শুক্রবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসছেন ঢাকায়

সিএনবিডি ডেস্কঃ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন। আগামীকাল শুক্রবার (১৯ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ ফ্লাইটে করে নামবেন তিনি। বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে পৌছানোর পর আনুষ্ঠানিকতা সেরে তিনি সাভার জাতীয় …

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াতে তরুণীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গ্রেফতার

মোঃআমিন আহমেদ, সিলেটঃ সিলেটের বিয়ানীবাজারে প্রেমের সম্পর্ক ভেঙে অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ায় নাজমিন আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে তার প্রেমিক। এ ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দিনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গেল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়নের আঙ্গারজুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানান, অন্য এলাকার বাসিন্দা হলেও …

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হলেন কর্ণেল আজাদ

সিএনবিডি ডেস্কঃ কর্নেল কে এম আজাদ এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন কর্নেল কে এম আজাদ। মঙ্গলবার (১৬ মার্চ) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কর্নেল কেএম আজাদ গতকাল মঙ্গলবার থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) পদের …

আগামীকাল ১৭ মার্চ সারা দেশে মার্কেট-দোকান বন্ধ

সিএনবিডি ডেস্কঃ আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশের সব মার্কেট ও দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ সারা দেশে মার্কেট ও দোকান বন্ধ রাখা হবে। একইসঙ্গে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার …

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর ছবিতে সাজবে দুবাইয়ের বুর্জ খলিফা

সিএনবিডি ডেস্কঃ এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর ছবিতে সাজবে দুবাইয়ের বুর্জ খলিফা। দুবাই সরকার এর আগে কেবল ভারতের জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করেছিল। ১৭ মার্চ উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নিয়েছে দেশটি। ১৭ মার্চ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ …

মিয়ানমার যেন রণক্ষেত্র, একদিনেই নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমার এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইয়াঙ্গুনের বাণিজ্যিক কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গতকাল দেশজুড়ে কমপক্ষে ৩৮ জন নিহত হওয়ার পর আজ সোমবার বড় ধরনের সেনাবিরোধী সমাবেশের পরিকল্পনা করেছেন মিয়ানমারের আন্দোলনকারীরা। একটি অ্যাডভোকেসি গ্রুপ জানিয়েছে, গতকাল ইয়াঙ্গুনের হ্লাইংথায়া শহরতলিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ২২ জন গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ ছাড়া, দেশটির অন্যান্য …

দেশে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

সিএনবিডি ডেস্কঃ চলমান মহামারি নভেল করোনাভাইরাস দেশে ভয়াবহ রূপ নিচ্ছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫৭১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৭৩ জন শনাক্ত হওয়ায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জনে। আজ সোমবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত …

আগামী ১৭-২৬ মার্চ মিটিং-মিছিল করলেই রাষ্ট্রদ্রোহী বিবেচনা করবে পুলিশ

সিএনবিডি ডেস্কঃ আসন্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত কোনো ধরণের কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার নতুন প্রধান মনিরুল ইসলাম। তবে এরপরও কোনো দল যদি মিছিল-মিটিং করে তাহলে পুলিশ রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা করবে এবং শক্তভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে …

আলোচিত ‘লেডি কিশোর গ্যাং লিডার’ সিমির তিন দিনের রিমান্ড মঞ্জুর

ডিবিএন ডেস্কঃ চট্টগ্রামে সমালোচিত লেডি কিশোর গ্যাং লিডার তাহমিনা সিমিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ ৷ পতেঙ্গার নেভাল এলাকায় এক কিশোরীকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পরের দিনই তাকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। সিমিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান। ভাইরাল হওয়া এক মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, সৈকতের কাছেই …

চাঁদে চীন দীর্ঘদিন থাকার পরিকল্পনা করছে

সিএনবিডি ডেস্কঃ চীন চাঁদে গবেষণা স্টেশন প্রতিষ্ঠা করে সেখানে চীনের নভোচারীদের দীর্ঘদিন রাখার পরিকল্পনা করছে বেইজিং। চীন এখন সেখানে সে হিসেবে বৈজ্ঞানিক গবেষণা চালাচ্ছে। গতকাল এ খবর দিয়েছে  চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম। চীন চাঁদে চলতি দশকে নভোচারী ছাড়া কয়েক দফা মিশন পরিচালনা করেছে।  এসব মিশন থেকে চাঁদের মানচিত্র সংগ্রহ করা হয়েছে এবং  চাঁদের দক্ষিণ মেরুতে …