এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, সারা দেশে পাসের হার ৯৩.৫৮

সিএনবিডি ডেস্কঃ এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২১ এর ফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮। এরমধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরীক্ষার ফল প্রকাশ করেন …

ফুলবাড়ীর রাহী পেলেন কানে’র তরুণ নির্মাতার পুরস্কার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ফ্রান্সের কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে দেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘টেনর’। সিনেমার পরিচালক রাহি আবদুল্লাহ অর্জন করেছেন ‘বেস্ট ইয়াং ফিল্ম মেকার’- এর স্বীকৃতি। প্রত্যেক মাসেই সারা বিশ্ব থেকে অসংখ্য ফিল্ম কানের এই ফিল্ম ফেস্টিভ্যালে জমা পড়ে। সেখান থেকে নভেম্বর মাসে রাহি আবদুল্লাহ’র টেনর ছাড়াও আরো একটি বাংলাদেশি চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে। …

২০২১ সালে দ্বিতীয় সর্বোচ্চ শরণার্থী বাংলাদেশের : ইউএনএইচসিআর

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর ধরে চাপা পড়ে ছিল শরণার্থী সমস্যার ইস্যু। লকডাউন আর কঠোর বিধিনিষেধে গত বছর বিভিন্ন দেশে আশ্রয়প্রার্থীর সংখ্যা কিছুটা কমলেও ২০২১ সালে তা আবার বেড়েছে। চলতি বছর বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আশ্রয়প্রার্থী বের হওয়া দেশের নাম হিসেবে উঠে এসেছে বাংলাদেশের নাম। এ বছর শরণার্থী সংকটে সবচেয়ে বড় অবদান …

ডোমারে বাসে পিষ্ট মোটরসাইকেল, বাঁচলেন দুই আরোহী

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে বাসের নিচে পিষ্ট হয়েছে একটি মোটরসাইকেল। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। এ ঘটনায় আটক করা হয়েছে ওই বাসের চালককে। ডোমার-নীলফামারী সড়কের কারেঙ্গাতলী এলাকায় বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা হয়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, প্রত্যাশা …

মালদ্বীপে বাড়ছে “ইন্ডিয়া আউট” আন্দোলনের জনপ্রিয়তা

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠার কারন হিসেবে ‘ইন্ডিয়া আউট’ আন্দোলনের ভুমিকাকে অত্যন্ত গুরুত্বপূরর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ‘ইন্ডিয়া আউট’ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন। আন্দোলনের প্রতি সচেতনতা ও সমর্থন বাড়াতে তিনি দ্বীপপুঞ্জ সফর করেছেন। তিনি বর্তমানে নীলন্ধুতে (ফাফু প্রবালপ্রাচীর) রয়েছেন। ইয়ামিন দাবি করেছেন, এই …

রাজধানী ঢাকায় আরও ৩ ওমিক্রন রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদকঃ দেশে ফের আরও ৩ জনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ৭ জনের দেহে করোনা ভাইরাসের এই নতুন ধরণ শনাক্ত হলো। আর ইতোমধ্যে বিশ্বজুড়ে এ ভ্যারিয়েন্ট মহামারি আকার নিতে শুরু করেছে।  তিন রোগীর শরীর থেকে পাওয়া ভাইরাসের জিন বিন্যাস বিশ্লেষণ করে ওমিক্রন শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার …

র‍্যাবের জালে ৬ কেজি গাঁজা সহ আটক ১জন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ৬ কেজি গাঁজাসহ আব্দুল রহিম ভুট্টো মিয়া (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ ব্যাটালিয়ান। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে র‌্যাব-৯ সিসিপি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র‌্যাব সদস্যরা কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ চৌমুহনীস্থ তাজ ভেরাইটিজ স্টোর নামক দোকানের সামনে থেকে …

আগামীকাল এসএসসি পরীক্ষার ফল যেভাবে জানা যাবে

শিক্ষা ডেস্কঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও  সমমানের পরীক্ষা-২০২১ এর ফলাফল  আগামীকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ায় এদিন ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে তিনি জানান। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শিক্ষা …

এবার জাপানে ৩ জনের ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ এবার জাপানে ৩ জনের শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। দেশটির ওসাকা জেলায় ৩ বাসিন্দার শরীরে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ওই তিনজন সম্প্রতি কোনো দেশে ভ্রমণ না করেও তাদের ওমিক্রন ধরা পড়েছে। ফলে স্থানীয়ভাবে তাদের সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় …

ভারতে আদালতে বোমা বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবেশী দেশ ভারতের পাঞ্জাবের একটি আদালতে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজ্যের লুধিয়ানা জেলা আদালতের শৌচালয়ে এ বিস্ফোরণ ঘটে। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, বিস্ফোরণের তীব্রতা এতোটাই বিশাল ছিল যে বাথরুমের দেয়াল এবং আশপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে গেছে। নিরাপত্তার …