ফিলিপাইনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭২

আন্তর্জাতিক ডেস্কঃ মৌসুমি ঝড়ের প্রভাবে অব্যাহত ভারি বৃষ্টিপাতে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে মিন্দানাও অঞ্চলে। বন্যার পানি ঢুকে পড়েছে কাপিজ প্রদেশের কয়েকটি …

নতুন নামে নিবন্ধন পেতে ইসিতে আবেদন করেছে জামায়াত

রাজনীতি ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নিবন্ধন পেতে ইসিতে আবেদন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। নির্বাচন ভবনে দলটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে এ আবেদন জমা দেয়। প্রতিনিধি দলটি আবেদনে ৫০ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট সংযুক্ত করেছে। অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আমরা নিবন্ধনের সব …

গত এক সপ্তাহে সিরিয়ায় তৃতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্কঃ গত এক সপ্তাহে সিরিয়ায় তৃতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরাইল। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে দামেস্কের কাছাকাছি কয়েকটি স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালায় তারা।সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।  সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল সেখানে কয়েকশ’ বিমান হামলা চালিয়েছে। সাধারণত সরকারি স্থাপনার পাশাপাশি ইরান সমর্থিত বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য …

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিক্ষক দিবসে ধান ক্ষেতের মাঠ থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল জাতীয় শিক্ষক দিবসে উপজেলার ভরনিয়া বাজার সংলগ্ন ধান ক্ষেতের মাঠ থেকে আজ বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকালে হোসাইন আলী (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। হোসাইন জেলার পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্র ও স্থানীয় একজন প্রাইভেট শিক্ষক। সে উপজেলার ভরনিয়া সম্পদবাড়ি গ্রামের নুরুল হকের …

দায়িত্ব হাতে নিয়েই মন্ত্রিসভায় রদবদল করলেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেছেন ঋষি সুনাক। বরখাস্ত করেছেন লিজ ট্রাসের নিয়োগ দেয়া বেশ কয়েকজন মন্ত্রীকে। সবচেয়ে কম দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শেষে মঙ্গলবার (২৫ অক্টোবর) ডাউনিং স্ট্রিট ত্যাগ করেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী লিজ ট্রাস। করতালির মধ্য দিয়ে তাকে বিদায় জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা। এদিকে, যুক্তরাজ্যের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী …

ইরানে মাজারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে শিয়াদের পবিত্র স্থান শাহ চেরাগ মাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৬ অক্টোবর) বিকেলে দেশটির সিরাজ প্রদেশে এ ঘটনা ঘটে। আলজাজিরার তথ্যমতে, ওই মাজারে তিনজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি করলে ১৫ জন নিহত এবং ৪০ জন আহত হন। এ ঘটনায় দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হলেও তৃতীয়জন পলাতক। হামলাকারীরা …

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন বাইডেন

আন্তর্জতিক ডেস্কঃ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাক আনুষ্ঠানিকভাবে নিয়োগ পান। জানা যায়, গতকাল মঙ্গলবার বাইডেন বলেছেন তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ সমর্থনে সহযোগিতা অব্যাহত রাখবেন। টুইট বার্তায় বাইডেন বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ায় …

উগান্ডায় দৃষ্টি প্রতিবন্ধিদের স্কুলে অগ্নিকাণ্ডে ১১ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ উগান্ডায় দৃষ্টি প্রতিবন্ধিদের একটি আবাসিক স্কুলে আগুনে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর দগ্ধ হয়েছে আরও ছয় জন। গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিবিসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ।  দেশটির শিক্ষামন্ত্রী জয়েস কাদুচু, বিবিসিকে জানান, রাজধানী কাম্পালার পূর্বে মুকোনো শহরে অবস্থান স্কুলটির। সোমবার মধ্যরাতে হঠাৎই সূত্রপাত হয় আগুনের। ছড়িয়ে পড়ে ছাত্রীদের …

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়?

শিক্ষা ডেস্কঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী ২৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনো দিন ফলাফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। গত ১৫ অক্টোবর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়। জানা গেছে, এরই মধ্যে অনেক পরীক্ষক …

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের উত্তরাঞ্চল ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভিস। এতে আতঙ্কিত হয়ে বাসিন্দারা রাস্তায় বের হয়ে এসেছে এবং একটি হাসপাতালের ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিকম্পটি স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত প্রায় ১০টা ৫৯ মিনিটে ডোলোরেস শহরের কাছে আঘাত হানে। এটি দক্ষিণে ৩৩০ কিলোমিটারের বেশি দূরে রাজধানী …