রায়পু‌রে আশ্রয়ন প্রক‌ল্পের ঘর থে‌কে এক না‌রীর লাশ উদ্ধার!

লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপু‌রের রায়পুর হাজীমারা আশ্রয়ন প্রক‌ল্পের ঘর থে‌কে “আসমা বেগম” (৩০) না‌মে এক না‌রির লাশ উদ্ধার ক‌রে‌ছে হাজীমারা ফাঁ‌ড়ি পু‌লিশ। আজ শ‌নিবার (২০ আগস্ট) আনুমা‌নিক সময় সকাল ৯ টায় ৮নং দক্ষিণ চরবংশী ইউপির ৪নং ওয়ার্ডস্থ চরকাছিয়া হাজীমারা আশ্রয়ন প্রকল্পের একটি কক্ষের ভিতর থে‌কে দুর্গন্ধ পেয়ে আশপাশের লোকজন হাজীমারা পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়। সংবাদ পে‌য়ে …

পদ্মা সেতুতে রেললাইন বসানোর কার্যক্রম শুরু

জাতীয় ডেস্কঃ আজ শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এদিকে পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজও শুরু হয়ে গেল। আগামী চার মাসের মধ্যে রেল ট্র্যাক বসানোর কাজ শেষ হবে বলে জানান রেলমন্ত্রী। তিনি বলেন, প্রকল্পের ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজের অগ্রগতি ৬৬ শতাংশ, …

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্কঃ আজ শনিবার (২০ আগস্ট) থেকে বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এই অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন ডানহাতি পেসার হাসান মাহমুদ। সে ক্ষেত্রে হাসানের এশিয়া কাপে আর খেলা হচ্ছে না বলে বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তখন জানানো হয়েছিল, এমআরআই রিপোর্ট …

বঙ্গোপসাগরে খারাপ আবহাওয়ায় ১১ ট্রলারডুবিতে নিখোঁজ ৩৪ জেলে

সিএনবিডি ডেস্কঃ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৫০ জেলেসহ ১১টি মাছ ধরা ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৩৪ জেলে। শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে রাত দশটা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এসব ট্রলারডুবির ঘটনা ঘটে। এদিকে আবহাওয়া খারাপ থাকায় একহাজারের বেশি ট্রলার শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে। আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা ও …

সোমালিয়ায় একটি হোটেলে জঙ্গি হামলায় ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৯ আগস্ট) রাতে ‘হায়াত হোটেলে’ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। পুলিশের বরাত দিয়ে জানা যায়, হামলাকারীরা ভবনে প্রবেশ করে গুলি চালানোর আগে হোটেলের বাইরে দুটি বিস্ফোরণ ঘটায়। আল শাবাব এক …

ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। গতকাল বুধবার ওনচন উপকূল থেকে পশ্চিম সাগরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। গত মঙ্গলবার আমেরিকা পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র মিনিটম্যান-থ্রি পরীক্ষা করার পর উত্তর কোরিয়া এই পদক্ষেপ নিয়েছে। প্রায় দুই মাস পর নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। ইয়োনহাপ নিউজ এজেন্সিকে দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, উত্তর …

রাজধানীর উত্তরায় গার্ডার চাপায় নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

সিএনবিডি ডেস্কঃ রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের দুই শিশুসহ ৫যাত্রী নিহত হওয়ার ঘটনায় প্রত্যেককে ১কোটি টাকা করে মোট ৫কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। আজ বুধবার (১৭ আগস্ট) সুপ্রিমকোর্টের আইনজীবী জাকারিয়া খানের পক্ষে আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম এ রিট করেন। এর …

এফবিআইয়ের বিরুদ্ধে পাসপোর্ট চুরির অভিযোগ করলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডার বাড়িতে মার্কিন গোয়েন্দা সংস্থাটির তল্লাশির পর এফবিআইয়ের বিরুদ্ধে তিনটি পাসপোর্ট চুরির অভিযোগ করেছেন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত ৮ আগস্ট তল্লাশির সময় এফবিআই তার পাসপোর্ট চুরি করেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত সোমবার (১৫ আগস্ট) তিনি এই দাবি করেন এবং তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। খবর …

কাতার বিশ্বকাপে অনিশ্চিত ডি মারিয়া!

স্পোর্টস ডেস্কঃ পিএসজি থেকে এবারের গ্রীষ্ম মৌসুমে জুভেন্টাসে যোগ দেয়া অ্যাঞ্জেল ডি মারিয়ার সিরি আ অভিষেকটা হয়েছিল স্মরণীয়। সাসুওলোর বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলেই লিড পেয়েছিল। তবে গত সোমবার (১৭ আগস্ট) রাতে হওয়া সেই ম্যাচের ৬৬ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন ডি মারিয়া। অ্যাডাক্টরের চোটে পড়ায় ৩৪ বর্ষী ফুটবলারের কাতার …

জম্মুতে একই পরিবারের ৬ জনের মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মুর সিধ্রা এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের ৬সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৭ আগস্ট) এনডিটিভির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সেখানকার পুলিশ। পুলিশ জানিয়েছে, আজ সকালে জম্মুর সিন্ধরা এলাকায় নিজেদের বাড়িতেই মা ও তাঁর মেয়েসহ এক পরিবারের ৬সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতরা হলেন, সাকিনা বেগম, তার মেয়ে নাসিমা …