বাগদাদের গ্রিন জোনে সহিংসতায় নিহত অন্তত ২০জন

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিন জোনে রাজনৈতিক সহিংসতায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রাতভর দেশটির নিরাপত্তা বাহিনী এবং একজন শক্তিশালী শিয়া ধর্মগুরুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বাগদাদজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার পর কমপক্ষে সাতটি গোলা উচ্চ-নিরাপত্তা বলয় গ্রিন জোনের মধ্যে পড়েছে বলে। বাগদাদের এই অংশে সরকারি বিভিন্ন ভবন …

পাকিস্তানকে সহায়তায় ‘বিমান সেতু’ স্থাপনের ঘোষণা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্কঃ ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে গেছে পাকিস্তানের একটি বিশাল অংশ। এ পর্যন্ত মারা গেছে হাজারের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিন কোটি মানুষ। পাকিস্তানের এই ক্রন্তিকালে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক। দেশটির দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা বিভাগ পাকিস্তানের সাথে একটি বিমান সেতু স্থাপনের ঘোষণা দিয়েছে, যাতে পাকিস্তানে অব্যাহতভাবে মানবিক সহায়তা এবং …

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সুস্থ হয়ে উঠছেন

সিএনবিডি ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সুস্থ হয়ে উঠছেন। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ সোমবার (২৯ আগস্ট) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. …

জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবেঃ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

জাতীয় ডেস্কঃ আগামী দু-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে, ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব …

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে শোধ তুলল ভারত

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ হাইভোল্টেজ বলার যথার্থতা পেল আরেকবার। বারবার দিক পাল্টানো ম্যাচের ফল শেষ পর্যন্ত রোহিত শর্মার দলের দিকেই গেছে। টি-টুয়েন্টি বিশ্বকাপে হারের বদলা এশিয়া কাপে ৫ উইকেটের জয়ে তুলে নিয়ে যেন শোধ তুলল ভারত। গতকাল রোববার ( ২৮ আগস্ট ) এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচের আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯.৫ ওভারে …

চলতি আগস্ট মাসের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা

সিএনবিডি ডেস্কঃ চলতি আগস্ট মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা ১৭২ কোটি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা (ডলার প্রতি ৯৫ টাকা ধরে)। গতকাল রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স-সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বরাবরের মতো এইমাসেও সবচেয়ে বেশি ৩৫ …

যুক্তরাষ্ট্রের টেক্সাস ও মিশিগানে বন্দুক হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস ও মিশিগান অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত ৭জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ আগস্ট) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার (২৮ আগস্ট) স্থানীয় সময় ভোরে ডেট্রয়েট শহরে আলাদা জায়গা থেকে মোট ৪জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তিন জনই মারা …

বন্যায় হাজারের বেশি মৃত্যু, বিশ্বের কাছে সাহায্য চেয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে গত জুন মাস থেকে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সারাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পাকিস্তান আন্তর্জাতিক সহায়তার আবেদন করছে। গতকাল রোববার (২৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ বন্যায় দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি …

অবৈধ ক্লিনিক বন্ধে আবারও স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান

স্বাস্থ্য ডেস্কঃ আগামীকাল সোমবার (২৯ আগস্ট) থেকে আবারও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে কঠোর অভিযানে নামবে স্বাস্থ্য অধিদফতর। আজ রবিবার (২৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। আহমেদুল কবির বলেন, প্রথম দফায় অভিযান পরিচালনা শেষেও এখনও অসংখ্য অবৈধ বেসরকারি ক্লিনিক …

সন্ধ্যায় ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিবেন শামসুল হক টুকু

জাতীয় ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আজ রোববার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানো হবে বলে জাতীয় সংসদ সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বঙ্গভবন থেকে জানানো হয়েছে, নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ …