কুমিল্লায় বিএনপি-পুলিশের সংঘর্ষে আহত অন্তত ২০জন

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, আজ বুধবার সকাল থেকে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা …

আন্তর্জাতিক টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৯তম অবস্থানে সাকিব

স্পোর্টস ডেস্কঃ গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল সাকিব আল হাসানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ। এদিন ব্যাট হাতেও সফল হতে পারেননি সাকিব। মাইলফলক ছোঁয়া ম্যাচে বাংলাদেশ হার নিয়ে মাঠ ছাড়ে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৯তম অবস্থানে চলে এসেছেন সাকিব। বল হাতে ঠিকই মাঠে জাদু দেখিয়েছিলেন সাকিব। মাত্র ১ উইকেট শিকার …

সর্বশেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্কঃ সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। রুশ সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। তাস ও আরআইএ নোভোস্তি বার্তা সংস্থা জানায়, গর্বাচেভ মঙ্গলবার রাতে মস্কোর একটি হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিলেন। মস্কোর নোভোদেভিচি সমাধিক্ষেত্রে তার স্ত্রী রাইসার পাশে তাকে সমাহিত করা …

আগামী ৯ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জ্বালানি এবং বিদ্যুতের দাম রকেটের গতিতে বেড়ে চলেছে। দাম বৃদ্ধির এই গতি কমানোর লক্ষ্যে আগামী ৯ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার …

চা-শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় আগামী ৩রা সেপ্টেম্বর

জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করবেন। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত শনিবার (২৭ আগস্ট) চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে শ্রমিকদের ন্যূনতম মজুরি …

বন্যার্তদের বহনকারী নৌকা ডুবে পাকিস্তানে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে বন্যা কবলিত এলাকা থেকে দুর্গত মানুষকে নিরাপদ স্থানে নেওয়ার সময় পাকিস্তানে একটি নৌকা ডুবে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। আজ মঙ্গলবার (আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দৈনিক দ্য ডন। প্রতিবেদনে জানা যায়, গতকাল সোমবার (২৯ আগস্ট) পাকিস্তানের সিন্ধু প্রদেশে ফুলে-ফেঁপে ওঠা সিন্ধু নদীতে বন্যার্তদের বহনকারী একটি …

বাংলাদেশ কোনো দিন শ্রীলঙ্কা হবে নাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ বাংলাদেশে কোনোদিন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, দেশের অর্থনীতি পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা কখনও ধার করে ঘি খাই না। …

প্রথম ম্যাচে আফগানিস্তানকে সামলাতে বাংলাদেশ প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্কঃ আজ মঙ্গলবার (৩০ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। নিজেদের প্রথম ম্যাচে আফগানদের সামলাতে প্রস্তত বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে  বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও আফগানদের দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফগানরা। ব্যাট-বলে দুই বিভাগেই আফগানিস্তানের কাছে পাত্তা পায়নি …

“চাল-ডাল-তেলসহ ৯টি পণ্যের দাম নির্ধারণ করবে সরকার”

সিএনবিডি ডেস্কঃ চাল-ডাল-তেলসহ ৯টি পণ্যের দাম সরকার নির্ধারণ করেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পণ্যগুলো হলো- চাল, আটা, ময়দা, তেল, চিনি, মসুর ডাল, ডিম, সিমেন্ট এবং রড। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে পণ্যের সরবরাহ, মজুত ও আমদানি প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজার …

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম কমায় এবার কমছে পরিবহন ভাড়াও

সিএনবিডি ডেস্কঃ ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের লিটারে ৫ টাকা দাম কমানোর কারনে নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম পড়বে ১০৯ টাকা, অকটেনের দাম ১৩০ টাকা ও পেট্রোলের দাম পড়বে ১২৫ টাকা। যার ফলে বাসভাড়া কমাতে মালিকদের আপত্তি নেই বলে জানিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। গতকাল সোমবার (২৯ আগস্ট) রাতে …