিক্ষা ডেস্কঃ দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়। এসকল শিক্ষার্থীদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে। জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম …

পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্কঃ পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। ইংল‍্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। যদিও বাংলাদেশের কাছে গত আসরে হেরে রানার্স-আপ হয়েছিল ভারতীয় যুবারা। অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শনিবার (৫ ফেব্রুয়ারি) অ‍্যান্টিগায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। তবে প্রথমে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি …

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই

বিনোদন ডেস্কঃ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর মারা গেছেন। আজ রোববার (৬ ফেব্রুয়ারি) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছিল। সেখানে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছে।’ অন্যদিকে লতা …

সৌদির জাতীয় পতাকায় আর থাকবে না কালেমা

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের মজলিশে শূরা জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের জাতীয় পতাকা, প্রতীক ও সঙ্গীত সংস্কারের বিষয়ে সম্মত হয়েছে হয়েছে তারা। নতুন পতাকাতে থাকবে না পবিত্র কালেমা তাইয়েবা। গত সোমবার (৩১ জানুয়ারি) শূরার নিরাপত্তা ও সামরিক বিষয়ক কমিটির পর্যালোচনার পর এই সংস্কারের পক্ষে সম্মতি দেয়া হয়েছে বলে জানায় সৌদি প্রেস …

আগামীকাল খুলে দেয়া হচ্ছে দিল্লীর স্কুল-কলেজ

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লিতে কোভিড-১৯-এর সংক্রমণ হ্রাসের পরিপ্রেক্ষিতে বিধিনিষেধ শিথিল করে নার্সারি থেকে সব ক্লাসের জন্য স্কুলগুলো আবার খুলে দেয়া হচ্ছে আগামীকাল সোমবার (৭ ফেব্রুয়ারী) থেকে। কিছু বিধিনিষেধসহ জিমনেসিয়াম চালু রাখা যাবে। গাড়িতে একা ভ্রমণকারী চালকদের মুখোশ পরা থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে, রাত ১০টার পরিবর্তে রাত ১১টা থেকে কারফিউ চলবে। দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) …

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ভেন্টিলেশনে

বিনোদন ডেস্কঃ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা অবনতি হয়ে আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের ভেন্টিলেটশনে রাখা হয়েছে। আপাতত আইসিইউতে ডাক্তারদের নজরদারিতে রয়েছেন তিনি। মুম্বইয়ের ব্রিচ ক্যন্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানির পর্যবেক্ষণে আছেন তিনি। তাঁরই অধীনে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করে চলছিল লতা মঙ্গেশকরের চিকিৎসা। এরই মাঝে আবারও অবস্থার অবনতি ঘটে লতা মঙ্গেশকরের। কোনও রকমের ঝুঁকি …

সাংবাদিক পীর হাবিবুর রহমান না ফেরার দেশে

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শনিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেল ৪টা ৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর লাইফ সাপোর্ট খুলে দেন। গতকাল শুক্রবার …