বিশ্বের শীর্ষ ধনী এখন বানার্ড আর্নল্ট

আন্তর্জাতিক ডেস্কঃ টুইটারের মালিক ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন ফ্রান্সের লাক্সারি গ্রুপ এলভিএমএইচের কর্ণধার বানার্ড আর্নল্ট। প্রায় চার দশকের চেষ্টায় বিলাসবহুল পণ্য বিক্রেতা ৭৩ বছর বয়সী এ ফরাসি ব্যবসায়ী নিজেকে শীর্ষ ধনী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরে বার বার ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান …

কঙ্গোতে বন্যা ও ভূমিধসে নিহত ১২০

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য-আফ্রিকার দেশ কঙ্গোর রাজধানী কিনশাসায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সরকারি নথিপত্রে এমনটি দেখা গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। নগরীর অনেক এলাকার পুরোটাই কর্দমাক্ত পানিতে তলিয়ে যায়। বিশাল বিশাল গর্ত তৈরি হয়ে ঘরবাড়ি ও সড়ক ভেঙ্গে গুড়িয়ে যায়। এসব সড়কের মধ্যে …

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

আজ ১৪ই ডিসেম্বর (বুধবার), শহীদ বুদ্ধিজীবী দিবস।  মুক্তিযুদ্ধকালীন  ১৯৭১ সালের আজকের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। পরাধীনতা থেকে মুক্তির মাত্র দুদিন আগে বেছে বেছে দেশের অমূল্য সম্পদ অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করে দেশকে …

চলতি মাসেই আলোচনায় বসছেন পুতিন-শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের শেষ দিকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ডিসেম্বরের শেষের দিকে তাদের মধ্যে এ বৈঠক হবে। রাশিয়ার বাণিজ্যিক পত্রিকা ভেদোমোস্তি আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে পুতিন-জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের বিষয়টি জানায়। রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ২০২২ সালের …

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলাইয় পুলিশসহ নিহত ৬

আন্তর্জাতিকি ডেস্কঃ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৬জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার (১২ ডিসেম্বর) কুইন্সল্যান্ড রাজ্যের উইয়েমবিলায় এ হামলা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, একজন নিখোঁজ ব্যক্তির খবর পেতে চার পুলিশ সদস্য সেখানে যান এবং উদ্ধার অভিযান পরিচালনা …

“২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাবো”

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করে এবার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আগামী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশে চলে যাবো।” আজ সোমবার (১২ ডিসেম্বর) সকালে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক …

ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ নারীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৪ জন। গতকাল রোববার (১১ ডিসেম্বর) দেশটির রাজধানী রোমের একটি ক্যাফেতে বন্দুকধারীর গুলিতে এ ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।    নিহতরা হলেন – ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবী নিকোলেটা গোলিসানো আর অন্য নারীরা এলিসাবেটা সিলেঞ্জি ও সাবিনা …

ফের জেগে উঠেছে গুয়াতেমালার ‘ফুয়েগো’ আগ্নেয়গিরি

আন্তর্জাতিক ডেস্ক: ফের জেগে উঠেছে গুয়াতেমালার ‘ফুয়েগো’ আগ্নেয়গিরি। ওই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কারণে দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে শনি ও রবিবারের অগ্নুৎপাতের জেরে এখনও পর্যন্ত কাউকেই সরিয়ে নিয়ে যাওয়া শুরু করেনি প্রশাসন। তবে স্থানীয় লোকজনকে খাবার, জল, ওষুধ এবং টর্চ নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে, যাতে বিপদ বুঝলেই তাঁদের …

মঙ্গলবার নয়াপল্টন থেকে গণমিছিল শুরু করবে বিএনপি

রাজনীতি ডেস্ক: আগামীকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ এনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ শুরু করবে বিএনপি। একই সঙ্গে সারা দেশেও গণমিছিল করবে দলটি।  আজ সোমবার (১২ ডিসেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, …

স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছে সরকার: প্রধানমন্ত্রী

স্বাস্থ্য ডেস্কঃ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গত ১৪ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১২ ডিসেম্বর) ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস-২০২২’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন …