হরতালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

সিএনবিডি ডেস্কঃ সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা হরতালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায়  সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা। এই ঘটনায় ট্রেনের ভেতরে থাকা অন্তত ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার শোয়েব আহমেদ হামলার এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। স্টেশন …

রাণীশংকৈলে ১২ টি বাড়ি আগুনে পুড়ে ছাই

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল  উপজেলার নেকমরদ বাজারের পাশে ১১টি ও রাতোর গ্রামে ১টি মোট ১২টি বাড়ি গত ২৬ মার্চ শুক্রবার গভীর রাতে আগুনে পড়ে ছাই হয়েছে। আগুন লাগার কারন কিছু জানা যায়নি। পরদিন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির ও উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না একসাথে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত …

তুচ্ছ বিষয়ে তর্কের সূত্রে হত্যা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের  প্রতিবেশী দুই যুবকের তর্কবিতর্কের জের ধরে একজন আরেকজনকে কাঠেরবর্গা দিয়ে মাথায় সজোরে আঘাত করলে গুরুতর আহত হয় এক যুবক। আহত যুবকে চিকিৎসার জন্যে সিলেট নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যুবরণ করে। ঘটনা সম্পর্কে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ২৬ শে মার্চ বিকাল সাড়ে তিনটায় …

দোল পূর্ণিমার রঙে রাঙিয়ে তুলুক সকলের জীবন

তিমির বনিকঃ আজ দোলপূর্ণিমা বা হোলি উৎসব। এই উৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব । সকল দেশের মতই বাংলাদেশেও এই উৎসবটি ‘দোলযাত্রা’ ও ‘দোল পূর্ণিমা’ নামেও পরিচিত। এ উপলক্ষে রবিবার ২৮শে মার্চ সারাদেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ,প্রসাদ বিতরণসহ রীতিনীতি অনুযায়ী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের …

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে ৪১ কোটি টাকার মাদক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ সোর্স মারফতে গোপন সংবাদের ভিত্তিতে গেল সোমবার ভোরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে ৪১ কোটি টাকার (বাংলাদেশী টাকায়) মাদক উদ্ধার করা হয়েছে। সুত্রে জানা যায়, সোমবার ভোরে তপসিয়া থানা এলাকার হিন্দু বেরিয়াল গ্রাউন্ডের কাছে প্রথমে একটি মোটর বাইক আটক করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক …

চলতি বছরের মধ্যে দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ

সিএনবিডি ডেস্কঃ গত ৯ মাসের মধ্যে দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৬৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৬৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। …

১০ বছরেও উদ্বোধন হয়নি স্মৃতিস্তম্ভ!

সাকিব আল হাসান, রৌমারী(কুড়িগ্রাম): অযত্ন আর অবহেলায় চিলমারী মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে প্রায় ২২ লাখ ১ হাজার ৫৫২ টাকা ব্যয়ে উপজেলার বালাবাড়ীহাট রেল স্টেশনের পাশে নির্মিত হয় এটি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এটির নির্মাণকাজ বাস্তবায়ন করে গণপূর্ত বিভাগ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্মৃতিস্তম্ভের সাদা ফলকে উৎকীর্ণ করা হয় বালাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকার …

দিন দিন করোনার আগ্রাসীরূপ ধারণ, আরো ৩৪ জনের মৃত্যু দেশে

সিএনবিডি ডেস্কঃ দেশে দিন দিন করোনা আগ্রাসীরূপ ধারণ করছে। করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। ফলে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৯৭ জনে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা …

শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজা সহ আটক ৪

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃমৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ২৪ মার্চ বুধবার সন্ধ্যা ৬টায় গোপন তথ্য মতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল শ্রীমঙ্গল সদর ভানুগাছ রোডের শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া(মধুু) বসত বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা উদ্ধার এবং ৪ জনকে গ্রেফতার করে। আটককৃতরা …

নওগাঁয় ৮৮ হাজার ৩শ ৬৩ ব্যক্তির শরীরে ভ্যাকসিন প্রদান

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলায় এ পর্যন্ত ৮৮ হাজার ৩শ ৬৩ জন ব্যক্তিকে কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। গত ২৪ মার্চ বুধবার পর্যন্ত জেলার ১১টি উপজেলায় এই পরিমান ভ্যাকসিন প্রদান করা হয়েছে। ভ্যাকসিন গ্রহণকারীর মধ্যে ৫৪ হাজার ৭শ ৯২ জন পুরুষ এবং ৩৩ হাজার ৫শ ৭১ জন মহিলা। জেলার ডেপুটি …