জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৪ অস্ত্রধারী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলাদা বন্দুকযুদ্ধে চার অস্ত্রধারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) অঞ্চলটির পুলওয়ামা ও অনন্তনাগে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশের বরাত দিয়ে জানা যায়, নিহতদের মধ্যে একজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার কমান্ডার। নিরাপত্তা বাহিনী জানায়, সন্ত্রাসীরা লুকিয়ে আছে এমন খবরের ভিত্তিতে দুই এলাকাতেই অভিযান পরিচালনা করতে …

রুশ হামলায় বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে ইউক্রেনের মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ হামলায় বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে পড়েছে ইউক্রেনের মানুষ। গত সোমবার (৩১ অক্টোবর) রাজধানী কিয়েভসহ ইউক্রেনের প্রধান প্রধান শহরগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রাশিয়া। খবর রয়টার্সের। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) বিবিসির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক বোতল পানির জন্য কিয়েভের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। …

ইউরোপে নজিরবিহীন মুদ্রাস্ফীতি, নেপথ্যে জ্বালানি সংকট

আন্তর্জাতিক ডেস্কঃ জ্বালানি সংকটকে ঘিরে ইউরোপে নজিরবিহীন মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধের অজুহাতে আমেরিকা ও ইউরোপের দেয়া রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে এর কারন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর  এসব নিষেধাজ্ঞার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মস্কো থেকে তেল ও গ্যাস আমদানির ওপর সীমাবদ্ধতা আরোপ করা। এই সমস্যাটি পশ্চিমা দেশগুলোতে নজিরবিহীন মুদ্রাস্ফীতি সৃষ্টি করেছে। ফ্রান্স রেডিও জানিয়েছে, …

ইসরায়েলের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চার বছরেরও কম সময়ের মধ্যে পঞ্চম নির্বাচন দেখছে ইসরায়েল। আজ মঙ্গলবার (১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে রাত ১০টা পর্যন্ত। খবর আল জাজিরার। সবকিছু ছাপিয়ে আলোচনায়, আবারও কি মসনদে ফিরছেন এক যুগ ক্ষমতায় থাকা বেনিয়ামিন নেতানিয়াহু? এবারের ভোটাভুটিকে অনেকেই দেখছেন লিকুদ পার্টি নেতার …

দিল্লিতে জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লিতে একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন অনেকে। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওই কারখানা ভবনে এখনো বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।  জানা যায়, আগুনে দগ্ধ কয়েকজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মারা যাওয়া দুজনের পরিচয় পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে …

ইসরায়েলি পরমাণু অস্ত্র ধ্বংসে জাতিসংঘে ১৫২ দেশের রায়

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের পরমাণু অস্ত্র ধ্বংসের পক্ষে রায় দিয়েছে বেশিরভাগ দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদে তোলা এক প্রস্তাবে ইসরায়েলের বিপক্ষে রায় দেয় ১৫২টি দেশ।  চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের পরমাণু অস্ত্র ধ্বংস সম্পর্কিত এই প্রস্তাব তোলা হয়। প্রস্তাবের পক্ষে রায় দেয়া ১৫২ দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। প্রস্তাবের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র, কানাডাসহ ৫ দেশ। ভোট দেয়া …

আগামী মাস থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস

জাতীয় ডেস্কঃ আগামী ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচিতে সরকারি অফিস চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া …

ইউরোপের অর্থনীতি ধ্বংস করাই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিকভাবে ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করার লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গতকাল রোববার (৩০ অক্টোবর) রাশিয়ার একটি গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই বলেন, ইউরোপীয়রা ইতিমধ্যেই রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞার শিকার হচ্ছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বহুগুণ বেশি। শুধু আমাদের দেশের নয়, পশ্চিমের …

জাতীয় সংসদে আব্দুস শহীদ এমপি প্যানেল স্পিকার নির্বাচিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদের ২০২২ এর ২০তম অধিবেশন সভাপতি মন্ডলীর মনোনয়ন ঘোষিত হয়েছেন। উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদের নাম প্যানেল স্পীকারের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে। উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ প্যানেল স্পীকার নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের নেতাকর্মী সহ সাধারণ জনগণ প্রধানমন্ত্রী ও স্পীকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ …

ফের ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী প্রার্থী লুলা

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফের জনগনের প্রতিনিধি নির্বাচিত হলেন বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এ নির্বাচনি লড়াইয়ে তিনি পরাজিত করেছেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোকে। খবর আলজাজিরার। দেশটির নির্বাচন কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, ডা সিলভা পেয়েছেন ৫০.৮ শতাংশ ভোট আর তার প্রতিপক্ষ বোলসোনেরো পেয়েছেন ৪৯.২ শতাংশ ভোট। …