ব্রাজিলের গোল উৎসবের সাথে মেসির জোড়া গোল

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে পার্ক ডে প্রিন্সেসে হওয়া ম্যাচের ১১ মিনিটে কাসেমিরোর ক্রসে বল পেয়ে হেডে বল জালে জড়ান রাফিনহা। সাত মিনিট পর মনতাসার তালবি হেডে লক্ষ্যভেদ করতে সমতায় ফেরে তিউনিসিয়া। …

যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক রাজকীয় ডিক্রিতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তার ছেলে এবং সিংহাসনের উত্তরাধিকারী মোহাম্মদ বিন সালমানকে এই …

দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ

জাতীয় ডেস্কঃ দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ …

রাতে মাঠে নামছে ব্রাজিল, ভোর হলেই আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের আগে আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচে মাঠে নামছে দুই লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়া ভোর ৬টায় নিউ জার্সির মিয়ামি স্টেডিয়ামে জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হবে দুই দল। …

ইরানে হিজাব বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭৬

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে নীতি পুলিশি হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন। এছাড়া আটক হয়েছেন আরও ১ হাজার ২০০ জনের বেশি। গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) নরওয়ে ভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানিয়েছে। আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেন, আমরা প্রতিবাদকারীদের হত্যা …

দীর্ঘ মেয়াদি খাদ্য নিরাপত্তা বাড়াতে ১৪ বিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

অর্থ ও বানিজ্য ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, করোনা মহামারি, সংঘর্ষ ও জলবায়ু পরিবর্তনের ফলে ২০১৯ সালের পর বিশ্বজুড়ে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন মানুষের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে গেছে। যার সংখ্যা সাড়ে ৩৪ কোটি (তথ্যসুত্রঃ (ডব্লিউএফপি)) ছাড়িয়েছে। তবে সব থেকে বেশি সংকটে পড়তে যাওয়া দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘ মেয়াদি খাদ্য নিরাপত্তা বাড়াতে ১৪ বিলিয়ন …

গুপ্তচরবৃত্তির দায়ে রাশিয়া কর্তৃক জাপানি কূটনীতিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্কঃ গুপ্তচরবৃত্তির দায়ে রাশিয়া কর্তৃক এক জাপানি কূটনীতিক বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার ভ্লাডিভস্টক শহর থেকে ওই জাপানি কূটনীতিককে আটক করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি। জাপানের এ কূটনীতিক রাশিয়ায় কনসাল হিসেবে কাজ করছিলেন। মোতোকি তাতসুনোরিকে রাশিয়া থেকে নিষিদ্ধ তথ্য-উপাত্ত সংগ্রহের সময় দেশটির গুপ্তচর-বিরোধী সংস্থা তাকে আটক করে। এদিকে এ কূটনীতিক সংরক্ষিত তথ্য কেনার …

‘শেখ হাসিনা- অ্যা ট্রু লিজেন্ড’ প্রামাণ্য চলচ্চিত্র উন্মুক্ত

সিএনবিডি ডেস্কঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘শেখ হাসিনা- অ্যা ট্রু লিজেন্ড’  উন্মুক্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমী। আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। গতকাল সোমবার বৈষ্টমীর ইউটিউব পেজে প্রামাণ্যচিত্রটি উন্মুক্ত করা হয়। প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন আয়শা এরিন। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমীর প্রধান নির্বাহী …

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো

ডিবিএন ডেস্কঃ বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত কয়েক সপ্তাহ ধরেই  জ্বালানির দাম এরকম নিম্নমুখী পর্যায়ে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেখা গেছে ব্রেন্টক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট কমে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৬১ ডলারে, যা মোট দামের থেকে শূন্য …

রাশিয়ায় একটি স্কুলে বন্দুক হামলায় ১৩জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) রুশ কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার মধ্যাঞ্চল ইজহেভস্ক শহরে এক বন্দুকধারী এ হামলা চালিয়েছে। হামলার সময় প্রায় এক হাজার শিক্ষার্থী ও ৮০ জন শিক্ষক-কর্মকর্তা স্কুলে ছিলেন। তবে হামলার পর …