পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

স্পোর্টস ডেস্কঃ আইসিসির এলিট প্যানেলভুক্ত পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসাদ রউফ ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার ছিলেন। আম্পারিং ক্যারিয়ারে প্রথম ওয়ানডে পরিচালনা করেন ২০০০ সালে। এ সংস্করণে প্যানেলভুক্ত আম্পায়ার হন …

রানির শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৯০৯ ভিআইপি ফ্লাইটে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। লন্ডনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিম। …

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সড়ক দুর্ঘটনার কবলে

আন্তর্জাতিক ডেস্কঃ  সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আহত হয়েছেন। তবে তিনি গুরুতর আহত হননি। আজ বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) ভোরে তাঁর মুখপাত্র সেরহি নিকিফোরভ  ফেসবুক পোস্টে এ কথা জানান। খবর রয়টার্সের। প্রেসিডেন্টের প্রেস সচিব এক বিবৃতিতে জানিয়েছেন, গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) নিরাপত্তা প্রহরীর গাড়ির সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। …

ইউক্রেনের সেনাদের পাল্টা হামলা অব্যাহত রাখতে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সেনাদের পাল্টা হামলা অব্যাহত রাখতে আরো অস্ত্র দেয়ার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আগামী কয়েকদিনের মধ্যে আপনারা আরো অস্ত্রের চালান দেখতে পাবেন। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান চালানোর পর আমেরিকা ইউক্রেনেকে বিপুল পরিমাণ …

আজ বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু এসএসসি-২০২২

শিক্ষা ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে  ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর এসএসসি পরীক্ষা বেলা সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষা বোর্ড সুত্রে জানা গেছে, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদরাসা ও একটি কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, …

নবির ব্যর্থতায় ফের র‍্যাঙ্কিংয়ের ১ নাম্বারে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ টুর্নামেন্টে আফগানিস্তানের অধিনায়ক নবির ব্যর্থতায় ফের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের ১ নাম্বারে ফিরেছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের মোহাম্মদ নবির কাছে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। অবশেষে এশিয়া কাপ শেষে র‍্যাঙ্কিংয়ে সর্বশেষ হালনাগাদে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষে ফিরলেন তিনি।  সদ্য সমাপ্ত হওয়া এশিয়া কাপে দুই ইনিংসে ৩৫ রানের পাশাপাশি …

“বাংলাদেশে আর গোলা না পড়ার নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার”

জাতীয় ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়া নিয়ে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের আর কোনো গোলা আসবে না বলে নিশ্চয়তা দিয়েছে দেশটি। পাশাপাশি মিয়ানমারের কোনো নাগরিকও আর বাংলাদেশে ঢুকবে না বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে।    পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, মিয়ানমারে কিছুটা সংঘাত হচ্ছে। এটা জানার পর …

জম্মু ও কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মীরের পুঞ্চের সাওজিয়ান এলাকায় একটি মিনিবাস দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। বার্তাসংস্থা এএনআই বলছে, কাশ্মীরের মান্ডি তহসিলদার শেহজাদ লতিফ জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার …

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ইসি

জাতীয় ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ রোডম্যাপ ঘোষণা করা হয়। রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একই বছরের ডিসেম্বরের শেষ …

দেশের জ্বালানি সংকট সমাধানে সহায়তা করার আশ্বাস দিয়েছে ভারত : প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ দেশের জ্বালানি সংকট সমাধানে সহায়তা করবে ভারত, এ বিষয়ে তারা আমাদের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দেশের ভেতরে খনিজ সম্পদের উৎপাদন বাড়াতে পেট্রোবাংলা দায়িত্ব পালন করবে। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সদ্যসমাপ্ত ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা …