হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ ক্রিকেটের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আজ রোববার (২৮ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ঃ০০টায় ম্যাচ শুরু হবে। বাংলাদেশি বেসরকারি টিভি চ্যানেল জিটিভি এবং নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। এর পাশাপাশি ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস ওয়ানেও খেলাটি দেখা যাবে। নিজেদের সামর্থ্যের প্রমাণ …

চা বাগানে ফিরেছে প্রান, কর্মচাঞ্চল্যে খুশি সবাই

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের চা-বাগানের শ্রমিকরা সাপ্তাহিক ছুটি রোববার এই দিনেও কাজে নেমেছেন। তবে আজ সাপ্তাহিক ছুটি থাকার কারণে অনেক বাগানেই চা-শ্রমিকরা কাজে নামেননি। আজ রোববার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকেই ভাড়াউড়াসহ একাংশ চা-বাগানেই চা শ্রমিকরা কাজে নেমেছেন। বাগানে বাগানে পাতা উত্তোলন শুরু করেন তারা। এতে দীর্ঘদিন পর প্রাণ ফিরেছে চা বাগানগুলোতে। ভাড়াউড়া চা …

রাজধানীর উত্তরায় লরি চাপায় ট্রাফিক কনস্টেবল নিহত

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় লরি চাপায় (লং ভেহিক্যাল) ট্রাফিক পুলিশ কনস্টেবল কাজী মাসুদ (৩৮) নিহত হয়েছেন। ওই লরিটিকে পুলিশ জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে। শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুরের টঙ্গী ব্রিজের ১০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে …

লিবিয়ায় দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষে ২৩জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষে একদিনেই ২৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন দেড় শতাধিক। আজ রোববার (২৮ আগস্ট) লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে  কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। গণমাধ্যম আল-জাজিরা জানায়, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুটি সশস্ত্রগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়, যা এখনও চলমান। শনিবারও (২৭ আগস্ট) দুই …

বিশ্বে জ্বালানি সংকটের মধ্যেই প্রতিদিন বিপুল গ্যাস পোড়াচ্ছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপজুড়ে জ্বালানি সংকটে দাম আকাশ ছোঁয়ার মধ্যেই বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পোড়াতে শুরু করেছে রাশিয়া। জ্বালানি গবেষণা কোম্পানি রিস্তাদ এনার্জি বিবিসি নিউজকে দেওয়া এক বিশ্লেষণে একথা জানিয়েছে। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে রাশিয়া তাদের একটি গ্যাস স্থাপনায় প্রতিদিন প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে ফেলছে যার আর্থিক মূল্য প্রায় এক কোটি ডলার। বিবিসির …

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ

সিএনবিডি ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২৭ আগস্ট)। ১৯৭৫ সালের ১৫ আগস্টের শোকাবহ ঘটনার এক বছর পর ১৯৭৬ সালের শোকের মাসের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। সেখানেই তিনি চিরনিদ্রায় …

আজ শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হচ্ছে

স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে ১৫তম এশিয়া কাপের। আজ শনিবার (২৭ আগস্ট) উদ্বোধনী ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ঃ০০ টায় শুরু হবে ম্যাচটি। শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। ছয় দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তানের সঙ্গে রয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী হয়েছে বাছাইপর্বের চ্যাম্পিয়ন হংকং। আগামীকাল  …

ফাইজার ও বায়োএনটেকের বিরুদ্ধে মডার্নার মামলা

আন্তর্জাতিক ডেস্কঃ ফাইজার এবং বায়োএনটেকের বিরুদ্ধে ভ্যাকসিন প্রযুক্তি কোভিড-১৯ টিকার প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে আদালতে মামলা দায়ের করছে মর্ডানা। গতকাল শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে মর্ডানার নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল এ তথ্য জানিয়েছেন। মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান মডার্নার অভিযোগ, তাদের এমআরএনএ প্রযুক্তি নকল করেছে ফাইজার। করোনা মহামারির আগেই তারা এই প্রযুক্তি উদ্ভাবন করেছিল। আর্থিক ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্র …

ফের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

সিএনবিডি ডেস্কঃ ফের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আবারও দাম বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে। সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) তেলের দাম বেড়েছে। রাশিয়ার রপ্তানিতে ব্যাঘাত, প্রধান সরবরাহকারীদের উৎপাদন কমানোর সম্ভাবনা ও মার্কিন শোধনাগারের আংশিক বন্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর রয়টার্সের। রয়টার্সের ওই খবরে বলা হয়, ব্রেন্ট ক্রুডের দাম …

খাদ্য আমদানির ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানালেন বাণিজ্যমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ রাশিয়া-ইউক্রেনসহ অন্য কোনো দেশ থেকে খাদ্য আমদানিতে বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, খাদ্যসামগ্রী আমদানি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের খাদ্য আমদানি নিয়ে কোনো সমস্যা নেই, আন্তর্জাতিকভাবেও কোনো …