কঙ্গোর আদালতে জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যায় ৫১ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ ডেমোক্রেটিক রিপাবলিকান কঙ্গোর সামরিক আদালত প্রায় পাঁচ বছর আগে জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যার দায়ে ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। নিহত জাতিসংঘের দুই বিশেষজ্ঞ জাইদা কাতালান ও মাইকেল শার্প ওই সময় দেশটির বিরোধপূর্ণ কাসাই অঞ্চলে সহিংসতার ঘটনার তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন। জাইদা হলেন একজন সুইডিশ ও মাইকেল একজন আমেরিকান। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, সুইডেনের …

৪০ বছর বয়সীরা বুস্টার ডোজ, ১২ বছরের ঊর্ধ্বে হলেই সবাই পাবে টিকা

সিএনবিডি ডেস্কঃ চলমান মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বুস্টার ডোজের বয়সসীমা কমিয়ে  ৪০ বছর নির্ধারণ করা হয়েছে এবং এখন থেকে ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ রবিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) ভবনে কোভিড-১৯ …

থাইল্যান্ডে বসতবাড়িতে গাঁজা চাষের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্কঃ এশিয়ার প্রথম দেশ হিসেবে গত মাসে মাদকের তালিকা থেকে গাঁজাকে বাদ দিয়েছে থাইল্যান্ড। এবার বসতবাড়িতে এটি চাষের অনুমোদন দিয়েছে দেশটি। এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০১৮ সালে চিকিৎসা ও গবেষণাকার্যের স্বার্থে মারিজুয়ানা ব্যবহারের বৈধতা দিয়েছিল দেশটি। খবর-সিএনএন’র। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চরনভিরাকুল সাংবাদিকদের জানান, নতুন আইন অনুযায়ী গৃহস্থালিতে গাঁজা চাষ করা যাবে। …

চট্টগ্রামে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের জোড়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আশিক গণমাধ্যমকে বলেন, সাতকানিয়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা …

সংসদে নির্বাচন কমিশন গঠন আইন পাস

জাতীয় ডেস্কঃ আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ষোড়শতম অধিবেশনে বহুল আলোচিত নির্বাচন কমিশন গঠন আইন পাস হয়েছে। এ বিলটি পাসের ফলে স্বাধীনতার ৫০ বছর পর নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইন পেল জাতি। প্রথমে আইনমন্ত্রী আনিসুল হক বিলটির সংশোধনী উত্থাপন করেন। পরে বিলটি পাস হয়। এদিন আইন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের …

রাস্তায় চলবে, উড়বে আকাশে গাড়ি!

আন্তর্জাতিক ডেস্কঃ এখন থেকে রাস্তায় চলার পাশাপাশি আকাশেও উড়বে গাড়ি। না শুনতে সায়েন্সফিকশন টাইপ লাগলেও সম্প্রতি নতুন একটি গাড়ি আকাশে ওড়ার অনুমতি দিয়েছে স্লোভাকিয়া সরকার। একটি বিশেষ সুইচ চাপলেই সড়কে থেকে আকাশে উড়াল দেবে এই গাড়িটি। এ জন্য সময়ও লাগবে মাত্র দুই মিনিট ১৫ সেকেন্ড। ‘এয়ার কার’ নামে এই উড়ন্ত গাড়িটি তৈরি করেছেন স্টেফান ক্লেইন। …

বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলার ছুঁয়েছে

সিএনবিডি ডেস্কঃ বিশ্ববাজারে তেলের দাম এবার নতুন এক মাইলফলক ছুঁলো। ২০১৪ সালের পর অপরিশোধিত তেলের দাম এই প্রথম প্রতি ব্যারেল ৯০ ডলার ছুঁয়েছে। যদিও বুধবার দিন শেষে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৯৬ ডলারে স্থির ছিল। এদিন ব্রেন্টের দাম বেড়েছে ২ শতাংশ বা ১ দশমিক ৭৬ ডলার। এছাড়া, ২ শতাংশ দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। …

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধিঃ চট্টগ্রামের কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা শিবির থেকে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। মূলত তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানান এপিবিএনের সদস্যরা। বুধবার দিনগত রাত (২৭ জানুয়ারি-বৃহস্পতিবার) ২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে কক্সবাজার ৮ আর্মড পুলিশ …

পরিবেশমন্ত্রী ও স্ত্রীসহ সংস্কৃতি প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

জাতীয় ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পরিবেশ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। দীপংকর বর জানিয়েছেন, কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে বুধবার …

ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে পশ্চিমারা : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশন বুধবার তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে অভিযোগ করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো রুশভীতি ছড়িয়ে দিচ্ছে। এছাড়া, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের দেশগুলো অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে। ইউক্রেন নিয়ে রাশিয়ার এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন মস্কোর পক্ষ থেকে এসব অভিযোগ …