বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে : মির্জা ফখরুল

ডিবিএন ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল আমি হসপিটালে গিয়েছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে।’ আজ বুধবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। …

ডা. মুরাদের ২৭২ অশ্লীল অডিও-ভিডিও লিঙ্ক শনাক্ত করেছে বিটিআরসি

সিএনবিডি ডেস্কঃ সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশালীন বক্তব্য সম্বলিত ২৭২টি অডিও-ভিডিও লিঙ্ক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিহ্নিত করেছে বিটিআরসি। তবে ফেসবুক ইতোমধ্যে বন্ধ করেছে ১৫টি। আজ বুধবার (৮ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করেছে বিটিআরসির আইনজীবী খোন্দকার রেজা-ই রাকিব। প্রতিবেদনে আরো বলা হয়, …

আবরার হত্যা রায়ঃ ২০ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার বাকি তিন আসামি পলাতক। এরপর বেলা পৌনে ১২টায় তাদের এজলাসে তোলা হয়। আজ বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর …

বিদেশের মাটিতে দারুণ সাড়া ফেলেছে ‘মিশন এক্সট্রিম’

বিনোদন ডেস্কঃ পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ বিদেশের মাটিতে দারুণ সাড়া ফেলেছে। গত শুক্রবার (৩ ডিসেম্বর) বাংলাদেশসহ পাশ্চাত্যে এবং ওশেনিয়া অঞ্চলের ৪টি দেশে মুক্তি পেয়েছে বহুল আলোচিত এই সিনেমা। মুক্তির প্রথম সপ্তাহেই সবগুলো দেশের দর্শক মহলে সিনেমাটি বেশ সমাদৃত হয়েছে। ফলে ইতোমধ্যে প্রেক্ষাগৃহগুলো সপ্তাহ শেষ হবার আগেই দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি চালানোর ঘোষণা দিয়েছে এবং বাড়িয়েছে …

সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার সন্তান নিহত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ৬ ডিসেম্বর রাত ৯ টার দিকে রাণীশংকৈল -নেকমরদ মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খোকন (৩৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খোকন পৌরশহরের শিবদিঘী এলাকার বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের ছেলে। প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে,  খোকন মোটরসাইকেলযোগে নেকমরদ থেকে রাণীশংকৈল আসছিলেন। অপরদিক থেকে …

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সচিবালয়ে ডা. মুরাদের পদত্যাগপত্র

সিএনবিডি ডেস্কঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর সচিবালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন ডা. মুরাদ হাসান এবং তা যথাযথ প্রক্রিয়ায় মন্ত্রীপরিষদ বিভাগে জমা নেয়া হবে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদত্যাগপত্র ইমেইলে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করা মাত্রই কেবিনেট থেকে তার পদত্যাগ কার্যকর হয়ে যাবে। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে সচিবালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা …

ব্রাজিলে ভুল করে দুই নবজাতক পেল করোনার টিকা

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে দুই নবজাতককে ভুল করে করোনাভাইরাসের টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির। ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুই মাস বয়সী এক কন্যা শিশু ও চার মাস বয়সী এক ছেলে শিশুকে ভুল করে ফাইজারের টিকা দেওয়া হয়। তাদেরকে হেপাটাইটিস-বি, টিটিনাসসহ অন্যান্য কয়েকটি রোগ প্রতিরোধী টিকা দেওয়ার কথা …

নওগাঁ-নাটোর নব-নির্মিত আঞ্চলিক মহাসড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ের সাহাগোলা-আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশানের পশ্চিম পাশ দিয়ে নির্মাণাধীন নবনিমিত আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এ আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ শেষ হলে তিন জেলার প্রায় ছয় উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। পাশাপাশি তরাম্বিত হবে আথ-সামাজিক উন্নয়ন ব্যবস্থা। কৃষিপণ্য সরবরাহ …

কুবিতে স্নাতক ভর্তিতে আবেদন পড়েছে ৪১ হাজার

মানছুর আলম, কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি আবেদন শেষ হয়েছে। আবেদনের শেষ দিন রবিবার (৫ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তিন ইউনিটে মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী। এতে আসনপ্রতি লড়বেন ৪০ জন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২০-২১ শিক্ষাবর্ষের টেকনিক্যাল কমিটির সদস্য সচিব এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল …

ভয়ংকর ওমিক্রন মার্কিন যুক্তরাষ্ট্রের ১১ অঙ্গরাজ্যে শনাক্ত

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনার ভয়ংকর ভ্যারিয়েন্ট ওমিক্রন মার্কিন যুক্তরাষ্ট্রের ১১টি রাজ্যে এ পর্যন্ত শনাক্ত হয়েছে। নতুন করে নিউ জার্সি, ম্যারিল্যান্ড, মিসৌরি, নেব্রাস্কা, পেনসিলভানিয়া ও ইউটাহ রাজ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে। এর আগে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মিনেসোটাসহ বেশ কয়েকটি রাজ্যে মিলেছে করোনার নতুন ভ্যারিয়েন্টটি। বিশ্বে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব শেষ না হতেই ওমিক্রনের প্রাদুর্ভাবে করোনা পরিস্থিতি আরও জটিল হতে …