সিএনবিডি ডেস্কঃ বিশ্বে চলমান মহামারীর নাম করোনাভাইরাস। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। সম্ভাব্য অতিসংক্রামক এই ধরন শনাক্তের খবরের জেরে গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) রীতিমতো ধস নেমেছে বিশ্ব অর্থনীতিতে। বড় বড় শেয়ারবাজারগুলোতে সূচকের পতন হয়েছে মোটা দাগে। এদিন তেলের বাজারও ছিল নিম্নমুখী। ফিন্যান্সিয়াল টাইমসের খবর অনুসারে, শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশের বেশি। মার্কিন …
Category Archives: নিউজ বুলেটিন
তৃতীয় ধাপে নওগাঁয় দুুই উপজেলার ২২ ইউনিয়নে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন
কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : সারাদেশে ইউনিয়নপরিষদ সমূহে নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁ জেলার দুই উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২৮ নভেম্বর রবিবার জেলার মান্দা উপজেলার ১৪টি এবং বদলগাছি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানিয়েছেন এ দুই উপজেলার ১২১৪টি ভোট কেন্দ্রের ১১৫৯টি কক্ষে …
চট্টগ্রাম শহরে মৃদু ভূমিকম্প
চট্টগ্রাম শহরে আজ শনিবার ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের তাৎক্ষণিক কোনো খবর না পাওয়া গেলেও শহরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতরের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। শুক্রবার যে ভূমিকম্পে …
পঞ্চম ধাপে যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে
সিএনবিডি ডেস্কঃ আজ শনিবার (২৭ নভেম্বর) পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী বছরের ৫ জানুয়ারি ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের ৯০তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি …
Continue reading “পঞ্চম ধাপে যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে”
ইংলিশ চ্যানেলে নৌকা ডুবীতে ২৭ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্কঃ বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকা ডুবীতে ২৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৫ নারী ও একটি শিশুও রয়েছে। স্থানীয় সময় বুধবারের (২৪ নভেম্বর) এ ঘটনা ঘটে। গত ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ইংলিশ চ্যানেলে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা এটি বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বিবিসি …
মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকায় দুই দেশের ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাবিহীন পরমাণু কার্যক্রম অথবা দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে চীন ও পাকিস্তানের ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের সামরিক বাহিনীর কোয়ান্টাম কম্পিউটিং কার্যক্রমে সহযোগিতার অভিযোগে ৮ টি চীনা প্রযুক্তি কোম্পানিকে তালিকাভুক্ত করার কথা জানিয়েছে মার্কিন সরকারের …
Continue reading “মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকায় দুই দেশের ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান”
যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপায় নিহত ৫, আহত অন্তত ৪০
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে ক্রিসমাসের প্যারেডে বেপরোয়া গাড়ির নিচে পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। স্থানীয় সময় রবিবার রাতে উইসকনসিনের উয়াউকেশা শহরে এ ঘটনা ঘটে। ওয়াউকেশা পুলিশ প্রধান ড্যান থম্পসন বলেছেন, গাড়িটি আটক করে চালককে হেফাজতে নেওয়া হয়েছে। অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, একটি লাল গাড়ি দ্রুত …
Continue reading “যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপায় নিহত ৫, আহত অন্তত ৪০”
খুলনায় পুলিশ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত ১৪
খুলনা প্রতিনিধিঃ আজ সোমবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর থানার মোড়ে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ১৪ জন আহত হয়েছেন। জানা গেছে, সোমবার (২২ নভেম্বর) দুপুরের এ ঘটনায় খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ আটজন …
Continue reading “খুলনায় পুলিশ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত ১৪”
স্প্যানিশ লা লিগায় শীর্ষে রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্কঃ রোববার রাতে স্প্যানিশ লা লিগায় গ্রানাডার বিপক্ষে ৪-১ ব্যবধানের বড় জয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এস্তাদিও নুয়েভো লস কারমেনেসে মাদ্রিদের দলটির হয়ে একটি করে গোল করেছেন মার্কো অ্যাসেনসিও, নাচো, ভিনিসিয়াস জুনিয়র ও ফেরলান্ড মেন্ডি। প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেজ। প্রথম গোলটি আসে ১৯ মিনিটের মাথায়। টনি ক্রুসের এসিস্টে দলকে এগিয়ে দেন …
ইসলামি শরিয়ত-পরিপন্থি অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান সরকার
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে ইসলামি শরিয়ত-পরিপন্থি অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ করেছে তালেবান সরকার। তালেবান সরকারের ‘সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ’ মন্ত্রণালয় টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো এক চিঠিতে বলেছে, এসব চ্যানেল যেন নারী চরিত্র সম্বলিত কোনো নাটক বা সিরিয়াল সম্প্রচার না করে। ওই মন্ত্রণালয় বলেছে, টেলিভিশন চ্যানেলগুলো এমন কোনো নাটক, সিনেমা বা সিরিয়াল সম্প্রচার …
Continue reading “ইসলামি শরিয়ত-পরিপন্থি অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান সরকার”