রাশিয়ায় আবাসিক ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সীমান্ত সংলগ্ন রাশিয়ার ইয়েস্ক শহরের আবাসিক এলাকায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।   রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি ছিল এসইউ-৩৪ বোমারু মডেলের একটি …

আজ বঙ্গবন্ধু’র কনিষ্ঠ পুত্র প্রাণবন্ত শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন ‘রাসেল’। এই নামকরণে …

নাইজেরিয়ায় প্রবল বন্যায় ৬০০’র বেশি মানুষের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬শ’ ছাড়িয়ে গেছে। গতকাল রোববার (১৬ অক্টোবর) মৃতের এ নতুন সংখ্যা প্রকাশ করা হয়। খবর এএফপি’র।   গেলো কয়েক দশকে এতো ভয়াবহ দুর্যোগ দেখেনি পশ্চিম আফ্রিকার দেশটি। ৩৬টি রাজ্যের মধ্যে দুর্ভোগে পড়েছে ২৭টি। বন্যা-ভূমিধসে প্রায় ২০ লাখের মতো ঘরবাড়ি ও স্থাপনা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গত …

বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ

আন্তর্জাতিক ডেস্কঃ কমপক্ষে পাঁচটি বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। ড্রোন থেকে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। আজ সোমবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭ টার দিকে বিস্ফোরণগুলো ঘটে। এতে কেন্দ্রীয় শেভচেঙ্কিভস্কি এলাকার আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় মেয়র ভিটালি ক্লিটসকোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইউক্রেনের প্রেসিডেন্টের একজন …

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ আর নেই

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ আর নেই। আজ সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রয়াত অভিনেতা মাসুম আজিজের শ্যালক ওয়াকিব বাবু এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে বিকেল ৩টার দিকে মারা যান মাসুম আজিজ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ …

বেনাপোল রেলস্টেশনে জুতার ভেতর থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

অনলাইন ডেস্কঃ যশোরের শার্শার বেনাপোল রেলস্টেশনে অনিক কুমার বিশ্বাস (৩০) নামে এক যুবকের জুতার ভেতর থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক অনিক কুমার বিশ্বাস মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বিক্রমপুর নিমতলা গ্রামের মৃত বিমলেন্দু বিশ্বাসের ছেলে। আজ সোমবার …

চলতি মাসের ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ডলার

অর্থনীতি ডেস্কঃ চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে প্রবাসীরা ৭৭ কোটি মা‌র্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৬ টাকা ধ‌রে বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ১৬২ কোটি টাকা। আজ সোমবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংক সুত্রে জানা গেছে, প্রাবসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে ৫৯ কোটি ৩২ লাখ …

ইরানে ইভিন কারাগারে আগুন লেগে ৮ বন্দির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ‌‘কুখ্যাত’ ইভিন কারাগারে আগুন লেগে অন্তত ৮ বন্দির মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আজ সোমবার (১৭ অক্টোবর) এবিসি নিউজ এক প্রতিবেদেন এ তথ্য জানায়। সাম্প্রতিক সময়ে কয়েক শ’ বিক্ষোভকারীকে ওই কারাগারেই পাঠানো হয়েছিল। এ ছাড়া রাজনৈতিক বন্দি, সাংবাদিক, বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে এই কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে। জানা গেছে, …

নারীর নিরাপত্তা নিশ্চিতে সব বাসে থাকবে সিসি টিভি

জাতীয় ডেস্কঃ নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে সকল বাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। আজ রোববার (১৬ অক্টোবর) ঢাকায় মিরপুরে গাবতলীতে সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনা কর্মসূচি’র আওতায় গণপরিবহনে সিসিটিভি স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব …

ইরানের ইভিন কারাগারে গোলাগুলি ও অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ইভিন কারাগারে গোলাগুলি ও অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ভেতর থেকে বন্দুকের গুলির শব্দ ও সাইরেন শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার (১৫ অক্টোবর) এই ঘটনা ঘটে বলে জানা যায়।  রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, আগুন লাগার পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আগুন লাগার …