আরব আমিরাতের বিপক্ষে কষ্টের জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কষ্টের জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল রোববার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ের স্পোর্টস সিটি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে আমিরাত বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে …

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ মেজরসহ ৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিন এশিয়ার দেশ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ মেজরসহ ৬ সেনা নিহত হয়েছেন। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের বরাত দিয়ে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতরাতে খোস্ত শহরের কাছে এক অভিযান পরিচালনা করতে গিয়ে …

প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালিতে জাতীয় সংসদ নির্বাচনে বিজয় দাবি করেছেন কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি। বুথ ফেরত জরিপেও একই আভাস মিলেছে। শতকরা ৯০ ভাগ ভোট গণনার পর জানানো হয় যে, জর্জিয়ার দল ব্রাদার্স অব ইতালি শতকরা ২৬ ভাগ ভোট পেয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার ভোর পাঁচটায় ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ …

প্রায় ৬০ বছর পর পৃথিবীর খুব কাছে আসছে বৃহস্পতি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ প্রায় ৬০ বছর পর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) পৃথিবীর খুব কাছাকাছি আসবে বলে জানিয়েছেন নাসার জ্যোতির্বিজ্ঞানীরা। নাসার দেওয়া তথ্য অনুসারে, গত ৫৯ বছরের ইতিহাসে যা একটি মহাজাগতিক বিরল ঘটনা। এদিন বৃহস্পতিকে সারারাতই আকাশে দেখা যাবে। নাসা আরো জানায়, বৃহস্পতি পৃথিবীর খুব কাছে চলে আসার কারণে পৃথিবী …

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র আর নেই

জাতীয় ডেস্কঃ ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, দেশবরেণ্য একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এবং পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রণেশ মৈত্র মারা গেছেন। গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৭ মিনিটে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯০ বছর। পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ বিষয়টি নিশ্চিত …

রাজধানীতে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ

রাজনীতি ডেস্কঃ রাজধানীর হাজারীবাগে শিকদার মেডিকেলের সামনে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান এখন সংঘর্ষে রূপ নিয়েছে। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সংঘর্ষে জড়ায় দল দুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল সংঘর্ষ। পরিস্থিতি মোকাবেলায় ওই স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে করার সমাবেশ করার …

পঞ্চগড়ে করতোয়ায় নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৪১, নিখোঁজ অর্ধশত

অনলাইন ডেস্কঃ পঞ্চগড়ে করতোয়া নদীতে হিন্দু পুণ‌্যার্থী‌দের বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃ‌তের সংখ‌্যা বে‌ড়ে ৪১ জনে দাঁড়ি‌য়ে‌ছে। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পঞ্চগড় ও দিনাজপুর জেলার কর‌তোয়া এবং আত্রাই নদীর বি‌ভিন্ন স্থান থে‌কে  ২১ নারী, ১১ শিশু এবং ৯ পুরুষসহ ৪১ জনের মর‌দেহ উদ্ধার করা হয়। এখনও প্রায় অর্ধশত ব‌্যক্তি নি‌খোঁজ র‌য়ে‌ছেন। পঞ্চগড় …

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ৫ উদ্ধার কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ  ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‌‘নরু’র আঘাতে অন্তত ৫জনের মৃত্যু হয়েছে। ঝড়ের পর উদ্ধারকাজ চালাতে গিয়ে তাদের মৃত্যু হয় বলে আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়,  নিহতরা বন্যাকবলিত এলাকায় যাওয়ার সময় পাশে একটি দেয়াল ধসে পড়ে এবং তারা সবাই বন্যার পানির স্রোতে ভেসে যান। ঘূর্ণিঝড়টি ২৪০ …

বাড়লো সরকারি নিয়োগ পরীক্ষার আবেদন ফী

সিএনবিডি ডেস্কঃ সরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে নিয়োগ পরীক্ষার আবেদন ফী বাড়ানো হয়েছে। গত ২২ সেপ্টেম্বর এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব বেগম মোছা. নারগিস মুরশিদা সাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে, যা আজ রোববার (২৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে …

ইডেন কলেজের ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

রাজনীতি ডেস্কঃ রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্চিত ঘোষণা করেছে ছাত্রলীগের একাংশ। আর অবাঞ্চিতদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা না হলে গণপদত্যাগের ঘোষণা দিয়েছে ইডেন কলেজ ছাত্রলীগের ২৫ নেত্রী। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটায় ইডেন কলেজের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছাত্রীনিবাস …