ঊনআশিতে পা দিলেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত

বিনোদন ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও লেখক আবুল হায়াত আজ (৭ সেপ্টেম্বর) ঊনআশিতে পা দিয়েছেন। ১৯৪৪ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। থিয়েটার, টিভি নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে এখনো তার উপস্থিতি দর্শককে মুগ্ধ করে। নিজেকে প্রতিটি ক্ষেত্রে নিয়ে গেছেন চরম শীখরে। গুণী এই অভিনেতা বহুবছর ধরে টিভি …

এলপিজির ১২ কেজির সিলিন্ডারে ১৬ টাকা বৃদ্ধি

অর্থ ও বানিজ্য ডেস্কঃ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারে ১৬ টাকা বৃদ্ধি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তাই বর্তমান ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বিইআরসির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসির পরিচালক (গ্যাস) প্রকৌশলী মহম্মদ আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। …

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১ম মোহাম্মদ রিজওয়ান

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ টুর্নামেন্টে ব্যাটিং-এ দুর্দান্ত পার্ফরম্যান্সে ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে চার বছরের মধ্যে প্রথমবারের মতো পাকিস্তানের অধিনায়ক বাবর টপকে শীর্ষে আসীন হয়েছেন সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। এশিয়া কাপের শুরুতে ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিলেন বাবর আজম। ৮০৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন ভারতের সূর্যকুমার যাদব এবং ৩য় অবস্থাথানে থাকা …

দিনাজপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করেতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করেতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈড় গ্রামের তালতলা এলাকায় বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। সেপটিক ট্যাংকে নিহতরা হলেন একই গ্রামের বাকুপাড়ার তাহেরের ছেলে মামুদ (৩৫), মৌলভীপাড়ার …

বাংলাদেশ বিনিয়োগের জন্য সবচেয়ে উদার রাষ্ট্র : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ বাংলাদেশ বিনিয়োগের জন্য সবচেয়ে উদার রাষ্ট্র বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশের অবকাঠামো, উৎপাদন, জ্বালানি ও পরিবহন খাতে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহ্বানও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি ভারতীয় বিনিয়োগকারীদের অবকাঠামো প্রকল্প, উৎপাদন, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগ সম্ভাবনা বিবেচনা করার জন্য অনুরোধ করব। ভারতীয় বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান …

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

সিএনবিডি ডেস্কঃ বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। আজ বুধবার (৭ সেপ্টেম্বর) এর দাম কমে গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশ্লষকেরা মনে করছেন-চীনে করোনাভাইরাস সম্পর্কিত লকডাউন, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সুদের হার বৃদ্ধি এবং ইউরোপে অর্থনৈতিক মন্দার শঙ্কা জেঁকে বসায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবর …

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হলেন মো. জসীম উদ্দীন

জাতীয় ডেস্কঃ চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক মো. জসীম উদ্দীনকে নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি পূর্বের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়োগের কথা জানিয়েছে। বর্তমানে ১৩তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা জসীম উদ্দীন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত …

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি এক ডলারের বেশি বৃদ্ধি

সিএনবিডি ডেস্কঃ বিশ্বে তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাসের বৈঠক সামনে রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি এক ডলারের বেশি বেড়ে গেছে। এ বৈঠকের পরে সংস্থাটি তেলের উৎপাদন কমাতে পারে বলে এমন ধারণা থেকেই আজ সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে তেলের এ দাম বৃদ্ধি পেয়েছে। আজ সোমবার তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ থেকে জানা গেছে, ব্রেন্ট ক্রুডের …

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে রাতে ঢাকা ছাড়ছেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে রাতে ঢাকা ছাড়ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সিপিএল’র পুরো আসরেই খেলবেন বলে জানিয়েছেন তিনি। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দলের সঙ্গে যোগ দেয়ার আগে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে যাবেন। আজ সোমবার দিবাগত  মধ্যরাত ৩টা ২০ মিনিটে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন বিসিবি’র প্রটোকল অফিসার ওয়াসিম খান। এদিকে …

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা

শিক্ষা ডেস্কঃ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী পরীক্ষা শুরুর এ তারিখ ঘোষণা করেন। পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ …