নিম্নচাপে দেশের নিম্নাঞ্চল প্লাবিত, ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

সিএনবিডি ডেস্কঃ নিম্নচাপে ও পূর্ণিমার প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় উপকূলীয় নদ-নদীর পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়েছে। এতে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দেশজুড়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সোমবার থেকে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং উপকূলীয় অঞ্চলের নদীবন্দরগুলোয় ১ নম্বর সতর্কসংকেত …

হায়দরাবাদে স্কুটার শো-রুমে ভয়াবহ আগুনে নিহত ৮ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তেলেঙ্গানা রাজ্যে বৈদ্যুতিক স্কুটার শো-রুমে ভয়াবহ আগুন লেগে ৮জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজ্যটির রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গতকাল সোমবার রাত ১০ টার দিকে হায়দরাবাদ শহরের সেকেন্দ্রাবাদের ইলেকট্রিক স্কুটারের ওই শো-রুমে …

কানাডায় বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আমেরিকার দেশ কানাডার অন্টারিও প্রদেশের টরন্টোর পশ্চিমাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটেছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এএফপির ওই প্রতিবেদনে বলা হয়েছে, …

৮ হাজার ৭৪৯ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন পেল একনেকে

জাতীয় ডেস্কঃ আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় ৮ হাজার ৭৪৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা …

পাকিস্তানের হারে কাবুলে আফগানদের উল্লাস, ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্কঃ শ্বাসরুদ্ধকর ফাইলে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠ বারের মত এশিয়া কাপ শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কার এই জয়ে আনন্দ করেছে আফগান সমর্থকরা। কাবুলের রাস্তায় বেরিয়ে নেচে-গেয়ে এবং বাজি পুড়িয়ে উদযাপন করেন হাজারো মানুষ। সব বয়সের মানুষই যোগ দিয়েছেন উৎসবে। অনেকে আবার আনন্দে কেঁদেও ফেলেছেন। এদিকে ফাইনালের পর কাবুলের রাস্তায় আফগানদের উল্লাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে …

ভুটানের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্কঃ ভুটানের বিপক্ষে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার (১২ সেপ্টেম্বর) বাহরাইনের আরাদে আল মোহাররাক স্টেডিয়ামে দাপটের সঙ্গেই খেলা শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ম্যাচের ৩৩ মিনিটে গোল করে লাল-সবুজদের এগিয়ে দেন পিয়াস আহমেদ নোভা। রফিকুল ইসলাম রফিকের বাড়ানো বল থেকে স্লাইডের মাধ্যমে গোল করেন ফরোয়ার্ড নোভা। ৬০ …

মা হচ্ছেন নায়িকা ‘মাহি’

 বিনোদন ডেস্কঃ মা হচ্ছেন ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। সুখবরটি নিজেই জানিয়েছেন তিনি। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিতো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই …

চীনে শক্তিশালী ভূমিকম্পে ৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। ২০১৭ সালের পর ভয়াবহ এই ভূমিকম্পে আরও বহু মানুষ আহত হয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে সিচুয়ান প্রদেশে …

সাজেদা চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজনীতি ডেস্কঃ জাতীয় শহীদ মিনারে জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টায় রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এবং প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব এ শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে, দুপুর আড়াইটার …

চলতি মাসের ৮ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ৬০ কোটি ডলার

অর্থ ও বানিজ্য ডেস্কঃ চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ৮ দিনে প্রবাসীরা ৫৯ কোটি ৫৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বলে আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদন থেকে জানা গেছে, প্রাবসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে ৫০ কোটি ডলারের বেশি এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। আর রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর …