পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে প্রোটিয়ারা

মোঃ মোস্তাফিজুর রহমান, স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট আর ১০ বল হাতে রেখেই লক্ষ্য টপকে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা। হেনরিখ ক্লাসেনের দুর্দান্ত ৪৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংসটিই এই জয় এনে …

উজানের ঢলে উত্তরাঞ্চলে বন্যায় ৫৬ হাজার মানুষ পানিবন্দি

মোঃ মোস্তাফিজুর রহমানঃ উজানের ঢলে দেশের নদ-নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বন্যায় প্রায় ৫৬ হাজার মানুষ এখন পানিবন্দি। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রসহ বেশিরভাগ নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারী জেলার ছয়টি স্থানে বন্যা রক্ষা বাঁধ ধসে পড়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের বন্যায় অসংখ্য বাড়ি-ঘর ভেসে গেছে। পরিস্থিতির বেশি …

ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে পশ্চিমা অস্ত্রের বিশাল ডিপো ধ্বংস করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে পশ্চিমা অস্ত্রের বিশাল ডিপো ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে, পশ্চিম ইউক্রেনের তেরনোপিল অঞ্চলে আমেরিকা এবং ইউরোপ থেকে সরবরাহ করা অস্ত্রের একটি বিশাল গুদাম ধ্বংস করা হয়েছে। এ হামলায় ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছে মস্কো। রোববার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভিরোদোনেস্ক শহরের রাস্তায় রাস্তায় ইউক্রেন ও রুশ বাহিনীর …

জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য এখন বাংলাতেও

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য এখন বাংলাতেও পাওয়া যাবে। ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার সঙ্গে এবার বাংলা ভাষাকে যুক্ত করার প্রস্তাব পাশ হয়েছে। সংস্থাটির সাধারণ সভায় গেলো শুক্রবার এই প্রস্তাব পাস হয়। খবর দ্য প্রিন্টের। এখন থেকে জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি মিলবে বাংলায়ও। এ ছাড়া হিন্দি …

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৮

সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ নুরুল কাদের (২২) নামে আরও একজন মারা গেছেন। আজ রবিবার (১২ জুন) দুপুরে ২ টার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে মারা যান তিনি। এখন পর্যন্ত এই ঘটনায় মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে। পার্ক ভিউ হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে …

ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (১২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় …

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পরিবর্তন হলো এসএসসি পরীক্ষার সময়সূচি

শিক্ষা ডেস্কঃ আগামী ২৫শে জুন হতে যাচ্ছে পদ্মা সেতুর উদ্বোধন। যার কারনে  ২৫ জুনের এসএসসি পরীক্ষা একদিন এগিয়ে ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে আজ (১২ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিন গোটা জাতি উৎসবে মাতবে। এ জন্য ওই দিনের পরীক্ষা একদিন এগিয়ে …

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ৩২ হাজার রুশ সেনা নিহত : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ৩২ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই দুপক্ষের বহু সেনা সদস্য এবং ইউক্রেনের হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সেভেরোদোনেৎস্কে ভয়াবহ লড়াই অব্যাহত রয়েছে এবং তিনি ইউক্রেনীয় সেনাদের নিয়ে গর্বিত। কারণ তারা …

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন আব্দুর রউফ তালুকদার

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান অর্থসচিব আবদুর রউফ তালুকদার। আগামী ৪ জুলাই থেকে গভর্নর হিসেবে তার নিয়োগ কার্যকর হবে। তাঁকে আগামী চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে এই নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকার। নতুন গভর্নর রউফ তালুকদার ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে (বিসিএস ১৯৮৫ ব্যাচ) বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। দীর্ঘ …

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির জেরে হওয়া বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ২, আহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের জেরে ভারতের ঝাড়খণ্ডে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি বর্ষণের ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১১ জুন) সকালে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য ওয়ারেরে এ তথ্য উঠে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ারের খবরে বলা হয়েছে, শুক্রবার ডেইলি মার্কেটের …