সস্ত্রীক করোনায় আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

রাজনীতি ডেস্কঃ দেশে চলমান মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। গতকাল তাদের শরীরে করোনার লক্ষণ দেখা গেলে উভয়ের করোনা পরীক্ষা করান। গতকাল সোমবার (১০ জানুয়ারি) বিএনপির মহাসচিবের স্ত্রীর করোনা পজিটিভির রিপোর্টের বিষয়টি নিশ্চিত হয়। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনা পজিটিভির …

কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর আইসিইউতে

বিনোদন ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯২ বছর বয়সী কিংবদন্তি গায়িকা কুইন অব বলিউড খ্যাত লতা মঙ্গেশকর হাসপাতালে ভর্তি আছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছে। কিংবদন্তি গায়িকাকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কোভিডের সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে তার অবস্থা গুরুতর বলে জানা যায়। সংবাদ সংস্থা এএনআইকে লতার ভাইজি রচনা বলেছেন, উনি …

প্রথমবারের মতো মানবদেহে সফলভাবে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের এক রোগীর শরীরে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। ৫৭ বছর বয়সী ওই ব্যক্তি অস্ত্রোপচারের তিনদিন পরও বেশ সুস্থ আছেন। তার নাম ডেভিড বেনেট। তবে এই রোগীর শরীরে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করার আগে হৃদপিণ্ডটিকে জেনেটিক্যালি রূপান্তরিত করে নেওয়া হয়। খবর বিবিসির। এর আগে, সফলভাবে শূকরের দেহ থেকে মানবদেহে কিডনি …

ইনিংস ব্যবধানে হেরে শেষ হল বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

স্পোর্টস ডেস্কঃ ক্রাইস্টচার্চের হাগলি ওভালে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের মাধ্যমে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর শেষ হলো। মাত্র ১২৬ রানে অলআউট হওয়ার পর ইনিংস পরাজয় এড়াতে করতে হতো আরও ৩৯৫ রান। কিন্তু লিটন দাসের সেঞ্চুরি ছাড়া আর কেউই বড় কোন ইনিংস খেলতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়ে এক ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে হারলো …

সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা অরেঞ্জ এর মৃত্যু

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ (২৫) মারা গেছেন। সোমবার (১০ জানুয়ারি) রাত ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিবিড় পর্যবেক্ষন ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ। উল্লেখ্য, আগে গত ২ জানুয়ারি রাত সাড়ে …

কক্সবাজারের টেকনাফে ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধার করা এসব মাদকের দাম আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের বলে জানিয়েছে বিজিবি। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, গোপন সংবাদের …

চলতি বছরের মার্চেই করোনা ভ্যারিয়েন্ট ওমিক্রনের টিকা আনছে ফাইজার

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের মার্চেই করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টকে লক্ষ্য করে তৈরি টিকা আনা সম্ভব হবে বলে আশা করছে ফাইজার। মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা স্থানীয় সময় সোমবার সিএনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এরই মধ্যে ফাইজার ওমিক্রন থেকে সুরক্ষাদানকারী টিকাটির উৎপাদন শুরু করেছে বলেও জানিয়েছেন …

রাজধানীর মতিঝিলে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদকঃ আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি লালবাগ বিভাগ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রোমান হাসান ওরফে লিমন, পারভীন ওরফে হালিমা এবং দীল বাহার। এ বিষয়ে ডিবি লালবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মধুসুদন …

নওগাঁর করোনায় বাবা হারানো শিশু মরিয়মের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় শিশু মরিয়ম খাতুনের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাভি-বাছুর দিলেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। গেল রোববার বিকালে উপজেলার নীতপুর ইউনিয়নের চকবিষ্ণুপুর কলনীবাজার গ্রামে শিশুটির মা তানজিলা বেগমের হাতে দুটি গাভি ও দুটি বাছুর এবং একমাসের পশুখাদ্য তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রশাসনের উদ্যোগে গরু রাখার জন্য বাড়ির সঙ্গে একটি শেডও …

কাজাখস্থানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৬৪, আটক কয়েক হাজার

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশ কাজাখস্তানে গত কয়েকদিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভের জেরে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১৬৪ জন নিহত হয়েছেন। বিক্ষোভকারীদের দমাতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলছে ব্যাপক ধরপাকড়। কাজাখস্তানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সব মিলিয়ে সহিংসতার ঘটনায় উল্লেখযোগ্যসংখ্যক বিদেশিসহ প্রায় ৬ হাজার মানুষকে আটক করা হয়েছে। গত ২ জানুয়ারি …