ইউএনও’র হস্তক্ষেপে রাণীশংকৈলে বাল্য বিবাহ বন্ধ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ৯ মার্চ ইউএনও’র হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রী বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছেন। ঐ ছাত্রী উপজেলার ভাংবাড়ি গ্রামের এজাবুল হকের মেয়ে ও মীরডাঙ্গী বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। ঘটনার দিন বিকালে উপজেলার ভাংবাড়ি গ্রামে ঐ ছাত্রীর বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে …

নেত্রকোণা হাওরে ধান কাটা শুরু

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি : নেত্রকোণার হাওরাঞ্চলে আতঙ্কের মধ্যদিয়েই শুরু হয়েছে ধান কাটার মৌসুম। তবে কোনো উৎসবে নয় । নেত্রকোণা জেলার সবচেয়ে বড় ডিঙ্গাপোতা হাওরে হারেভেস্টিং মেশিন ও কৃষকদের সমন্বয়ে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। মোহনগঞ্জ উপজেলার মাঘান ইউনিয়নের শেওড়াতরী গ্রামে শতাধিক ধানকাটা শ্রমিক ধান কাটার কাজে অংশ নেন। করোনা আতঙ্কে শ্রমিক সংকট …

দেশের ইতিহাসে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড

সিএনবিডি ডেস্কঃ আজ দেশের ইতিহাসে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে ৭৪ জন মারা গেছেন। ফলে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫২১ জনে। আর একই সময়ে নতুন করে ৬ হাজার ৮৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফলে এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে …

আজ থেকে সারাদেশে করোনা টিকার ২য় ডোজ দেওয়া শুরু

সিএনবিডি ডেস্কঃ আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সারাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিনের (টিকা) দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম  শুরু করা হয়েছে। করোনার ২য় ডোজ টিকার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২য় ডোজ টিকা নিয়ে অনেক ধরনের আলোচনা ছিল। আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন ৮ এপ্রিল থেকে যে দ্বিতীয় ডোজ শুরু হওয়ার কথা, এটা যথারীতি চলবে। …

বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত : ওবায়দুল কাদের

সিএনবিডি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত, যার লক্ষণ নেতিবাচকতা, মিথ্যাচার, ষড়যন্ত্র আর আগুন সন্ত্রাস। এমনকি জনগণ মনে করে এখন বিএনপির রাজনৈতিক আইসোলেশন থাকা দরকার। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরকারি বাসভবনে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে ৮ লেন বিশিষ্ট নতুন …

আগামীকাল থেকে শপিংমল-দোকানপাট কঠোর স্বাস্থ্যবিধি মেনে খুলবে

সিএনবিডি ডেস্কঃ আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে পাঁচ দিন কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল খোলা থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত …

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৯ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ দিন দিন করোনা ভাইরাস আগ্রাসী ও  আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। কিছুতেই মানুষের মনে আতঙ্ক কমছে না। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো অস্বস্তিতে বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ এবং আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৩৭ লাখের বেশি মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩৭ লাখ …

ঠাকুরগাঁওয়ে মাটির দেয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গতকাল বুধবার ৭ এপ্রিল সকালে মাটির দেয়াল চাপা পড়ে সাহেরুদ্দীন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাহেরুদ্দীন খোলড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রমতে ঘটনার দিন খোলড়া গ্রামে আপন ফুফু শাজেনুরের পাকা ঘর নির্মাণের জন্য মাটির দেয়াল ভাংগার কাজ করছিল সাহেরুদ্দীন। কাজের এক পর্যায়ে  …

ঢাবি ছাত্রলীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় ধর্মপাশা থানার ওসি প্রত্যাহার ও আ. লীগ নেতা গ্রেপ্তার

মোঃ আমিন আহমেদ, সিলেট প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতা আফজাল খানকে লাঞ্ছিত ও হাতকড়া পরিয়ে জনসম্মুখে ক্ষমা চাইতে বাধ্য করার ঘটনায় সুনামগঞ্জের ধর্মপাশা থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। এরআগে এই ঘটনায় আরও দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আবুল হাসেম আলমকে বহিস্কার করা হয়। এবং পরে তাকে গ্রেফতার করেছে …

আটক ‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব। এসব অভিযোগে রফিকুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে বলে জানিয়েছেন পুলিশের এলিট ফোর্স বাহিনী। গতকাল বুধবার (৭ এপ্রিল) দুপুরে নেত্রকোনার তার নিজ বাড়ি থেকে …