এশিয়া কাপের ব্যর্থতা ভু্লে মাঠে নামছে ভারত

স্পোর্টস ডেস্কঃ  মোহালিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নব উদ্যোমে শুরু করতে চায় টিম ইন্ডিয়া। ওপেনিং-সহ বিভিন্ন স্লটে পরিবর্তনের ইঙ্গিত, ‘মেন ইন ব্লু’ অধিনায়ক রোহিত শর্মার। অন্যদিকে অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চের কণ্ঠে ইতিবাচক ক্রিকেটের সুর। পাঞ্জাবের ইন্দ্রোজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়ামে ম্যাচ …

উত্তর প্রদেশে দেয়াল ধসে ৪ শ্রমিকের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের নয়ডায় আবাসিক এলাকার একটি অংশের প্রাচীর ধসে পড়েছে। আজ মঙ্গলবার সকালের এ ঘটনায় অন্তত চার জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নয়ডার সেক্টর ২১-এর একটি বড় হাউজিং কমপ্লেক্স ‘জলবায়ু বিহার’-এ ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া ১২ জন শ্রমিককে বুলডোজারের সহায়তায় বের করে আনা হয়েছে। ঘটনার পরপরই পুলিশের বরাত দিয়ে …

মিয়ানমার সেনা হেলিকপ্টার হামলায় ৭ শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের উত্তর-মধ্যাঞ্চলের একটি স্কুল ও গ্রামে দেশটির সামরিক বাহিনীর হামলায় ৭ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। স্কুল প্রশাসক ও স্থানীয় একজন সাহায্যকর্মী সোমবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানান। আর মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ। সোমবার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিয়ানমারের একটি স্কুল ও একটি গ্রামে সরকারি হেলিকপ্টার হামলা চালিয়ে …

ছাদখোলা বাসের স্বপ্ন পূরণ হচ্ছে চ্যাম্পিয়ন বাঘিনীদের

স্পোর্টস ডেস্কঃ হিমালয় কন্যাদের হারিয়ে, স্বপ্ন চূড়ায় বাংলাদেশ। যেই আভা এখন লাল-সবুজের পতাকাকে করেছে আরও উজ্জ্বলতর। আনন্দ উল্লাস ছড়িয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। আগামীকাল বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফিরবেন চ্যাম্পিয়নরা। তাদের ঘরে ফেরা রাঙাতে প্রস্তুতি নিচ্ছে সরকার, দেশের মানুষ। এবার ছাদখোলা বাসের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে চ্যাম্পিয়ন বাঘিনীদের। ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের …

মেক্সিকোতে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় ৭.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানা যায়। দেশটির জাতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়ে বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর চারশো কিলোমিটার পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় …

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হবেন রানি দ্বিতীয় এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্কঃ আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেন্ট জর্জ গির্জার রয়্যাল ভল্টে স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হবেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ধর্মীয় অনুষ্ঠান শেষে তাকে সেখানে সমাধিস্থ করা হবে। রানির অন্ত্যেষ্টিক্রিয়া সামনে রেখে সোমবার দিনব্যাপী চলবে নানান আনুষ্ঠানিকতা। আন্তর্জাতিক গণমাধ্যম সুত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৮টায় অতিথিদের জন্য ওয়েস্টমিনস্টার অ্যাবের দরজা খুলে দেওয়া হয়। পরে …

৭৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে সাড়ে ৫৫ হাজার কোটি টাকা

অর্থ ও বাণিজ্য ডেস্কঃ চলতি ২০২২-২০২৩ অর্থবছরে দেশে জুলাই থেকে শুরু করে ৭৭ দিনে (১ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর) রেমিট্যান্স এসেছে ৫ দশমিক ১৪ বিলিয়ন ডলার অর্থাৎ ৫৫ হাজার ৫৪২ কোটি টাকা। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনেই ১ বিলিয়ন ডলার অর্থাৎ ১০ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দর ১০৮ টাকা …

গত ২৪ ঘণ্টায় আরও ৩৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮৩ জনে। তবে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল …

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী দীপার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার প্রয়াত অভিনেত্রী দীপার ঝুলন্ত মরদেহ গতকাল রোববার চেন্নাইয়ে বিরুগমবক্কমের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। মাত্র ২৯ বছর বয়সে ঝরে গেলো সম্ভাবনাময় এই অভিনেত্রী। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই চেন্নাইয়ের …

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই লাখ ইভিএমের জন্য ৮৭১১ কোটি টাকার প্রকল্প

জাতীয় ডেস্কঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের জন্য দুই লাখ ইভিএম কেনা বাবদ ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এসব কথা জানান। নির্বাচন কমিশনার …