রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের দীর্ঘতম সেতু ক্রিমিয়ার ক্রাচ ব্রিজ বিস্ফোরণে ইউক্রেনকে দায়ী করার একদিনের মাথায় দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আজ সোমবার (১০ অক্টোবর) এ ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত হয়েছে বলে দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সী। টানা কয়েক মাস পর এদিন প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভেও হামলা চালিয়েছে …

এবার জন্মের পরেই মিলবে জাতীয় পরিচয়পত্র!

জাতীয় ডেস্কঃ এবার জন্মের পরেই মিলবে জাতীয় পরিচয়পত্র! শুনতে অবাক লাগলেও এমন্টাই হতে যাচ্ছে খুব শীঘ্রই। জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২ এর নীতিগত অনুমোদন দিয়ে দিয়েছে মন্ত্রিসভা। ফলে এই আইন পাস হলে জন্মের পরই শিশুকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দেওয়া হবে। আজ সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইনটির নীতিগত …

বাজে ব্যাটিংয়ে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে বাজে ব্যাটিংয়েই হারের স্বাদ নিয়েছিল বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও একই ধারা অব্যাহত রাখলো টাইগার ব্যাটাররা। বাজে ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের সহজ হার দেখেছে বাংলাদেশ। গতকাল রোববার (৯ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজের তৃতীয় এবং নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচ টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ফিল্ডিং …

টানা হারে বিদায় প্রায় নিশ্চিত বাংলাদেশের

স্পোর্টস ডেস্কঃ নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ টার্গেট পেয়েও জিততে পারলো না টাইগ্রেসরা। বৃষ্টি আইনে ৭ ওভারে ৪১ রানের লক্ষ্য পেয়েও নির্ধারিত ওভারে ৩৭ রানেই থেমে গেছে বাংলাদেশের ইনিংস। ফলে বাংলাদেশের পরাজয় ৩ রানে। আজ সোমবার (১০ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে শ্রীলঙ্কার সঙ্গে জেতার বিকল্প নেই বাংলাদেশের সামনে। টস …

নাইজেরিয়ায় বন্যাদুর্গতদের বহনকারী নৌকা ডুবে ৭৬জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আনামব্রায় ভয়াবহ এক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন। আজ সোমবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার (৭ অক্টোবর) ৮০ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। নিহতরা সবাই বন্যাদুর্গত মানুষ এবং বন্যার পানি থেকে বাঁচতে নৌকায় করে নিরাপদ স্থানে যাচ্ছিলেন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা …

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সিএনবিডি ডেস্কঃ আজ রোববার (৯ অক্টোবর) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। সাধারণত হিজরি বর্ষের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়। বাংলাদেশে দিনটি সরকারি ছুটির দিন এবং দেশের মুসলমানরা এ দিন বিশেষ ইবাদত করেন। ৫৭০ …

বাংলাদেশের রফতানি তালিকায় নতুন ২ পণ্য যুক্ত

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশের রফতানি তালিকায় নতুন ২ পণ্য যুক্ত হয়েছে বলে জানা গেছে। নতুন পণ্য দুটিই প্লাস্টিকশিল্পের কাঁচামাল- পেট রেজিন ও পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড)। এতদিন শতভাগ আমদানিনির্ভর ছিল এ দুই পণ্য। এর আগ পর্যন্ত ২৬৭টি রফতানি পণ্যের বেশিরভাগই ছিল পোশাক খাতের। নতুন দুটি পণ্য যোগ হওয়ায় সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯-এ। বৈশ্বিক বাজার গবেষণা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, …

কমপক্ষে ১২ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ফেসবুক

প্রযুক্তি ডেস্কঃ কমপক্ষে ১২ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ইদানীং বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। সম্প্রতি ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের কারণে গত ১৮ বছরে এবারই প্রথম এতো বড় সংকটে পড়েছে ফেসবুক। সংকট উত্তরণে অন্তত ১৫ শতাংশ কর্মী …

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকারের সভাপতিসহ ২৪ জন কারাগারে

সিএনবিডি ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার …

ডিসি-এসপিদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক

জাতীয় ডেস্কঃ দেশে আসন্ন কয়েকটি নির্বাচনকে কেন্দ্র করে সকল জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। সিইসি হওয়ার পর প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৃহৎ পরিসরে হাবিবুল আউয়ালের এটাই …