ফুলবাড়ীতে ৩৮ কেজি গাঁজা ও দুইটি মোটরসাইকেল সহ আটক-২

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জকুরটল এলাকায় ফুলবাড়ী- টু-বালারহাট সড়কে লালমনিরহাটগামী দুইটি মোটরসাইকেলের গতিরোধ করেন ফুলবাড়ী থানার পুলিশ। এ সময় তল্লাশি করে দুইটি মোটরসাইকেলে রাখা ব্যাগ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে মোটরসাইকেল সহ তাদেরকে আটক করে। …

ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর “স্পুটনিক ভ্যাকসিন”

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে চলমান মহামারি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে রাশিয়ার “স্পুটনিক ভি” ভ্যাকসিন ভালো কার্যকারিতা প্রমাণ করেছে। স্থানীয় সময় শনিবার স্পুটনিক ভ্যাকসিনের টুইটার একাউন্টের বরাত দিয়ে রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টসেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ এ কথা বলেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দিমিত্রিয়েভ বলেন, আপনাকে নিশ্চিত করতে হবে যে ভ্যাকসিন বর্তমান এবং ভবিষ্যতের মিউটেশনের বিরুদ্ধে কাজ করবে। …

ফেসবুকের বিরুদ্ধে যুক্তরাজ্যে ৩২০ কোটি ডলারের মামলা

সিএনবিডি ডেস্কঃ যুক্তরাজ্যে ফেসবুকের বিরুদ্ধে বাজারে আধিপত্য বিস্তার ও ৪৪ মিলিয়ন ব্যবহাকারীর ব্যক্তিগত ডেটা অপব্যবহার করার অভিযোগ উঠার কারনে ফেসবুককে যুক্তরাজ্যে ৩২০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলার মুখোমুখি হতে হয়েছে। ব্রিটেনের ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির (এফসিএ) জ্যেষ্ঠ উপদেষ্টা লিজা লোভডাহল গর্মসেন বলেছেন, ব্রিটেনে যারা ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে ফেসবুক ব্যবহার করেছেন তিনি তাদের পক্ষে মামলাটি করেছেন। …

করোনায় আক্রান্ত হয়েছেন জিএম কাদের

রাজনীতি ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য করোনা পরীক্ষা করা হলে আজ রবিবার তার রিপোর্ট পজিটিভ আসে। আজ রবিবার (১৬ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে …

কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ২২৫

আন্তর্জাতিক ডেস্কঃ কাজাখস্তানে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চলমান সরকারবিরোধী সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত ২২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর ১৯ জন সদস্য রয়েছে। স্থানীয় সময় শনিবার (১৫ জানুয়ারি) দেশটির প্রোসিকিউটর কার্যালয়ের ফৌজদারি মামলার প্রধান সেরিক শালাবায়েভ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং সশস্ত্র ‌‘দুর্বৃত্তরা’ অন্তর্ভুক্ত রয়েছে। …

রাতে শীত বাড়ার সাথে সাথে বইতে পারে শৈত্যপ্রবাহ

সিএনবিডি ডেস্কঃ  সারাদেশে রাতে শীত বাড়ার সাথে সাথে দেশের বিভিন্ন জেলায় নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (১৬ জানুয়ারি) এক আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পূর্বাভাস থেকে জানা গেছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল …

দেশে বনাঞ্চলে আচ্ছাদিত ২২দশমিক ৩৭ শতাংশ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: দেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ ২২ দশমিক ৩৭ শতাংশ বলে জানিয়েছেন পরিবেশ, বনও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে দেশবরেণ্য প্রকৃতিবিদ তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী …

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চিলাপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও একজন। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ চিলাপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত বাবা-ছেলের বাড়ি উপজেলার চন্ডিপুর গ্রামে। পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী জানায়, সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল ও তার ছেলে আরমান মোটর …

একাদশে শ্রেনীতে ভর্তির জন্য ১৫ লাখ আবেদন

শিক্ষা ডেস্কঃ সারাদেশ থেকে চলতি বছর একাদশ ও সমমান শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে ১৫ লাখের বেশি শিক্ষার্থী অনলাইন আবেদনে করেছে। সরকারি-বেসরকারি কলেজ-মাদারাসায় গত ৮ জানুয়ারি থেকে শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ ছিল। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একাদশে ভর্তির …

শান্তিপূর্ণভাবে চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি সময়ে দেশের আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ (১৬ জানুয়ারী) সকাল ৮টা থেকে ইভিএমে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারই প্রথম প্রতিটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবে চললেও সকাল ৮ থেকে ১১ পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম ছিলো। তবে বেলা বাড়ার সাথে কেন্দ্রগুলোতে …