তিন বছর পর মুক্তির স্বাদ পেলেন সৌদি রাজকুমারী বাসমা বিনতে সৌদ

আন্তর্জাতিক ডেস্কঃ নতুন বছর ২০২২ সালের শুরুতেই জেল থেকে মুক্ত হয়ে অবশেষে মুক্তির স্বাদ পেলেন সৌদি রাজকুমারী বাসমা বিনতে সৌদ। তবে এ মুক্তির জন্য বিনা কারণে তিন বছর জেল খাটতে হয়েছে তাঁকে। তাঁর সঙ্গেই মুক্তি দেওয়া হয়েছে তাঁর মেয়ে সুহাউদকে। শনিবার এক টুইট বার্তায় মানবাধিকার সংগঠন আলকোয়েস্ট এ খবর জানিয়েছে বলে বলে সংবাদ প্রকাশ করেছে …

আটটি বিভাগীয় শহরে প্রধানমন্ত্রী কর্তৃক ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

জাতীয় ডেস্কঃ দেশের আটটি বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের উদ্বোধন করেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন …

নারায়ণগঞ্জের ধলেশ্বরীতে ট্রলারডুবি: মা-মেয়েসহ ৪ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির পাঁচদিনের মাথায় ভেসে উঠলো নিখোঁজ ১০ জনের মধ্যে ৪ জনের লাশ। এদের মধ্যে এক পরিবারের ৪ জন নিখোঁজ হওয়া জেসমিন আক্তার নামে এক নারী ও তার মেয়ের মরদেহ রয়েছে। আজ রোববার (০৯ জানুয়ারি) সকালে ভেসে ওঠা মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত …

শেরপুরে ১২ শত বস্তা সার ও তিনটি ট্রাকসহ আটক ৬

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ অবৈধভাবে পাচারকালে বগুড়ার শেরপুরে ১২শ বস্তা ডিএপি সারসহ ৬জনকে আটক করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট-মির্জাপুর সড়কের বামিহাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাকও আটক করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের …

ফের সময় বাড়ল মুজিববর্ষের

জাতীয় ডেস্কঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে মুজিববর্ষের সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ ও ‘জাতীয় বাস্তবায়ন কমিটি’র মেয়াদও বাড়ানো হয়েছে। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, …

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত পুরো পৌর এলাকায় এই আদেশ বলবৎ থাকবে বলে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। ১৪৪ ধারার আওতায় সকাল থেকেই সমাবেশস্থলসহ শহরের ৫২টি পয়েন্টে ৫ …

বগুড়ার এমপি মোশারফ সপরিবারে করোনায় আক্রান্ত

নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত হয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি মোশারফ হোসেন। একই সঙ্গে তার স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্র সন্তানও করোনায় আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি মুঠোফোনে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এমপি মোশারফ বলেন, ”জ্বর ও সর্দি থাকার কারণে আজ দুপুরের সংসদ ভবনে পরিবারের সবাইকে মিলে করোনা পরীক্ষার জন্য …

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে সকালে ঢাকার বিজয় সরণীতে সামরিক জাদুঘরটির উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেনা, নৌ এবং বিমানবাহিনী সম্পর্কে শিশু ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে …

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।  ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে আগুন লাগার খবর আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার। রোজিনা আক্তার বলেন, আমরা সকাল ১১টা ৪ মিনিটে বাংলামোটর টাওয়ারের ১১ তলায় আগুন …

৭ লাখ মানুষ টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নিতে জানালো আবেদন

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নেয়ার জন্য রাণী এলিজাবেথের কাছে প্রায় ৭ লাখ মানুষ আবেদন জানিয়েছেন। গত সপ্তাহে রাণী এলিজাবেথ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে এই উপাধিতে ভূষিত করেন। তারপরই এর বিরোধিতা করে এবং নাইট উপাধি কেড়ে নেয়ার দাবি জানিয়ে যেসব মানুষ আবেদনে সই করেছেন তারা বলছেন, ২০০৩ সালে ইরাকে যে …