আন্তর্জাতিক ডেস্কঃ প্রয়োজনীয় ক্ষমতা না থাকার অজুহাতে পদত্যাগ করেছেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সার্কসিয়ান। ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি বলেছেন, জাতীয় দুর্যোগের মুহূর্তগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময় তিনি সাংবিধানিক ক্ষমতার অভাব অনুভব করেছেন। সার্কসিয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তিনি আবেগতাড়িত হয়ে এ সিদ্ধান্ত নেননি বরং সুনির্দিষ্ট কারণে পদত্যাগ করেছেন। বিভিন্ন কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে প্রায় …
Category Archives: শিরোনাম
ফরচুন বরিশালকে হারিয়ে প্রথম জয় মিনিস্টার ঢাকার
স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অষ্টম আসরে প্রথম জয়ের স্বাদ নিল মিনিস্টার ঢাকা। তবে আসরের শুরুটা মোটেই ভালো হয়নি মিনিস্টার ঢাকার। তারকাবহুল দল গড়েও নিজেদের দুই ম্যাচ হেরে যায় মাহমুদউল্লাহরা। অবশেষে টুর্নামেন্টের পঞ্চম ও নিজেদের তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল ঢাকা। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ার …
Continue reading “ফরচুন বরিশালকে হারিয়ে প্রথম জয় মিনিস্টার ঢাকার”
ওহিওতে ইন্টেলের বিশ্বের বৃহত্তম চিপ উৎপাদন কারখানা তৈরি
সিএনবিডি ডেস্কঃ সম্প্রতি এক বিবৃতিতে ইন্টেল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওহিওতে ২ হাজার কোটি ডলার ব্যায়ে চিপ হাব তৈরি করা হবে। ওহিওতে কারখানা তৈরি হলে এটাই হবে বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর হাব। সেমিকন্ডাক্টরের বৈশ্বিক ঘাটতি স্মার্টফোন থেকে গাড়ি পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করে বলে এত বড় বিনিয়গের কারণ হিসেবে জানিয়েছে ইন্টেল। ওই বিবৃতিতে ইন্টেল জানিয়েছে, ওহিওর নিউ অ্যালবানি …
Continue reading “ওহিওতে ইন্টেলের বিশ্বের বৃহত্তম চিপ উৎপাদন কারখানা তৈরি”
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ ব্যবসায়ীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকায় ঈশ্বরদীগামী লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ৩ মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৪ জানুয়ারি) সকালে ওই এলাকার হাজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকার নাইমুল (৪৭), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর ভুতপুকুর এলাকার মৃত গরীবুল্লাহর ছেলে ফুলচান আলী (৪৬) ও একই এলাকার …
Continue reading “চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ ব্যবসায়ীর মৃত্যু”
বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমান নিয়ে এলো রোলস রয়েস
আন্তর্জাতিক ডেস্কঃ গত দুইবারের রেকর্ড ভেঙ্গে বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমান নিয়ে এলো রোলস রয়েস। ‘স্পিরিট অব ইনোভেশন’ নামের বিমানটি ঘণ্টা প্রতি ৩৪৫.৪ মাইল বা ৫৫৫.৯ কিলোমিটার গতিবেগে ৩ ঘণ্টার পথ পাড়ি দেয়। এছাড়া, ঘণ্টা প্রতি ৩৩০ মাইল বা ৫৩২.১ কিলোমিটার বেগে ১৫ কিলোমিটার পথ পাড়ি দেয়। ‘দ্যা ওয়াল্ড এয়ার স্পেস ফেডারেশন’ পরীক্ষামূলক এই অভিযান চালায় …
Continue reading “বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমান নিয়ে এলো রোলস রয়েস”
গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু করলো ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম
অর্থ-বানিজ্য ডেস্কঃ অর্ডার করে যেসব গ্রাহক প্রতারিত হয়েছেন তাদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম। আজ সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০ জন প্রতারিত গ্রাহককে ৪০ লাখ টাকা ফেরত দেওয়ার মধ্যে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, “২০ জন …
Continue reading “গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু করলো ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম”
নওগাঁয় মাত্র তের ঘন্টার ব্যবধানে ৫ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় মাত্র তের ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এর মধ্যে নওগাঁর ট্রাকের চাপায় ৪ মোটরসাইকেলের আরোহী এবং বালুবোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নিহত হন আরও ১ মোটরসাইকেল আরোহী। জানা গেছে, রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ধামুরহাট উপজেলার হরতকীডাঙ্গা বাজার এলাকায় ধামইরহাট-জয়পুরহাট সড়কে ৪জন নিহত হন। নিহতরা …
Continue reading “নওগাঁয় মাত্র তের ঘন্টার ব্যবধানে ৫ মোটরসাইকেল আরোহীর মৃত্যু”
শাবিপ্রবির অসুস্থ ১৬ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি
সিলেট প্রতিনিধিঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগের দাবিতে অনশনরত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৬ জনকে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৪ জন প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে এসে ভিসির বাসভবনের সামনে অনশন করছেন। আজ সোমবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত তারা অসুস্থ হন। …
Continue reading “শাবিপ্রবির অসুস্থ ১৬ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি”
লালমনিরহাটে বিজিবি কর্তৃক প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস
অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) কর্তৃক কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ১৫৬ কিলোমিটার সীমান্ত এলাকায় গত দু্ই বছরে মালিকবিহীন অবস্থায় আটক করা বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করা হয়েছে। রবিবার সকালে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের প্রশিক্ষণ মাঠে ২ কোটি ৭৪ লক্ষ ৭২ হাজার ৪২২ টাকা মূল্যের এসব মাদক ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান …
Continue reading “লালমনিরহাটে বিজিবি কর্তৃক প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের স্থগিত পরীক্ষা সশরীরে চলবে
শিক্ষা ডেস্কঃ দেশে চলমান করোনা পরিস্থিতির কারণে স্থগিত করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের পরীক্ষাগুলো সশরীরে চলবে বলে রোববার (২৩ জানুয়ারি) জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজ কর্তৃপক্ষের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি …
Continue reading “ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের স্থগিত পরীক্ষা সশরীরে চলবে”