ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে নৌকার অফিসে অগ্নি সংযোগের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আসন্ন ইউপি নির্বাচনে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী খাদেমুল ইসলামের নির্বাচনী পথসভা করার জন্য তৈরি অস্থায়ী অফিসে রাতের আঁধারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। এ সময় নির্বাচনী ব্যানারসহ অফিসের সামিয়ানায় অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্র নাথসহ স্থানীয় আওয়ামীলীগ নেতারা। রাজাগাঁও …

ফুলবাড়ীতে আ’লীগের ১০ নেতাকে অব্যাহতি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দলীয় শৃংখলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করায় উপজেলা আওয়ামীলীগের ১০ নেতাকে দল থেকে আজীবনের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্তরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকার মনোয়ার পাশা, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ মনোয়ারা সরকার, ত্রাণ …

যুক্তরাষ্ট্রে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ওমিক্রন ধরনে প্রথমবারের মতো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রে ওমিক্রন ধরনে এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে এবিসি নিউজ। তবে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো …

আফগানিস্তানে খাবার ও ওষুধ পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ

সিএনবিডি ডেস্কঃ মানবিক সহায়তার আওতায় আফগানিস্তানে খাবার ও ওষুধ পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি অধিবেশনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন। সোমবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে আফগানিস্তানে খাবার, আশ্রয় ও সামাজিক সেবার ব্যাপক সংকট থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে মাসুদ …

আত্রাইয়ে গাঁজাসহ মুক্তিযোদ্ধার সন্তান গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ কাজী রুবেল হোসেন (২৯) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রোববার বিকেল ৪টার দিকে উপজেলার সাহেবগঞ্জ এলাকার জনতা ব্যাকের পার্শ্বে একটি দোকান ঘর থেকে তাকে গ্রেফতার করে। কাজী রুবেল হোসেন উপজেলার সাহেবগঞ্জ সরদার পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা কাজী রুহুল আমিনের ছেলে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ …

মিয়ানমারে গণহত্যার প্রমাণ হাতে পেয়েছে বিবিসি

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের সামরিক বাহিনী জুলাই মাসে বেসামরিক লোকদের ওপর একের পর এক গণহত্যা চালিয়েছে, এসব ঘটনায় অন্তত ৪০ জনকে হত্যার প্রমাণ পেয়েছে বিবিসি। আজ সোমবার (২০ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে- প্রত্যক্ষদর্শী এবং বেঁচে থাকা লোকজন বিবিসিকে জানিয়েছে, গ্রাম ঘুরে ঘুরে সেনারা পুরুষদের আলাদা করেছে এবং …

ফিলিপাইনে সুপার টাইফুন তান্ডবে নিহত বেড়ে ২০৮

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে আঘাত হানা সুপার টাইফুন ‘রাই’ এর কারনে এখন পর্যন্ত ২০৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০০ জন মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। গত বৃহস্পতিবার ও শুক্রবার দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে এই শক্তিশালী টাইফুন। আন্তর্জাতিক গণমাধ্যমের সুত্রে জানা গেছে, টাইফুনটি ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতির বাতাস নিয়ে আঘাত হানে। তার …

পাকিস্তানের করাচিতে হাবিব ব্যাংকে বিস্ফোরণে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে একটি ব্যাংকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে। ধারণা করা হচ্ছে, পয়ঃনিষ্কাশনের নালায় গ্যাস লিকের কারণে এমন ঘটনা ঘটতে পারে। খবর বিসিসির। স্থানীয় সময় শনিবার বিকেলে স্থানীয় হাবিব ব্যাংকের ওই শাখায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, …

আনুষ্ঠানিকভাবে ওপেন স্কাই ট্রিটি থেকে বেরিয়ে গেল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে ওপেন স্কাই ট্রিটি থেকে বেরিয়ে গেল রাশিয়া।  সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ সালে এই চুক্তি সই হয় এবং ২০০২ সালে তা কার্যকর হয়। চুক্তিতে সই করেছিল আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় দেশগুলো এবং কানাডা। “ওপেন স্কাই ট্রিটি” চুক্তির আওতায় সম্ভাব্য সামরিক অভিযানের বিষয় পর্যবেক্ষণের জন্য স্বল্প সময়ের নোটিশে এসব দেশ পরস্পরের ভূখণ্ডে বিমান …

ফের উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার নিয়ে সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পন্ন হওয়ার মাধ্যমে প্রায় তিন বছর পর ফের উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ চুক্তিতে সই করেন। আজ রোববার (১৯ ডিসেম্বর) কুয়ালালামপুরে এ চুক্তি সই হয়। এ সময় উভয় দেশের সংশ্লিষ্ট …