প্রেসিডেন্ট জোভেনেল ময়েস নিহতের পর হাইতিতে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস নিজ বাড়িতে অস্ত্রধারীদের হামলায় নিহত হওয়ার ঘটনায় জড়িত ৪ সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ বাহিনী। এর আগে, হাইতিতে জরুরি অবস্থা জারি করেন দেশটির অন্তর্বতী প্রধানমন্ত্রী ক্লড জোসেফ। প্রেসিডেন্টের হত্যাকারীদের বিচারের আওতায় প্রতিশ্রুতি দিয়ে এক বিবৃতিতে তিনি জানান, আমি সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি । খবরটি ছড়িয়ে …

যুক্তরাষ্ট্রের মায়ামির ভবন ধসের ঘটনায় ৫৪ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বুধবার পর্যন্ত মোট ৫৪টি মরদেহ উদ্ধার করা হলো। খবর রয়টার্সের। রয়টার্স জানিয়েছে, এ ভবন ধ্বসের ঘটনায় প্রায় একশজন নিখোঁজ হয়েছে। তবে বুধবার দমকল বিভাগ একটি ব্যক্তিগত ব্রিফিংয়ে হতাহতের পরিবারের সদস্যদের জানিয়েছে, ধ্বংসাবশেষ থেকে আর কাউকে …

কানাডায় তীব্র দাবদাহে ৭১৯ জনের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডায় তীব্র তাপদাহে কার্যত পুড়ছে সারা দেশ। এরই মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে শুরু হয়েছে দাবানাল। এমতাবস্থায় বাড়ছে মৃতের সংখ্যা। তীব্র তাপদাহে কেবল ব্রিটিশ কলম্বিয়া প্রদেশেই মৃত্যু হয়েছে ৭১৯ জনের। কানাডার কর্তৃপক্ষ বলছে, তাপমাত্রায় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় মৃত্যুর হার বেড়েছে। আর রেকর্ড ভাঙা তাপমাত্রায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। খবর আনাদোলু এজেন্সির। ব্রিটিশ …

দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু, নতুন শনাক্তের রেকর্ড

সিএনবিডি ডেস্কঃ দেশে চলমান মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৫০৩ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে নতুন আরও ৮ হাজার ৮২২ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন। আজ বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর …

সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস

সিএনবিডি ডেস্কঃ আজ ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়েছে ২০২১-২২ অর্থবছরের বাজেট। পাস হওয়া বাজেটের আকার ধরা হয়েছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা যা মোট জিডিপির ১৭ দশমিক পাঁচ শতাংশ। এটি আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট। এর মাঝে পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে তিন লাখ ৭৮ হাজার ৩৫৭ …

কঠোর লকডাউনে যা যা করা যাবে আর যা যা করা যাবে না

সিএনবিডি ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সারা দেশ জুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিষয়ে আজ বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রজ্ঞাপনে করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে ১ …

সোমবার থেকে লকডাউন নিয়ে যা জানালো মন্ত্রিপরিষদ বিভাগ

সিএনবিডি ডেস্কঃ আজ রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে সীমিত আকারের লকডাউনের অংশ হিসেবে সারাদেশে তিনদিনের জন্য সবধরনের গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, দেশের সব সরকারি-বেসরকারি অফিস খোলা রেখে আগামী তিনদিন লকডাউন চলবে। তবে বন্ধ থাকবে শপিংমল, মার্কেট ও পর্যটনকেন্দ্র। প্রজ্ঞাপনে আরো বলা হয়, …

বৃষ্টির পানিতে বালি সরতেই বেরিয়ে পড়লো সারি সারি লাশ

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা যাবার পর মৃতদের লাশ ফেলে দেয়া হয়েছে নদীর বালিতে।  আর সামান্য বৃষ্টির পানিতে বালি সরে যেতেই বেরিয়ে পড়লো সারি সারি লাশ। এরকম মর্মান্তিক দৃশ্যটির দেখা মিলেছে ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে রাজ্যে। সুত্রে জানা গেছে, নদীর ধারে ধারে সারি দিয়ে পড়ে থাকা লাশগুলো বালির উপরে গেরুয়া কাপড় দিয়ে …

৮২ বছরের রেকর্ড ভেঙে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ আটে ইতালি

স্পোর্টস ডেস্কঃ ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোয় অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালি। দারুণ এই জয়ে ৮২ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙেছে ইতালি। নিজেদের ইতিহাসে টানা অপরাজিত থাকার রেকর্ড। এই নিয়ে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল দলটি। এর আগে ১৯৩৫ থেকে ১৯৩৯ পর্যন্ত সময়ে ৩০ ম্যাচে অপরাজিত থেকে আগের রেকর্ডটি গড়েছিল তারা। লন্ডনের ওয়েম্বলি …

বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে তিন বাহিনী

সিএনবিডি ডেস্কঃ আজ রোববার (২৭ জুন) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, “বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন থাকবে। ” স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “লকডাউন না মানলে মৃত্যুর সংখ্যা বাড়বে। হাসপাতালগুলো অলরেডি অকুপাইড হয়ে গেছে, মানে রোগী ফিলাপ হয়ে গেছে। কাজেই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। না …