চট্টগ্রামে চিকনদন্ডী ইউনিয়নে দুই কেন্দ্রে গোলাগুলি ও সংঘর্ষ

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের একটি কেন্দ্রে গোলাগুলি এবং অপর আরেকটি কেন্দ্রে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। এতে প্রায় আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয় দুটি কেন্দ্রে। আজ রবিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সুত্রে জানা গেছে, দুটি কেন্দ্রেই নৌকা …

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেওয়ায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার দায়ে আলাউদ্দিন (২৭) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত আলাউদ্দিন সরাইলের টিঘর গ্রামের বাসিন্দা। আজ রবিবার (২৮ নভেম্বর) সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, আজ রোববার সকালে পানিশ্বর ইউপির ১ নম্বর …

মুরাদনগরে ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের দিনব্যাপি অভিযানে ৫৬টি মাটি কাটার মেশিন ও ২৬ হাজার ফুট পাইপ ধংস

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় ড্রেজার মেশিনের বিরুদ্ধে দিনব্যাপি অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। এসময় ৫৬টি মাটি কাটার মেশিন ও মাটি সরবরাহের কাজে ব্যবহৃত ২৬ হাজার ফুট পাইপ ধংস করা হয়। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ ও …

চট্টগ্রাম শহরে মৃদু ভূমিকম্প

চট্টগ্রাম শহরে আজ শনিবার  ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের তাৎক্ষণিক কোনো খবর না পাওয়া গেলেও শহরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতরের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। শুক্রবার যে ভূমিকম্পে …

চট্টগ্রামে ৪ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম শহরের আনোয়ারা উপজেলায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১ লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৭। গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুল মান্নান। আব্দুল মান্নান আনোয়ারা থানার খোদ্দগহিরা এলাকার মৃত ছালেহ আহম্মদের ছেলে। গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় আনোয়ারার রায়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৭ এর সিনিয়র …

লোহাগাড়ার ৬ ইউপি’তে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আসন্ন ৬ ইউপি নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ২৩ নভেম্বর সন্ধায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়,বড়হাতিয়া ইউনিয়নে চট্টগ্রাম  দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জয়নুল আবেদিন জনু …

থানায় জিডি-অভিযোগ-মামলা এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কোন টাকা পয়সা লাগে না: মুরাদনগর থানার ওসি

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ থানায় জিডি, অভিযোগ, মামলা ও পুলিশ ক্লিয়ারেন্স করতে কোন টাকা পয়সা লাগে না বললেন কুমিল্লার মুরাদনগর থানার ওসি আবুল হাসিম।               গতকাল মঙ্গলবার (২৩ নবেম্বর) মুরাদনগর উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তার বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সামাজিক অবক্ষয়, কিশোর গ্যাং, …

চট্টগ্রাম সমিতি কানাডার শুভযাত্রা

অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ন পরিবেশে নন্দন টেলিভিশন কানাডার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল “চট্টগ্রাম সমিতি কানাডার” শুভ যাত্রার প্রথম প্রহর। সূর্য ডোবার আগে থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে-মিল্টন, হ্যামিলটন, ওকভিল, কিচেনার, মিসিসাগা, ব্রাম্পটন এমনকি মন্ট্রিল থেকেও চট্টগ্রামবাসীরা সভাস্থলে আসতে শুরু করে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার নবীন-প্রবীণের সরব উপস্থিতিতে মুহূর্তেই নন্দন টিভির হলরুম …

লোহাগাড়ায় সাংবাদিক ইমাম খাইরের মুক্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ কক্সবাজারের সাংবাদিক ইমাম খাইরের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে চট্টগ্রামের লোহাগাড়ায় মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক আব্দুর …

লোহাগাড়ায় আমনের বাম্পার ফলন, চাষিদের পরিবারে খুশির জোয়ার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পাকতে শুরু করেছে আমন ধান। প্রত্যেকটি ধান গাছের চারা সবুজের পর সোনালী রঙ ধারণ করা শুরু করেছে। ইতোমধ্যে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। অগ্রহায়ণ মাসে পুরোদমে কাটা শুরু হবে এসব ধান। এ উপজেলায় চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষক পরিবারের মুখে হাসি ফুটেছে। কৃষকদের সাথে কথা …